এক্সপ্লোর

Smoking Effects: শুধু স্বাস্থ্যের উপরেই নয় ত্বকেও মারাত্মক প্রভাব ফেলতে পারে নিয়মিত ধূমপানের অভ্যাস

Smoking Habits: তামাক বা নিকোটিন ত্বকের বলিরেখা বা রিঙ্কেলসের সমস্যা বাড়িয়ে দেয়। চামড়া কুঁচকে যায়।

Smoking: 'ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর'... এই সাবধান বাণীর সঙ্গে পরিচিত সকলেই। যাঁরা ধূমপানে (Smoking Effects) আসক্ত তাঁরাও এই সতর্কবার্তা বিলক্ষণ জানেন। তবে শুধু স্বাস্থ্যের পক্ষেই নয়, ধূমপান (Smoking Habits) করলে তার প্রভাব পড়ে ত্বকের উপরেও। অতএব ধূমপানের অভ্যাস থাকলে তা ত্যাগ করাই সবদিক থেকে মঙ্গলজনক। ধূমপান ত্বকের উপর কীভাবে প্রভাব ফেলে জেনে নিন।

  • সিগারেটের মধ্যে এমন কিছু ক্ষতিকারক উপকরণ রয়েছে, যা ত্বকের নানা ভাবে ক্ষতি করে থাকে। স্কিন থিনিং অর্থাৎ ত্বকের গঠনে ক্ষতি করে তামাক বা নিকোটিন। 
  • তামাক বা নিকোটিন ত্বকের বলিরেখা বা রিঙ্কেলসের সমস্যা বাড়িয়ে দেয়। চামড়া কুঁচকে যায়। ত্বকে বিভিন্ন ধরনের পুষ্টি উপকরণ এবং অক্সিজেনের সরবরাহ কমিয়ে দেয় তামাক ও নিকোটিন।
  • ঠোঁটের পাশাপাশি আঙুল এবং নখের রঙ পরিবর্তন করে দেয় অতিরিক্ত তামাকের প্রভাব। ত্বকে কালচে ভাবও দেখা দিতে পারে। 

এছাড়াও বিভিন্ন ভাবে ক্ষতি করে সিগারেট

  • তামাক বা নিকোটিন নিয়মিত ভাবে সেবন করলে ক্ষতি হয় হৃদযন্ত্র এবং শ্বাসযন্ত্রের। যাঁদের শ্বাসকষ্টের সমস্যা রয়েছে তাঁরা অবিলম্বে ধূমপান ত্যাগ করুন।
  • লিভার এবং কিডনিতেও প্রভাব ফেলে তামাক। দেখা দিতে পারে শ্বাসকষ্ট। হার্ট অ্যাটাক বা স্ট্রোকের প্রবণতা বাড়ে। 
  • অতিরিক্ত ধূমপানের ফলে ক্ষতি হতে পারে দাঁতের। বলা ভাল, ক্রমাগত ধূমপানের ফলে দাঁতের এনামেল ক্ষয়ে যায়।
  • ধূমপানের প্রভাব পড়তে পারে আপনার শ্রবণশক্তি এবং দৃষ্টিশক্তির উপরেও। এই দুই ইন্দ্রিয়ই দুর্বল হয়ে যেতে পারে। 
  • ডায়াবেটিসের সমস্যা থাকলেও ধূমপানের অভ্যাস আপনার স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক হয়ে উঠবে। 

একদিনে ধূমপানের অভ্যাস ত্যাগ করা বেশ মুশকিল। এক্ষেত্রে বিশেষজ্ঞের পরামর্শ নিন। তবে সুস্থ থাকতে হলে ধীরে ধীরে ধূমপানের অভ্যাস ত্যাগ করা প্রয়োজন। 

পরোক্ষ ধূমপানের ফলে শিশুদের উপর কী প্রভাব পড়তে পারে?

