এক্সপ্লোর

Poush Sankranti 2023: পৌষ সংক্রান্তিতে বানিয়ে ফেলুন পিঠে-পুলি, রইল রেসিপি

Pithe Puli Recipe: পিঠে পুলি তৈরির সবথেকে সহজ রেসিপিটা জেনে নিন। আর প্রিয়জনদের জন্য তৈরি করে ফেলুন।

কলকাতা: হাতে বাকি আর মাত্র কয়েকটা দিন। তারপর পৌষ সংক্রান্তি (Poush Sankranti)। বাংলা পৌষ মাসের শেষ দিন এই উৎসব পালন করা হয়। বাংলার ঘরে ঘরে এদিন তৈরি হয় জিভে জল আনা পিঠে পুলি। চালের গুঁড়ো, নারকেল ও আরও অনেক উপকরণ দিয়ে তৈরি হয় নানারকমের পিঠে। তার কোনও ভাপা, কোনওটা আবার দুধে ভেজানো। কোনওটা আবার ভাজা। পিঠে পুলি তৈরির সবথেকে সহজ রেসিপিটা জেনে নিন। আর প্রিয়জনদের জন্য তৈরি করে ফেলুন।

পিঠে-পুলি তৈরির সহজ পদ্ধতি-

যে যে উপকরণ লাগবে-
১. চালের গুঁড়ো- ২৫০ গ্রাম
২. একটি নারকেল কোড়ানো
৩. গুড় - ২৫০ গ্রাম
৪. পাটালি গুড় - ২৫০ গ্রাম
৫. দুধ - ২ লিটার

তৈরির পদ্ধতি-

১. প্রথমে দুধ ফুটিয়ে ঘন করে নিতে হবে। তার জন্য একটি পাত্রে দুধ নিয়ে তা ঘন করতে থাকুন। এবার তাতে পাটালি গুড় দিয়ে ফুটতে দিন। দুধ গাঢ় ঘন হলে হালকা আঁচে রেখে দিন।

২. এবার নারকেলের পুর তৈরি করে নিতে হবে। তার জন্য প্রথমে নারকেল কুড়িয়ে নিতে হবে। পাত্রে ঘি গরম করে তার মধ্যে নারকেল দিন। মিনিট দশেক মাঝারি আঁতে নাড়াচাড়া করার পর তাতে গুড় দিন আর ভালো করে মেশাতে থাকুন। নারকেলের সঙ্গে গুড় ভালো করে মিশলে ঘম ঘম হবে। ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে থাকুন। একটানা নাড়াচাড়া করতে হবে। নাহলে কড়াইয়ের নিচে নারকেল লেগে পুড়ে যেতে পারে। নারকেল আর গুড় মিশে ঘন এবং আঠালো হলে নামিয়ে তা ঠান্ডা করুন।

আরও পড়ুন - Makar Sankranti 2023: সৌভাগ্য ফেরাতে মকর সংক্রান্তিতে ঘরে নিয়ে আসুন এই জিনিস

৩. এবার পিঠে তৈরি করতে হবে। তার জন্য চালের গুঁড়ো হালকা গরম জল দিয়ে মেখে মণ্ড তৈরি করে নিন। 

৪. মণ্ড থেকে ছোট ছোট টুকরো করে কেটে নিন। তার মধ্যে নারকেলের পুর ভরে মুখ ভালো করে বন্ধ করে পিঠের আকার দিন।

৫. পিঠের মুখ ভালো করে বন্ধ করতে অল্প গরম জল ব্যবহার করতে পারেন।

৬. এবার পিঠেগুলিকে দুধের মধ্যে দিয়ে ১০ মিনিট ফোটাতে হবে। দুধ এবং পুলি ভালো করে মিশে গেলে নামিয়ে নিন।

৭. আপনার পিঠে পুলি তৈরি। গরম কিংবা ঠান্ডা ইচ্ছে মতো পরিবেশন করুন।

সেরা শিরোনাম

Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
SBI Notice: আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
Independence Day: স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
Knee Pain : হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?

ভিডিও

Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
RG Kar News: বর্ধমান মেডিক্যালে দেওয়ালে আর জি করকাণ্ড নিয়ে স্লোগান, মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
Sarbori Mukherjee: প্রথমে হস্টেলে হামলার হুমকি, এখন মুখে 'শান্তিপূর্ণ' আন্দোলন
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডব, উপাচার্যের অভিযোগের ভিত্তিতে FIR দায়ের
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget