এক্সপ্লোর

Viral News: চিপসের মধ্যে মৃত ব্যাঙ ! খেতে খেতেই দেখতে পেল ৪ বছরের শিশু

Dead Frog Found In Chips: চিপসের মধ্যে এবার মরা ব্যাঙ দেখা গেল। ৪ বছরের একটি মেয়ে ওই চিপস খাচ্ছিল। খেতে খেতেই তার চোখে পড়ে ঘটনাটি।

Dead Frog Found In Chips: আইসক্রিমের মধ্যে কাটা আঙুল পাওয়া গিয়েছিল কিছু দিন আগে। এবার চিপসের প্যাকেটে পাওয়া গেল মরা ব্যাঙ। প্রথম ঘটনার ঘটনাস্থল ছিল মুম্বই। এবারের ঘটনাটি ঘটেছে গুজরাটে। গুজরাটের জামনগরের এক বাসিন্দা সম্প্রতি দাবি করেন, চিপসের প্যাকেটে তিনি একটি মরা ব্যাঙ পেয়েছেন। ঘটনাটি ১৯ জুন বুধবারই ঘটেছে বলে জানিয়েছেন তিনি। আপাতত এই ঘটনায় প্রশাসনের তরফে একটি প্রাথমিক জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে।

কী পদক্ষেপ প্রশাসনের ?

সংবাদমাধ্যমের কাছে এই বিষয়ে মুখ খুলেছেন জামনগর পৌরসভার এক আধিকারিক। তার কথায়, ওই নির্দিষ্ট চিপসের প্যাকেটের পুরো ব্যাচটিকে পরীক্ষা করে দেখা হবে। তার পর এই বিষয়ে পরবর্তী তথ্য জানানাো হবে বলে জানিয়েছেন ওই আধিকারিক। 

খাদ্য নিরাপত্তা আধিকারিকের কথায়…

এই প্রসঙ্গে খাদ্য নিরাপত্তা আধিকারিক ডি বি পারমার সংবাদমাধ্যম পিটিআই-কে জানান, জাসমিন প্যাটেল নামক ওই জনৈক মহিলার কাছ থেকে এই বিষয়ে তারা অভিযোগ পেয়েছেন। বালাজি ওয়েফার্সের ক্রানচেক্সে ওই মরা ব্য়াঙটি পাওয়া যায়। যেই দোকানে এই চিপসটি তৈরি হয়, সেখানে গতকাল অর্থাৎ মঙ্গলবার রাতে খাদ্যসুরক্ষা দফতরের আধিকারিকরা যান। প্রাথমিকভাবে চিপস উৎপাদনের সঙ্গে যুক্ত কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করা হয়। ওই জিজ্ঞাসাবাদে জানা যায়, সত্যিই চিপসের মধ্যে একটি মরা ব্যাঙ মৃত অবস্থায় ছিল। তাঁর কথায়, ওই বিষয়ে জানাজানি হওয়ার পরেই পদক্ষেপ নেওয়া হয়। ওই নির্দিষ্ট চিপসটির পুরো ব্যাচটিকে বাজার থেকে তুলে নেওয়া হয়।

ছোট্ট একরত্তির অসুস্থতার আশঙ্কা

জাসমিন প্যাটেল জানিয়েছেন ১৮ জুন তার নাবালিকা ভাইজি আবাসনের নিচের একটি দোকান থেকে চিপস কিনে আনেন। এর পর সেই চিপস খেতে গিয়েই তার মধ্যে মরা ব্যাঙটি পাওয়া যায়। প্রসঙ্গত, চার বছর বয়সি মেয়েটির সঙ্গে ওই চিপসটি নয় মাসের একটি বাচ্চাও খাচ্ছিল। পরে চার বছরের মেয়েটি তার মধ্যে একটি মরা ব্যাঙ রয়েছে তা লক্ষ করে।

সংস্থার কী বক্তব্য ?

জ্যাসমিন প্যাটেলের কথায়, ওই ঘটনার পর তিনি সঙ্গে সঙ্গে বালাজি ওয়েফারের কাস্টমার সার্ভিসে ফোন করেন।কিন্তু সেখান থেকে কোনও সন্তোষজনক উত্তর পাননি জ্যাসমিন। এর পরেই তিনি  খাদ্যসুরক্ষার অফিসে ফোন করেন পুরো ঘটনাটি জানান।

আরও পড়ুন - Viral News: আইসক্রিমে পাওয়া গিয়েছিল আঙুল, জানা গেল আঙুলের মালিক কে

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dengue Vaccine : ডেঙ্গির ভ্যাকসিন কীভাবে কাজ করবে ? কত ডোজ নিতে হবে ? কতটা সুরক্ষিত ? জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা
ডেঙ্গির ভ্যাকসিন কীভাবে কাজ করবে ? কত ডোজ নিতে হবে ? কতটা সুরক্ষিত ? জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা
বিদেশ যেতে হবে কেন ! SSKM - এ চোখের চিকিৎসা করান, অভিষেকের আবেদনে 'না' হাইকোর্টের
বিদেশ যেতে হবে কেন ! SSKM - এ চোখের চিকিৎসা করান, অভিষেকের আবেদনে 'না' হাইকোর্টের
Dengue Disease : ৪-৬০ বছর বয়সীদের ডেঙ্গি ঠেকাতে বড় পদক্ষেপ ভারতের, QDENGA-কে ছাড়পত্র
৪-৬০ বছর বয়সীদের ডেঙ্গি ঠেকাতে বড় পদক্ষেপ ভারতের, QDENGA-কে ছাড়পত্র
Measles Outbreak : ঝড়ের গতিয়ে ছড়াচ্ছে হাম, 'শয়ে শয়ে মৃত্যু', আক্রান্ত বহু শিশু, ত্রস্ত বাংলাদেশ
ঝড়ের গতিয়ে ছড়াচ্ছে হাম, 'শয়ে শয়ে মৃত্যু', আক্রান্ত বহু শিশু, ত্রস্ত বাংলাদেশ

ভিডিও

Bihar News: নিটের প্রশ্নফাঁস কাণ্ডে উত্তপ্ত হয়ে উঠল বিহারের জেহানাবাদ। ছাত্র বিক্ষোভে চলল গুলি
Sudip Banerjee: কাল দুপুর ২ টোর সময় ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক আছে: সুদীপ বন্দ্যোপাধ্যায়
Tapas Roy: সাতবার পশ্চিমবঙ্গে গত সরকার থাকাকালীন প্রশ্নপত্র ফাঁস হয়েছে: তাপস রায় | ABP Ananda Live
BJP News: প্রশ্নপত্র ফাঁসকারী মাফিয়া চক্রকে নির্মূল করার ক্ষেত্রে এক চূড়ান্ত পদক্ষেপ:মুখ্যমন্ত্রী
Kalyan Banerjee: 'BJP-র সঙ্গে সংসদে ২০ জন গদ্দার'। স্লোগান কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget