এক্সপ্লোর

Pea: শুধুই পুষ্টিগুণ? নাকি ক্ষতিও! শীতে অতিরিক্ত কড়াইশুঁটি খেয়ে ভুল করছেন না তো?

কিন্তু শুধুই কি গুণ? নাকি কোনও বাজে দিকও রয়েছে কড়াইশুঁটি খাওয়ার? অতিরিক্ত কড়াইশুঁটি খেলে কি কোনও সমস্যা হতে পারে? চলুন দেখে নেওয়া যাক।

কলকাতা: কড়াইশুঁটির (Peas) কচুরি থেকে পিঠে, তরকারির উপাদান হোক, বা মুখরোচক কোনও পদ।  শীতের (Winter) মরশুমে অন্যতম সঙ্গী হল কড়াইশুঁটি। তারপর তো ডাল, পোলাও রয়েছেই। তবে শুধু স্বাদেই নয়, অনেকে বলেন পুষ্টিগুণেও ভরপুর এটি। কিন্তু শুধুই কি গুণ? নাকি কোনও বাজে দিকও রয়েছে কড়াইশুঁটি খাওয়ার? অতিরিক্ত কড়াইশুঁটি খেলে কি কোনও সমস্যা হতে পারে? চলুন দেখে নেওয়া যাক।

কী গুণ রয়েছে শীতের কড়াইশুঁটির?

কড়াইশুঁটিতে প্রচুর পরিমাণে প্রোটিন, ফাইবার এবং অনেক ধরনের উপাদান রয়েছে। শীতের নানান রোগবালাই থেকে দূরে থাকতে সাহায্যও করে এটি। 

এই সবজিতে প্রচুর পরিমাণে পলিফেনল আছে। জানা গিয়েছে, প্রতিদিন ২ মিলিগ্রাম পলিফেলনসমৃদ্ধ খাবার খেলে পাকস্থলি ক্যান্সারের ঝুঁকি অনেকটাই কমে যায়। আর এক কাপ মটরশুঁটিতে অন্তত ১০ মিলিগ্রাম পলিফেলন থাকে। 

প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটি শরীরে বয়সের ছাপ পড়তে দেয় না। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়।

কড়াইশুঁটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণেও সহায়তা করে। এই কারণে ডায়াবেটিস রোগীদের জন্য এটি বেশ উপকারী।

এতে রয়েছে একাধিক ভিটামিন। যেমন বি১, বি২, বি৩ এবং বি৬-এর দারুণ উৎস কড়াইশুঁটি। এটি শরীরের হোমোসাইস্টাইন লেভেল কমায়। যা হৃদরোগের ঝুঁকি কমাতেও সহায়তা করে। 

প্রচুর পরিমাণে ফাইবার থাকায় কড়াইশুঁটি কোষ্ঠকাঠিন্য সারাতে সাহায্য করে। এছাড়াও পেটের নানা সমস্যা দূর করে এবং হজমশক্তি বাড়াতে সাহায্য করে। 

এক কাপ মটরশুঁটিতে প্রচুর পরিমাণে ভিটামিন কে থাকে যা শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণে সাহায্য করে। এতে হাড় মজবুত হয়।

শরীরের খারাপ কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণেও দারুণ ভূমিকা রাখে কড়াইশুঁটি।

এছাড়াও এতে আছে কার্বোহাইড্রেট প্রোটিন ক্যালসিয়াম, পটাসিয়াম, ম্যাগনেশিয়াম, আয়রন, ভিটামিন সি, ফলিক অ্যাসিড, বিটাক্যারোটিন, ভিটামিন এ, ফসফরাস, জিঙ্ক, ভিটামিন বি-কমপ্লেক্স। 

তবে কোনও কিছুই অতিরিক্ত পরিমাণে খাওয়া ভাল নয়। এর অত্যধিক সেবন স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। এতে হজমের সমস্যা এবং আর্থ্রাইটিসের ঝুঁকি বেড়ে যায়। যাঁদের শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেশি। তাঁরা অবশ্যই এড়িয়ে চলুন এটি। 

কড়াইশুঁটি রয়েছে ভিটামিন কে। এটি শরীরে অতিরিক্ত পরিমাণে গেলে তা রক্তকে পাতলা করে দেয় পাশাপাশি রক্তে প্লেটলেটও কমিয়ে দিতে পারে। এটি ক্ষত নিরাময় এবং দ্রুত টিস্যু মেরামতকে বাধাগ্রস্ত করতে পারে। যাঁদের পাকস্থলীতে আলসার, রক্ত জমাট বাঁধা, থ্রম্বোফ্লেবিটিসের মতো সমস্যা আছে তাঁরা অতিরিক্ত কড়াইশুঁটি খাওয়া তাঁরা এড়িয়ে চলুন। এছাড়াও ডায়রিয়ার সমস্যা বৃদ্ধি করতে পারে কড়াইশুঁটি।

 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Guwahati Hotel Firing: গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৪ জনের, আহত বহু, মৃতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৪ জনের, আহত বহু, মৃতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা
Cyclone Arnab Update: কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
Municipal Election 2026: কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
Behala News: আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১

ভিডিও

TMC: মমতা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নথি ছিনতাইয়ের চেষ্টার মতো অভিযোগ তুলল গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস
Municipal Election: পুরভোটে BJP কি জোট করবে NCPI-এর সঙ্গে? এনিয়ে এখনও নেই কোনও স্পষ্ট উত্তর | ABP
Suvendu Adhikari: পুরভোটে জোটে যাবে বিজেপি? জল্পনার মধ্যেই NCPI সাংসদের বাড়িতে মুখ্যমন্ত্রী
Cyclonic Storm Arnab : ধেয়ে আসছে 'অর্ণব', দিঘায় শুরু হয়ে গেল মাইকিং
BJP Protest: মল্লিকার্জুন খাড়গের মন্তব্য ঘিরে বিতর্ক, ধর্মতলায় প্রতিবাদে BJP-র কর্মী-সমর্থকরা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Guwahati Hotel Firing: গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৪ জনের, আহত বহু, মৃতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৪ জনের, আহত বহু, মৃতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা
Cyclone Arnab Update: কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
Municipal Election 2026: কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
Behala News: আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
TN Former Minister Arrested : গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
Tiger Shroff Shootout: টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
CM Suvendu Adhikari On Mamata :মমতাকে নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, “ওঁর সবচেয়ে বড় অনুগামী বলেছেন, উনি ভক্তদের থেকে রক্তকে গুরুত্ব দিয়েছেন”
মমতাকে নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, “ওঁর সবচেয়ে বড় অনুগামী বলেছেন, উনি ভক্তদের থেকে রক্তকে গুরুত্ব দিয়েছেন”
SBI Launched CyRIS : সাইবার হামলা রুখতে SBI-এর বড় উদ্যোগ, লঞ্চ হল সাইরিস, কী সুবিধা পাবেন গ্রাহক ?
সাইবার হামলা রুখতে SBI-এর বড় উদ্যোগ, লঞ্চ হল সাইরিস, কী সুবিধা পাবেন গ্রাহক ?
Embed widget