এক্সপ্লোর

Mosquito: বিকেল হতেই ঘরে মশা ঢুকছে? কীভাবে তাড়াবেন?

কেমিক্যাল দেওয়া জিনিস ব্যবহারের ফলে মশা হয়তো দূর হচ্ছে কিংবা অনেক সময় হচ্ছে না। কিন্তু এগুলো শরীরের মারাত্মক ক্ষতি করছে। স্বাভাবিক বা প্রাকৃতিক উপায় ব্যবহার করেই মশার হাত থেকে রেহাই পাওয়া সম্ভব।

কলকাতা: গরমকাল হোক কিংবা শীতকাল, মশার (Mosquito) উপদ্রবের হাত থেকে নিস্তার নেই। বিকেল হতে না হতেই মশা ঢুকে পড়ছে ঘরে। সঙ্গে নিয়ে আসছে ডেঙ্গু, ম্যালেরিয়া এবং আরও নানা অসুখ। অনেকেই মশা তাড়ানোর জন্য নানা স্প্রে কিংবা অনেক কেমিক্যালজাত দ্রব্য ব্যবহার করে থাকেন। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই সমস্ত কেমিক্যাল দেওয়া জিনিস ব্যবহারের ফলে মশা হয়তো দূর হচ্ছে কিংবা অনেক সময় হচ্ছে না। কিন্তু এগুলো শরীরের মারাত্মক ক্ষতি করছে। তাঁদের মতে, শারীরিক এবং মানসিক উভয় দিক থেকেই স্বাস্থ্যের নানা সমস্যায় পড়তে পারেন এর ফলে। কেমিক্যাল ব্যবহারের পরিবর্তে বেছে নিন ঘরোয়া টোটকা। স্বাভাবিক বা প্রাকৃতিক উপায় ব্যবহার করেই মশার হাত থেকে রেহাই পাওয়া সম্ভব। হবে না কোনও স্বাস্থ্যের সমস্যা। আবার মশার হাত থেকেও রেহাই মিলবে।

মশা তাড়ানোর ঘরোয়া টোটকা-

১. কর্পূর- বিশেষজ্ঞরা জানাচ্ছেন, গ্রামের দিকের বহু মানুষকেই শীতকালে ঠান্ডা লাগার কারণে বুকে কর্পূর ঘষতে দেখা যায়। এই কর্পূরের ফলে বুকে জমে থাকা সর্দিও বেরিয়ে যায় এবং সঠিকভাবে শ্বাস-প্রশ্বাস তাঁরা নিতে পারেন বলে চল রয়েছে। তাঁদের মতে, এই একই পদ্ধতিতে তাঁরা মশাও তাড়ান। তাঁরা আরও জানাচ্ছেন, কর্পূরের চড়া গন্ধে মশা দূর হয়। এর জন্য প্রথমে ঘরের সমস্ত দরজা ও জানালা বন্ধ করে দিন। আর তারপর ঘরে এক টুকরো কর্পূর জ্বালান। কিছুক্ষণের মধ্যেই দেখবেন ঘরে একটাও মশা নেই।

২. কর্পূরের মতো রসুনের গন্ধেও মশা দূর হয়। এর জন্য কয়েক কোয়া রসুন নিয়ে তা জলে ভালো করে ফুটিয়ে নিন। এবার সেই জল একটি স্প্রে বোতলে ভরে ঘরের নানা জায়গায় স্প্রে করে দিন।

আরও পড়ুন - Winter Care: শীতকালে সুস্থ থাকতে কোন ফল খাবেন? কেন খাবেন?

৩. ল্যাভেন্ডারের তেলের সুগন্ধ মানুষের কাছে যতটা পছন্দের, ঠিক ততটাই অপছন্দের মশাদের কাছে। একটি স্প্রে বোতলে ল্যাভেন্ডার তেল ভরে তা ঘরের নানা জায়গায় স্প্রে করে দিন। 

৪. ল্যাভেন্ডার তেলের গন্ধের মতো পুদিনা পাতার গন্ধও মশা একেবারেই সহ্য করতে পারে না। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বাড়িতে পুদিনা পাতার গাছ থাকলে মশার উপদ্রব থাকে না। এছাড়াও প্রয়োজনে পুদিনা পাতার তেল একইভাবে স্প্রে করতে পারেন ঘরে।

সেরা শিরোনাম

Astrology: আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'

ভিডিও

Voter List | রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন ঘোষণা । নাম না থাকলে কী করবেন?
Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
Weather Update: বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
Embed widget