  • শ্বাসযন্ত্রের নানা সমস্যা যেমন হাঁপানি, ব্রংকাইটিস এবং নিউমোনিয়ার মতো সমস্যা হতে পারে শিশুদের।
  • শিশুর ১৮ মাস বয়স পর্যন্ত তার আশেপাশে বা পরিবারের কেউ যদি তার সামনে ধূমপান করেন তবে শ্বাসযন্ত্রের নানা সমস্যা হতে পারে। ঠান্ডা লাগা, কাশি, শ্বাসকষ্ট, হাঁপানি, অনাক্রম্যতা হ্রাস হতে পারে।
  • পরোক্ষভাবে ধূমপানের শিকার হলে ফুসফুসের বৃদ্ধি ঘটে না।
  • মেনিনোকোকাল রোগের ঝুঁকি রয়েছে।
  • ঘুমের মধ্যেই শিশুর মৃত্যু আশঙ্কা থাকে।

পরোক্ষ ধূমপানে কী ক্ষতি হতে পারে প্রাপ্ত বয়স্কদের?

  • ধূমপান করেন এমন কোনও ব্যক্তির সঙ্গে একই বাড়িতে থাকলে অন্যদের হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি বাড়ে।
  • পরোক্ষ ধূমপান ফলে রক্ত জমাট বাঁধে এবং হার্ট অ্যাটাকের সম্ভাবনা বাড়ায়।
  • রক্তনালীতে চর্বিযুক্ত পদার্থ জমে ব্লক হতে পারে। ৩০ মিনিটের বেশি পরোক্ষ ধূমপানের ফলে রক্ত প্রবাহে বাধা হতে পারে।
  • পরোক্ষ ধূমপানের ফলে শরীরে অ্যান্টি অক্সিডেন্ট এবং ভিটামিন পরিমাণ কমে।
  • গলা এবং স্বরযন্ত্রের ক্যান্সার, স্তন ক্যান্সার, ফুসফুসের কার্যকারিতা হ্রাস এবং অন্যান্য শ্বাসযন্ত্রের রোগের ঝুঁকি বাড়ায়।

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

আরও পড়ুন- মরসুমের শুরুতেই ঠান্ডায় কাবু? সুস্থ থাকতে সঙ্গী হোক ঘরোয়া টোটকা

সেরা শিরোনাম

Medicines Quality : গুণগত মানের পরীক্ষায় ফের মুখ থুবড়ে পড়ল বহু ওষুধ, কী বলছে স্বাস্থ্যমন্ত্রকের তথ্য ?
গুণগত মানের পরীক্ষায় ফের মুখ থুবড়ে পড়ল বহু ওষুধ, কী বলছে স্বাস্থ্যমন্ত্রকের তথ্য ?
Lung Cancer : ফুসফুসের ক্যানসারে প্রতি ৩ দিনে ১ জনের মৃত্যু, মাসে গড়ে আক্রান্ত ৮৩ ; সাড়ে ৬ বছরের ভয়ঙ্কর পরিসংখ্যান দেশের এই জায়গায়
ফুসফুসের ক্যানসারে প্রতি ৩ দিনে ১ জনের মৃত্যু, মাসে গড়ে আক্রান্ত ৮৩ ; সাড়ে ৬ বছরের ভয়ঙ্কর পরিসংখ্যান দেশের এই জায়গায়
পুজোয় কলকাতা জুড়ে ভোজনরসিক বাঙালির আরও কাছে “ইনো আসলি জীরা
পুজোয় কলকাতা জুড়ে ভোজনরসিক বাঙালির আরও কাছে “ইনো আসলি জীরা"
বারবার জ্বরে কাবু? ক'দিন জ্বর থাকলে করাতেই হবে রক্তপরীক্ষা? কখন দরকার অ্যান্টিবায়োটিক? বলছেন চিকিৎসকরা
বারবার জ্বরে কাবু? ক'দিন জ্বর থাকলে করাতেই হবে রক্তপরীক্ষা? কখন দরকার অ্যান্টিবায়োটিক? বলছেন চিকিৎসকরা

ভিডিও

Kolkata Fire News | মল্লিকবাজারে কাপড়ের গুদামে আগুন, পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে দমকলের ১০ ইঞ্জিন
Arjun Singh |
Kolkata Fire Eruption | মল্লিকবাজারের বহুতলে আগুন, কী বললেন দমকল প্রতিমন্ত্রী?
Asansol News: আসানসোলে পুলিশকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা | Firing | ABP Ananda
Arjun Singh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget