এক্সপ্লোর

Tattoo Health Risk: ট্যাটুর রঙ, সূচ থেকে ত্বকের বিপদ ? লিভারের রোগ এর জন্যই ?

Health Issues For Tattoo: ট্যাটুর রঙ আর সূচ থেকে ত্বকের ক্ষতি হতে পারে। কিন্তু শুধু সেটুকুই নয়। আরও বড় রোগের আশঙ্কা থাকে ট্যাটু থেকে।

Tattoo Health Risk: হালফিলের নয়া ট্রেন্ড ট্যাটু করানো। অনেকেই শরীরের বিভিন্ন অঙ্গে ট্যাটু করান। খবরে ভাইরাল হয় মাঝে মাঝে ট্যাটুপ্রেমীদের কথা। কিন্তু এই ট্যাটু করানো কি সত্যিই নিরাপদ ? নাকি এর থেকে বড়সড় রোগের আশঙ্কা থাকে ? সম্প্রতি লুন্ড বিশ্ববিদ্য়ালয়ের একটি গবেষণা সেই ইঙ্গিত দিচ্ছে। সুইডেনের ওই বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গিয়েছে, ট্যাটুর সূচের কারণে লিম্ফোমা হওয়ার আশঙ্কা বেড়ে যায়। বলে রাখা জরুরি, লিম্ফোমা একধরনের ক্যানসার।

কোন কোন রোগের আশঙ্কা ?

ট্যাটু নয়, মূলত ট্যাটু (Tattoo Health Issues) করার পদ্ধতিকেই আক্রমণ শানাচ্ছেন বিজ্ঞানীরা। তাঁদের কথায়, যে সূচ ট্য়াটু করতে ব্য়বহার করা হয়, সেটি ইনফেক্টেড থাকতে পারে অর্থাৎ সংক্রমণ ছড়াতে পারে। প্রশিক্ষণ নেই এমন ট্যাটুকর্মীর হাতে এই ধরনের ঘটনা বেশি ঘটে বলে জানান চিকিৎসকরা। কী কী রোগ হতে পারে, তাঁর একটি সম্ভাব্য তালিকা দিয়েছেন গবেষকরা। ওই তালিকায় রয়েছে — হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, এইচআইভি, লিম্ফোমা ক্যানসার (Lymphoma Cancer)। 

ট্যাটুর সূঁচই রোগের উৎস ?

সংবাদমাধ্যম আইএএনএস-কে দেওয়া একটি সাক্ষাৎকারে ফর্টিস হাসপাতাল শালিমারবাগের মেডিকেল অঙ্কোলজির চিকিৎসক সুহেল কুরেশি বলেন, ট্যাটুর থেকে হেপাটাইটিসের (Hepatitis From Tattoo) সংক্রমণের আশঙ্কা অনেকটাই। শুধু তাই নয় এইচআইভি-র মতো কঠিন রোগও হতে পারে। এছাড়াও, সাম্প্রতিক গবেষণায় ক্যানসারের খোঁজ পাওয়া গিয়েছে। তাঁর কথায়, অপরিনত হাতের কাজের জেরেই এমনটা হয়ে থাকে। ট্যাটুর সূচই হতে পারে রোগের উৎস।

কতদিন পরে দেখা দেয় রোগ ?

লুন্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলছেন, ট্যাটু করানোর দুই বছরের মধ্যে ব্যক্তিদের এই রোগ দেখা দিচ্ছে। লিম্ফোমা ক্যানসারের মধ্যে লার্জ বি সেল লিম্ফোমা ও ফলিকিউলার লিম্ফোমা দেখা বেশি পরিমাণে দেখা দিচ্ছে।

ট্যাটুর রঙের উপাদানেও বিপদ

ট্যাটুর রঙের (Cancer From Tattoo) উপাদানেও বিপদ রয়েছে বলে জানাচ্ছেন চিকিৎসক। ট্যাটুর রঙের মধ্যে পলিসাইক্লিক অ্যারোম্যাটিক হাইড্রোকার্বন (পিএএইচ)। এগুলি কারসিনোজেনিক সাবস্টেন্স। অর্থাৎ এর থেকে ক্যানসার হতে পারে। অন্য়দিকে সিকে বিড়লা হাসপাতালের চিকিৎসক তুষার তয়ালের কথায়, পিএএইচ ত্বকের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। এই উপাদানগুলি লিম্ফ নোডে গিয়ে জমা হয়। যার ফলে ক্যানসারের ঝুঁকি বেড়ে যায়।

আরও পড়ুন - Dengue Vaccine: ডেঙ্গি টিকার তৃতীয় ট্রায়াল শুরু, শিগগিরই আসবে বাজারে ?

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?

ভিডিও

Militant Arrest | বর্ধমান থেকে STF-এর জালে জঙ্গি হামিম মণ্ডল। যেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে | ABP ANANDA LIVE
Suvendu Adhikari on Mamata Banerjee | টুলু মণ্ডলের দুর্নীতির কারবার নিয়ে এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্য়ায়কে নিশানা করলেন মুখ্যমন্ত্রী
Birbhum-Tulu Mondal News | মহম্মদ নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডলের সিউড়ির প্রাসাদেও মিলল সোনা-রুপো-প্রচুর নগদের হদিশ
Suvendu-Tulu Mondal News | এবার টুলু মণ্ডলের সম্পত্তি নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও
Militant Arrest |ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ-সহ একাধিক অ্যাপের মাধ্যমে পাকিস্তানে যোগাযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget