এক্সপ্লোর

Potato Chips: স্বাস্থ্যকর উপায়ে বাড়িতে বানান মুচমুচে আলুর চিপস, দেখে নিন পদ্ধতি

Healthy Recipe: বিশেষজ্ঞরা জানাচ্ছেন, স্বাস্থ্য়কর উপায়েও আলুর চিপস তৈরি করা সম্ভব। আর তা নিজে বাড়িতেই তৈরি করতে পারবেন।

কলকাতা: আলুর চিপস (Potato Chips) খেতে কে না ভালোবাসে। মুচমুচে আলুর চিপস পছন্দ ছোট থেকে বড় সকলের। এই একটা খাবার যেকোনও সময় মানুষ খেতে পছন্দ করে। মন ভালো থাকলেও আবার মন ভালো না থাকলেও। কিন্তু বাজার থেকে কিনে আনা আলুর চিপসে অনেক সময়ই অত্যধিক মশলা থাকে। যা স্বাস্থ্যের জন্য একেবারেই ভালো নয়। যে মশলা ব্য়বহার করা হয় আলুর চিপসে তা স্বাস্থ্যের নানা ক্ষতি করতে পারে। 

অনেক ক্ষেত্রেই এমনটা মনে করা হয় যে, আলু খেলে ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এতে থাকা ক্যালোরি অতিরিক্ত ওজন বাড়িয়ে দেয়। তাই ওজন বেড়ে যাওয়ার ভয়ে বহু মানুষ পছন্দের ফ্রেঞ্চ ফ্রাই কিংবা চিপস খাওয়া বন্ধ করে দিয়েছেন। কিন্তু বিশেষজ্ঞরা জানাচ্ছেন, স্বাস্থ্য়কর উপায়েও আলুর চিপস তৈরি করা সম্ভব। আর তা নিজে বাড়িতেই তৈরি করতে পারবেন। থাকবে না তাতে কোনও অস্বাস্থ্যকর মশলা কিংবা স্বাস্থ্যের ক্ষতি হয় এমন কোনও উপাদান। তাহলে দেখে নেওয়া যাক পদ্ধতি (Potato Chips Making Tips)।

আলুর চিপস তৈরি করার পদ্ধতি-

১. আলুর চিপস তৈরি করার জন্য লাগবে- ১টি আলু, এক চামচ অলিভ অয়েল, অর্ধেক চামচ চিলি ফ্লেকস, ২ চামচ কর্ন স্টার্চ, নুন এবং গোলমরিচ।

২. চিপস তৈরি করার জন্য প্রথমেই আলু খুব পাতলা পাতলা করে কেটে নিতে হবে। আলুর খোসা ছাড়িয়েও নিতে পারেন আবার নাও নিতে পারেন। যেমনটা ইচ্ছে আপনার।

৩. আলুর টুকরোগুলি এবার ভালো করে জল দিয়ে ধুয়ে নিন। তারপর এমন একটি পাত্রে রাখুন যাতে আলু থেকে জল ঝরে যায়।

আরও পড়ুন - Health Tips: হৃদরোগের ঝুঁকি কমাতে রোজ কতক্ষণ হাঁটা দরকার?

৪. আলু থেকে ভালো করে জল ঝরে গেলে টুকরোগুলিকে অন্য একটি পাত্রে রাখুন। এবার তাতে অলিভ অয়েল, চিলি ফ্লেকস, কর্ন স্টার্চ, গোলমরিচগুঁড়ো আর এক চিমটে নুন দিয়ে দিন।

৫. আলুর সঙ্গে সমস্ত উপকরণগুলিকে ভালো করে মিশিয়ে দিন। তারপর সেগুলিকে একটি বেকিং শিটে রাখুন।

৬. ৪০০ ডিগ্রি ফারেনহাইটে ২০ থেকে ২৫ মিনিট ধরে আলুর টুকরোগুলি বেক করুন। বেক করতে না চাইলে এয়ার ফ্রাইও করতে পারেন।

৭. ২০ থেকে ২৫ মিনিট পর বের করে নিন। আপনার স্বাস্থ্যকর আলুর চিপস তৈরি।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget