এক্সপ্লোর

Health News: ডান কিডনির বদলে রোগীর বাম কিডনি বাদ দিলেন চিকিৎসক!

Doctor Removed Wrong Kidney: ভাল কিডনিটিই কেটে বাদ দিয়ে দিলেন চিকিৎসক। শরীরে রয়ে গেল খারাপ কিডনিটি। তারপর যা হল…

Health News: গুরুতর অস্ত্রোপচার। ঠিক ছিল প্রায় সবই। কিন্তু ভুল ছিল ঠিক আসল জায়গায়। যে কিডনি একদম সুস্থ সেটিকেই বাদ দিয়ে দিলেন চিকিৎসক। অন্যদিকে যেটি খারাপ কিডনি সেটি রয়ে গেল শরীরের ভিতর। রোগীর যা হওয়ার তাই হল। সম্প্রতি এমন ঘটনা ঘটেছে রাজস্থানের ধনকর হাসপাতালে। রাজস্থান সরকারের কাছে সেই খবর পৌঁছাতেই দ্রুত ব্যবস্থা নেয় প্রশাসন। ওই হাসপাতালের রেজিস্ট্রেশন বাতিল করে দেওয়া হয়।

রাজস্থানের ঝুনঝুনুর বাসিন্দা ওই মহিলা রোগী সম্প্রতি ধনকর হাসপাতালে ভর্তি হন কিডনির সমস্য়া নিয়ে। নির্দিষ্ট দিনে তাঁর কিডনি অস্ত্রোপচার হওয়ার কথা। সেইমতো সবটাই হয়। কিন্তু চিকিৎসক তাঁর ভাল কিডনিই কেটে বাদ দিয়ে দেন। বদলে শরীরে থেকে যায় খারাপ কিডনিটি। অর্থাৎ যেটি কেটে বাদ দেওয়ার কথা। এর পর স্বভাবতই রোগীর বাড়ির লোকেরা এই নিয়ে প্রতিবাদ করেন। ঘটনাটির কথা উচ্চস্তর পর্যন্ত যায়। জানাজানি হতেই দ্রুত ব্যবস্থা নেয় রাজস্থান প্রশাসন। ক্লিনিকাল এসট্যাব্লিশমেন্ট অ্যাক্ট মেনে হাসপাতালটির রেজিস্ট্রেশন বাতিল করা হয়। 

সরকারি প্রকল্প থেকেও বাদ দেওয়া হবে ওই হাসপাতালকে

রাজস্থান প্রশাসনের তরফে স্বাস্থ দফতরের অতিরিক্ত মুখ্যসচিব শুভ্রা সিং বলেন, এটি যথেষ্ট গুরুতর একটি ঘটনা। তাই হাসপাতালের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হল। হাসপাতালটিকে বিভিন্ন সরকারি সুযোগসুবিধা থেকেও বাদ দেওয়া হবে বলে জানিয়েছেন শুভ্রা সিং। পাশাপাশি একটি পাঁচ সদস্যের তদন্ত কমিটি তৈরি করা হচ্ছে। এই কমিটিই পুরো ব্যাপারটি খতিয়ে তদন্ত করবে। স্বাস্থ্য দফতরের অতিরিক্ত মুখ্য সচিব বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এই কমিটি গড়া হয়েছে। কমিটি এই ব্যাপারে চূড়ান্ত রিপোর্ট দেবে।

কেরলের ভুল অস্ত্রোপচারের ঘটনা

সম্প্রতি এমনই ভুল অস্ত্রোপচারের ঘটনা কেরলেও ঘটেছে। সেখানে এক চার বছর বয়সি মেয়ের ভুল অস্ত্রোপচার করা হয়। আইএএনএস সংবাদমাধ্যম সূত্র অনুযায়ী, তাঁর হাতে অস্ত্রোপচার হওয়ার কথা ছিল। কিন্তু অপারেশন থিয়েটার থেকে বেরনোর পর দেখা যায়, তাঁর মুখের মধ্যে তুলোর গজ ভরে দেওয়া। পরে খোঁজ করতে জানা যায়, তাঁর হাতে আঙুলের বদলে জিভে অস্ত্রোপচার করা হয়েছে! 

আরও পড়ুন - Tattoo Health Risk: ট্যাটুর রঙ, সূচ থেকে ত্বকের বিপদ ? লিভারের রোগ এর জন্যই ?

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি

ভিডিও

Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget