এক্সপ্লোর

Nutrionist Tips : গরম জলে লেবু মিশিয়ে খেলে কি ওজন কমে? জানুন কী বলছেন পুষ্টিবিদরা

আমাদের বন্ধু বা পরিচিতরাও ওজন কমানোর জন্য লেবুর জল খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। তাঁদের মতে, প্রতিদিন সকালে এক গ্লাস গরম জলে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে খেলেই ওজন কমানো সম্ভব।

কলকাতা: অতিরিক্ত ওজন কমাতে আমরা কী না করে থাকি। জিমে ঘাম ঝরানো থেকে শুরু করে ডায়েট মেনে খাবার খাওয়া। অতিরিক্ত ওজনকে শরীর থেকে ঝেড়ে ফেলে ফিট শরীর কে না চায়।

অনেকেরই ধারণা রয়েছে হালকা গরম জলে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে খেলে ওজন কমানো সম্ভব। আমাদের বন্ধু বা পরিচিতরাও ওজন কমানোর জন্য এই উপায় মেনে চলার পরামর্শ দিয়ে থাকেন। তাঁদের মতে, প্রতিদিন সকালে এক গ্লাস গরম জলে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে খেলেই ওজন কমানো সম্ভব। কারণ, লেবুতে ভিটামিন সি রয়েছে। এবং তা হজমের জন্য দারুণ উপকারী। আর তার ফলেই শরীরের অতিরিক্ত মেদ ঝরে যায়।

কিন্তু গরম জলে লেবুর রস মিশিয়ে খাওয়ার এই উপায় কি আদৌ ওজন কমানোর জন্য উপকারী? বা আদৌ এই উপায়ে কি ওজন কমে? জানুন কী বলছেন পুষ্টিবিদরা।

সম্প্রতি পুষ্টিবিদ কিনিতা কড়কিয়া পটেল তাঁর সোশ্যাল মিডিয়ায় গরম জলে লেবু মিশিয়ে খেলে ওজন কমানোর যে ধারণা অনেকের মধ্যে রয়েছে সেই সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে তিনি গরম জলে লেবুর রস মিশিয়ে খাওয়ার যুক্তিও ব্যাখ্যা করেছেন। তাঁর মতে, গরম জলে লেবুর রস মিশিয়ে খেলেই যে ওজন কমানো সম্ভব, এই ধারণাটিকে এখনই আমাদের মাথা থেকে সরিয়ে ফেলতে হবে।

তিনি জানাচ্ছেন, ওজন কমানোর ক্ষেত্রে সাধারণ জলের সঙ্গে লেবুর জলের কোনও পার্থক্য নেই। লেবুর জল অবশ্যই আমাদের শরীরের জন্য উপকারী। লেবুর জল আসলে আমাদের শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে। পাশাপাশি ত্বকের জন্য দারুণ উপকারীও বটে। কারণ, লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। যা ত্বকের শুষ্কভাব, ত্বকে বয়সের ছাপ পড়া এবং রোদে পুড়ে কালো হয়ে যাওয়া বা ট্যানিংয়ের হাত থেকে রক্ষা করতে পারে। পুষ্টিবিদদের মতে, এর সঙ্গে ওজন কমার কোনও সম্পর্ক নেই।

সেরা শিরোনাম

Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget