এক্সপ্লোর

Blackheads: শীতকালে ব্ল্যাকহেডসের সমস্যায় নাজেহাল? রইল ঘরোয়া উপায়

ত্বকে ময়লা জমে এবং ত্বকে সঠিকভাবে অক্সিজেন প্রবেশ করতে না পারায়, ব্রণ, অ্যাকনে থেকে ব্ল্যাকহেডসের সমস্যা দেখা যায়। কিন্তু ব্ল্যাকহেডসের সমস্যা বাড়িতে ঘরোয়া পদ্ধতিতেই সারিয়ে ফেলা সম্ভব।

কলকাতা: শীতকাল হোক কিংবা গরমকাল কিংবা বছরের যেকোনও সময়েই ব্ল্যাকহেডসের (Blackheads) সমস্যা দেখা যায়। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ত্বক সঠিকভাবে পরিস্কার না থাকার ফলেই ব্ল্যাকহেডস দেখা দেয়। এছাড়াও আরও নানা কারণ রয়েছে ত্বকের এই সমস্যার। লকডাউন আর করোনা পরিস্থিতিতে বেড়েছে ওয়ার্ক ফ্রম হোমের প্রবণতা। বাইরে কম বেরনোর ফলে ত্বকের সঠিক যত্নও নেন না বহু মানুষ। আর এর ফলেই ত্বকে ময়লা জমে এবং ত্বকে সঠিকভাবে অক্সিজেন প্রবেশ করতে না পারায়, ব্রণ, অ্যাকনে থেকে ব্ল্যাকহেডসের সমস্যা দেখা যায়। কিন্তু ব্ল্যাকহেডসের সমস্যা বাড়িতে ঘরোয়া পদ্ধতিতেই সারিয়ে ফেলা সম্ভব। যদিও উপায় জানানোর সঙ্গে সঙ্গে বিশেষজ্ঞরা প্রয়োজনে চিকিৎসকেরও পরামর্শ নেওয়ার কথা জানাচ্ছেন।

কী কী ঘরোয়া পদ্ধতিতে দূর করতে পারবেন ব্ল্যাকহেডসের সমস্য়া-
১. বিশেষজ্ঞদের মতে, ব্ল্যাকহেডস আর কিছুই নয়, ত্বকের মুখ যখন ময়লা জমে বন্ধ হয়ে যায়, তেল আর ময়লা জমে একটা আস্তরন তৈরি হয় সেখানে। আর ধুলোর সংস্পর্শে এসে তা কালো রঙের হয়ে যায়। নিয়মিত ত্বক পরিস্কার না রাখলে এই সমস্যা দেখা দিতে পারে। ব্ল্যাকহেডস দূর করতে নিয়মিত স্ক্রাবিং করার পারমর্শ তাঁদের। নারকেল তেলের সঙ্গে চিনি মিশিয়ে ব্ল্যাকহেডসের অংশে সেই মিশ্রণ ব্যবহার করা দরকার। নিয়মিত এই মিশ্রণ ব্যবহার করতে ব্ল্যাকহেডসের সমস্যা দূর হয়।

২. ব্ল্যাকহেডস দূর করতে দারুণ উপকারী বেকিং সোডা এবং জলের মিশ্রণ। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এক চামচ বেকিং সোডার সঙ্গে অর্ধেক চামচ লেবুর রস আর অল্প গরম জল মিশিয়ে তা পেস্ট তৈরি করে নাকের আশেপাশে, থুতনিতে, নাকের উপরে ব্যবহার করুন। হালকা হাতে ম্যাসেজ করার পর হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন।

আরও পড়ুন - Skin Care Tips: বলিরেখা মুক্ত ত্বক চান? কী করবেন?

৩. দুধ আর মধু গরম করে ঠান্ডা করে নিন। এবার ব্ল্যাকহেডস হওয়া অংশে সেই মিশ্রণ ব্যবহার করুন। এবার তুলোর সাহায্যে ব্যবহার করে মিনিট পনেরো রেখে দিন। তারপর তুলে ফেলুন। এরপর ময়শ্চারাইজার ব্যবহার করতে ভুলবেন না।

৪. এক চামচ দারুচিনির গুঁড়োর সঙ্গে লেবুর রস আর এক চিমটে হলুদ গুঁড়ো মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। এবার সেই পেস্ট ব্ল্যাকহেডসের অংশে ব্যবহার করুন। ১০ মিনিট পর ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহার করতে উপকার পাবেন।

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget