এক্সপ্লোর

Viral News: আইসক্রিমে পাওয়া গিয়েছিল আঙুল, জানা গেল আঙুলের মালিক কে

Finger Found In Ice Cream: মুম্বইয়ে কিছু দিন আগে আইসক্রিমে আঙুল পাওয়া যায়। এবার জানা গেল আঙুলের আসল মালিক কে।

Finger Found In Ice Cream: কিছু দিন আগেই আইসক্রিমের মধ্যে পাওয়া গিয়েছিল কাটা আঙুল। সারা দেশের খবরের শিরোনামে আসে সেই খবর। যেই সংস্থার আইসক্রিমে ওই আঙুলটি পাওয়া যায়, সেই সংস্থাকে এই নিয়ে তুলোধোনা করেন নেটিজেনরা। কিন্তু এত ডামাডোলের মাঝে ওই আঙুলটি আদতে কার, তা জানা যায়নি। অবশেষে পুলিশের প্রাথমিক তদন্তের পর জানা গেল আঙুলের আসল মালিকের নামধাম। পুলিশি তদন্তে জানা গিয়েছে, আঙুলটি একজন কারখানা শ্রমিকের যিনি ওই আইসক্রিম কারখানায় চুক্তির ভিত্তিতে কর্মরত। ঘটনাচক্রে তিনি পুনের বাসিন্দা।

আঙুলের মালিকের খোঁজ

প্রসঙ্গত, মুম্বইয়ের এক চিকিৎসক ওই আইসক্রিম অর্ডার দেন। অর্ডার দেওয়ার পর খাওয়ার সময় তাঁর নজরে আসে একটি আঙুল। আঙুলটি আইসক্রিমের মধ্যে। এরপর সেই ঘটনাটি ভাইরাল হয়ে যায়। ইতিমধ্যে পুলিশের তরফে তদন্ত শুরু হয়। জানা গিয়েছে, ওই কারখানায় কর্মরত শ্রমিক শারীরিকভাবে আহত হয়েছিলেন কিছু দিন আগে। ওই কাটা আঙুলটি আদতে তাঁরই আঙুল।

কারখানায় কর্মরত ওই শ্রমিক

ইয়ামো আইসক্রিম সংস্থার কারখানায় কর্মরত ওই শ্রমিক। পুনের ইন্দাপুরের ইউনিটে কাজ করার সময় গুরুতরভাবে আহত হন। ওই ঘটনায় তাঁর মধ্যমাটি কাটা পড়ে। মালাড থানার তরফেই এই বিষয়ে তদন্ত শুরু করা হয়।

ডিএনএ পরীক্ষা করানো হয়

আঙুলটি কার, তা নিশ্চিত করতে একটি ডিএনএ পরীক্ষা করা হয়েছে মালাড থানার তরফে। ওই শ্রমিক মেডিকেল পরীক্ষা ছাড়াও ডিএনএ পরীক্ষা করা হয় ব্যাপারটি নিশ্চিত করতে। আইএএনএস সংবাদমাধ্যমের সূত্র অনুযায়ী, সংস্থার এই ঘটনার ব্যাপারে অবগত এক ব্যক্তির কথায়, ওই শ্রমিক ফরচুন ডেয়ারির হয়ে কাজ করত।

অন্য সংস্থার সাহায্যে আইসক্রিম নির্মাণ

প্রসঙ্গত, আইসক্রিম সংস্থার নাম ইয়ামো হলেও সংস্থাটি আরও নানা ছোট সংস্থার মাধ্যমে আইসক্রিম তৈরি করে। সাধারণত এই সব ক্ষেত্রে জিনিসের গুণমান নির্ধারণ করার একটি ব্যবস্থা থাকে। কিন্তু এই ক্ষেত্রে তা ছিল বলে জানা যায়নি।

কীভাবে আইসক্রিমে এল আঙুল ?

পুলিশি তদন্তে জানা গিয়েছে, মাঝের আঙুলটি কাটা পড়ার সঙ্গে সঙ্গে যন্ত্রণায় কাতরে ওঠেন ওই শ্রমিকটি। এর পর তাঁকে তাঁর সহকর্মীরা বেসরকারি হাসপাতালে নিয়ে যান। এর ফাঁক তালে আঙুলটি কোথায় পড়ে যায়, তা লক্ষ করেননি কেউ। পরে আইসক্রিমের ঘটনাটি জানাজানি হতেই জানা গিয়েছে আসল ঘটনাটি।

আরও পড়ুন - Science News: ইতিহাস সাক্ষী, ভূমিকম্প বদলে দিতে পারে গঙ্গার গতিপথ, ১৪ কোটি মানুষের বিপদের আশঙ্কা !

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget