এক্সপ্লোর

Hot Water Drinking: খাবার খেয়ে সাধারণ জল নয়, উষ্ণ জলে কী উপকার

Hot Water Drinking Benefits: খাবার খেয়ে সাধারণ জল আর নয়। এবার থেকে খান উষ্ণ জল। জেনে নিন এর উপকারগুলি।

Hot Water Drinking Benefits: খাওয়ার পর কেউ জল খান। কেউ আবার জল খান না। কেউ আবার বেশ কিছুক্ষণ পর জল খান। কিন্তু কমবেশি সকলেই ঠাণ্ডা জল খান। এর বদলে যদি গরম জল খাওয়া যায়, তাহলে বেশ কিছু উপকার মেলে। 

খাবার খেয়ে গরম জল খেলে কী কী উপকার ?

১. খাবার হজম করায় - খাবার হজম করতে সাহায্য করে উষ্ণ জল। তবে খাওয়ার আগে ও পরে দুই সময়েই উষ্ণ জল খাওয়া ভাল। এতে হজম নিয়ে আর সমস্যা থাকে না। গরম জল খাবারের বিয়োজন দ্রুত করে। এর ফলে হজম প্রক্রিয়া অন্য সময়ের চাইতে দ্রুত হয়। পাশাপাশি গরম জল বাওয়েল মুভমেন্ট ঠিক রাখে।

২. ওজন নিয়ন্ত্রণ করে - ওজন কমানোর সময় অনেকেই বলেন গরম জল পান করতে। আসলে এর বেশ কিছু উপকার রয়েছে। গরম জল আমাদের মেটাবলিজম দ্রুত করে দেয়। তাই এই জল খেলে ক্যালোরি বেশি ঝরে। পাশাপাশি খাবার থেকে পুষ্টি শরীর দ্রুত শোষণ করে নেয়। ওই গরম জলের সঙ্গে যদি লেবুর রস মিশিয়ে নেওয়া যায়, তাহলে শরীর থেকে টক্সিন পদার্থও বেরিয়ে যায়।

৩. সর্দিকাশি দূর করে - এই বৃষ্টি এই রোদের কারণে অনেকের ঠাণ্ডা লাগে। সর্দি কাশি হয়। এই সমস্যার থেকে রেহাই দেয় গরম জল। খাবার খাওয়ার আগে গরম জল খেলে এটি খিদে চাগাড় দেয়। সর্দি হলে অনেকের মুখের রুচি চলে যায়। সেই রুচিই ফিরিয়ে আনে গরম জল।

৪. কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে - অনেকেই কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভোগেন। এর ফলে তাঁর খাওয়াদাওয়াও ঠিকমতো হয় না। কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে গরম জল খান খাওয়ার আগে। 

৫. বাওয়েল মুভমেন্ট ঠিক রাখে - বাওয়েল মুভমেন্ট ঠিক না থাকলে কোলনের নানা রোগ হতে পারে। এই রোগের তালিকায় রয়েছে ক্যানসারও। বর্তমানে কোলন ক্যানসারের হার অনেকটাই বেশি। গরম জল খেলে বাওয়েল মুভমেন্টের সমস্যা কমে।খাবার দ্রুত বাওয়েল দিয়ে মুভ করে। 

৬. রক্তসঞ্চালন দ্রুত করে - শরীরের টক্সিন পদার্থকে বার করতে দ্রুত রক্ত সঞ্চালিত হওয়া জরুরি। আর এই কাজটিই করে গরম জল। গরম জল খেলে রক্তের প্রবাহ বেড়ে যায়।

ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আরও পড়ুন - Black Coffee Benefits: দুধ ছাড়া রোজ এক কাপ কফি, স্বাস্থ্যের এই বদলগুলি দেখবেন কিছুদিনেই

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়

ভিডিও

CM Suvendu Adhikari: Mamata Banerjee, Abhishek Banerjee-র বিরুদ্ধে ফের সুর চড়ালেন মুখ্যমন্ত্রী
Indranil Sen: গ্রেফতার ইন্দ্রনীল, সুপ্রিম কোর্টে আগাম জামিনের আবেদন প্রত্যাহার প্রাক্তন মন্ত্রীর
Mamata TMC News: 'সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণা', গ্রেফতার মমতা তৃণমূল কংগ্রেসের অজিত মাহাতো
Kakoli Ghosh Dastidar | Indranil -কে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন Kakoli, কী বললেন তিনি?
Ayushman Card | সরকারি কর্মীদের স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান কার্ড জমা দেওয়ার সময়সীমা বাড়াল রাজ্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget