এক্সপ্লোর

Blackheads: ঘরোয়া পদ্ধতিতে কীভাবে দূর করবেন ব্ল্যাকহেডসের সমস্যা?

Skin Care: ব্ল্যাকহেডস দূর করতে কী কী উপকরণ ব্যবহার করবেন, জেনে নিন।

Blackheads: ব্ল্যাকহেডসের (Blackheads) সমস্যায় অনেকেই ভুক্তভোগী। বিশেষ করে গরমের মরসুমে ব্ল্যাকহেডসের সমস্যা বেড়ে যায়। কারণ যেহেতু এই মরসুমে ঘাম বেশি হয়, তাই নাকের উপরের অংশে সহজে ময়লা জমাটবদ্ধ হতে পারে। ব্ল্যাকহেডসের দূর করার জন্য নিয়মিত পরিচর্যা প্রয়োজন। বাড়ি বসেই এই পরিচর্যা করতে পারবেন আপনি। শুধু প্রয়োজন হবে, আমাদের প্রতিদিনের জীবনে কাজে লাগে এরকম কিছু সাধারণ উপকরণ। এইসব উপকরণ দিয়েই বাড়িতে তৈরি করে নিতে পারবেন মাস্ক, যা ব্ল্যাকহেডস দূর করতে সাহায্য করবে।

ব্ল্যাকহেডস দূর করতে কী কী উপকরণ ব্যবহার করবেন

টি ট্রি অয়েল এবং অ্যালোভেরা জেল- টি ট্রি অয়েল সব সময়েই ত্বকের পরিচর্যার জন্য খুবই প্রয়োজনীয় উপকরণ। এর সঙ্গে মিশিয়ে নিতে পারেন কিছুটা অ্যালোভেরা জেল। এই মিশ্রণ দিয়ে প্রতিদিন ব্ল্যাকহেডসের জায়গায় ম্যাসাজ করুন। স্নানের আগে মিনিট ১৫-২০ এই মিশ্রণ দিয়ে নাকের উপরের অংশে ম্যাসাজ করে তারপর পরিষ্কার ঠান্ডা জল দিয়ে তা ধুয়ে ফেলতে হবে। টানা এক সপ্তাহ এই মিশ্রণ ব্যবহার করলে আপনি দল পাবেন হাতেনাতে।

মধু, লেবুর রস এবং চিনি- সামান্য মধু, পাতিলেবুর রস আর চিনি মিশিয়ে তৈরি করে নিতে পারেন একটি মাস্ক বা স্ক্রাব। এক্ষেত্রে গুঁড়ো চিনিও ব্যবহার করতে পারেন। এই মিশ্রণ দিয়ে নাকের উপরে জমে থাকা ব্ল্যাকহেডসের মধ্যে ম্যাসাজ করতে থাকলে, কয়েকদিন পরেই ব্ল্যাকহেডস দূর হবে এবং সমস্ত দাগছোপ মিলিয়ে যাবে।

কফি এবং নারকেল তেল- কফির সঙ্গে নারকেল তেল মিশিয়ে সেই মিশ্রণ দিয়ে প্রতিদিন স্নানের আগে নাকের উপরে থাকা ব্ল্যাকহেডসের জায়গায় ম্যাসাজ করতে পারেন। প্রতিদিন মিনিট ১০-১৫ ধরে এই ম্যাসাজ চালু রাখলে সাতদিনেই তফাত বুঝতে পারবেন আপনি। 

ওটস এবং বেকিং সোডা- সামান্য অলিভ অয়েলের মধ্যে ওটস (গুঁড়ো) এবং বেকিং সোডা দিয়ে তৈরি করে নিন ফেসস্ক্রাব। এই মিশ্রণ আপনার ত্বকে মাস্কের কাজও করবে। ব্ল্যাকহেডসের পাশাপাশি ত্বকের যাবতীয় কালচে দাগছোপ তুলতে এই মিশ্রণ সাহায্য করবে। পাশাপাশি ফিরিয়ে আনবে ত্বকের জেল্লা। একইসঙ্গে দূর করবে ত্বকের রুক্ষ ও শুষ্ক ভাব। ত্বক হাইড্রেটেড এবং মরশ্চারাইজড রাখবে। অর্থাৎ ত্বক মোলায়েম থাকবে। 

ডিমের সাদা অংশ- ডিম ভেঙে কুসুম এবং সাদা অংশ আলাদা করে নিতে হবে প্রথমে। এবার টিস্যু পেপার সরু স্ট্রিপের আকারে কেটে তার মধ্যে ডিমের সাদা অংশ দিতে হবে। সেটা লাগাতে হবে ব্ল্যাকহেডসের অংশে। মিনিট ১০ লাগিয়ে রেখে স্ট্রিপ তুলে নিতে হবে। এভাবেও বেশ সহজেই দূর করা যায় ব্ল্যাকহেডসের সমস্যা।

আরও পড়ুন- গরমের মরসুমে চুলের পাশাপাশি কীভাবে যত্ন নেবেন স্ক্যাল্পের? রইল কিছু সহজ টিপস

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget