এক্সপ্লোর

Health Tips: অহেতুক অস্বাস্থ্যকর খাবার খেয়ে ফেলছেন? কীভাবে নিজেকে আটকাবেন

Foods: কীভাবে নিজেকে এই অহেতুক খাবার খাওয়ার হাত থেকে আটকাবেন, তা পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

কলকাতা: এক প্যাকেট চিপস খুললেন তার থেকে কয়েকটা খাবেন বলে। আর দেখতে দেখতে গোটা প্যাকেটের চিপসই খেয়ে ফেললেন। আর এমন কাজ আপনি প্রায়ই করে থাকেন। কি তাই তো? বহু মানুষের ক্ষেত্রেই এমন ঘটনা ঘটে থাকে। অহেতুক এই ধরনের অস্বাস্থ্যকর খাবার (Foods) খেয়ে খেয়ে বেড়ে যাচ্ছে ওজন। দেখা দিচ্ছে ওবেসিটির (Obesity) সমস্যা। তার সঙ্গে দেখা দিচ্ছে আরও নানা সমস্যা। এই পরিস্থিতিতে কীভাবে নিজেকে এই অহেতুক খাবার খাওয়ার হাত থেকে আটকাবেন, তা পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

কীভাবে অহেতুক অস্বাস্থ্যকর খাবার খাওয়ার হাত থেকে নিজেকে আটকাবেন?

১. বিশেষজ্ঞরা জানাচ্ছেন, আপনি যখন দোকান বাজার থেকে কোনও জিনিস কিনে আনছেন, সেখানে নিশ্চয়ই ওয়েফার, বিস্কুট, চিপসও থাকছে। সব্জির সঙ্গে এসবও কিনে এনে রাখা থাকে বাড়িতে। এবার থেকে চিপস কিংবা ওয়েফার বিস্কুটের মতো খাবারের প্যাকেট অনেকগুলো না কিনে একটা কিনে আনুন। আপনার হাতের কাছে যদি না থাকে, তাহলে দেখবেন খাওয়াও কম পড়ছে। 

২. চিপস, চানাচুর জাতীয় খাবার খাওয়ার জন্য বড় নয়, ছোট পাত্র ব্যবহার করুন। বড় পাত্রে একসঙ্গে অনেকটাখাবার নিয়ে ফেলতে পারেন। ছোট পাত্র হলে আপনি চাইলেও বেশি খাবার নিতে পারবেন না। এর ফলে খাওয়াও কম পড়বে। আর ঠিক করে নিন একবারের বেশি দুবার আপনি সেই খাবারটা খাবেন না।

আরও পড়ুন - Skin Care: প্রাকৃতিক এই উপাদানগুলিতে উন্নত হবে ত্বকের স্বাস্থ্য

৩. চিপস, কোল্ড ড্রিঙ্ক, চানাচুর, ওয়েফার বিস্কুটের মতো খাবারের পরিবর্তে সবসময় বাড়িতে রাখুন স্বাস্থ্যকর খাবার। তা ফল হতে পারে, বাদাম হতে পারে, কুমড়োর দানা হতে পারে, আমন্ড, কাজু, আখরোট কিংবা সূর্যমুখীর বীজও হতে পারে।

৪. অস্বাস্থ্যকর খাবারগুলিতে হাতের নাগালের বাইরে রাখুন। চাইলে উঁচু কোনও জায়গায় তুলে রাখতে পারেন। যা নিচে নামাতে আপনাকে বেশ খানিকটা কষরত করতে হবে। এভাবে ওই সমস্ত খাবারের প্রতি একটা অনীহা তৈরি হতে পারে।

৫. বেশিরবাগ সময়ই আজকের দিনে খাওয়ার সময় টিভি দেখা কিংবা মোবাইল ঘাঁটার প্রবণতা দেখা যায়। অথবা বই পড়তে পড়তেও খাবার খেয়ে থাকেন। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, খাবার খাওয়ার সময়ে অন্য কাজ করা বন্ধ করুন।

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget