এক্সপ্লোর

Weight Loss: তেলেভাজা-প্রেম কমছে না কিছুতে ? খাওয়ার পর এই কাজ করলে বাড়বে না ওজন

Weight Loss Eating Oily Food: তেলেভাজার প্রতি অনেকেরই ভালোবাসা হাজার কিছু হওয়ার পরেও অমলিন। কিন্তু ওজন বাড়ার ভয়ে অনেককেই সেই খাবারটি এড়িয়ে চলতে হয়।

Weight Loss: সন্ধ্যে হলেই কাজ সেরে বাড়ি ফেরার পথে অনেকে ঢুঁ মারেন তেলেভাজার দোকানে। আর যাদের বাড়িতেই কাজ, তারা বেরিয়ে পড়েন পছন্দের তেলেভাজার দোকান থেকে পছন্দের তেলেভাজাটি কিনে আনার জন্য। কিন্তু এই তেলেভাজা খেয়ে খেয়েই ওজন বেড়ে যেতে পারে অনেকের। কারণ তেলের মধ্যে থাকা ফ্যাট। চপের মধ্যে থাকা আলু। এছাড়াও, আরও ফ্যাট বাড়িয়ে দেওয়ার মতো নানা উপাদান থাকে এসবের মধ্যে। তাহলে কি তেলেভাজা খাওয়া ছেড়ে দেবেন ? তেলেভাজা খেয়েও (Weight Loss Eating Oily Food) ওজন নিয়ন্ত্রণে রাখা যায়। তার জন্য খাওয়ার পর কিছু কাজ করা জরুরি। এতে শরীরে ফ্যাট জমবে না।

তেলেভাজা খাওয়ার পর ওজন নিয়ন্ত্রণ করতে কী করবেন ?

১. হালকা গরম জল খান - তেলেভাজা খাওয়ার পর অনেকেই জল খান। তার বদলে হালকা গরম জল খাওয়া জরুরি। কারণ এটি হজম প্রক্রিয়া দ্রুত করে। ফলে পেটের সমস্যা থেকে রেহাই পাওয়া যায়। পাশাপাশি শরীরে ফ্যাট জমার আশঙ্কা কমে।

২. দই খান - খাওয়াদাওয়ার পর অল্প একটু দই খাওয়া সবসময় ভাল। কারণ দই আদতে প্রোবায়োটিক একটি খাবার। এই খাবারটি খেলে হজমের কাজ দ্রুত হয়। হজমের কাজ দ্রুত হলে শরীরে ফ্যাট জমার আশঙ্কা কমে।

৩. ঠাণ্ডা খাবার এড়িয়ে চলুন -  ঠাণ্ডা খাবার তেলেভাজা খাওয়ার পর একেবারেই খাবেন না। তাহলে হজম প্রক্রিয়া ধীরগতির হয়ে যায়। এতে ক্ষুদ্রান্ত্রের উপর চাপও বেড়ে যায়। এমনকি লিভার থেকে পাচক রস ক্ষরণে সমস্যা হয়। অনেকেই প্যাটিস, রোল, চাউমিন জাতীয় তেলেভাজা খাওয়ার পর কোল্ড ড্রিঙ্কস বা আইসক্রিম খান। তাতে হজমের কিন্তু লাভ হয় না। বরং ক্ষতি হয় বেশি।

৪. কিছুক্ষণ হাঁটুন -  তেলেভাজাজাতীয় খাবার খাওয়ার পর কিছুক্ষণ হাঁটুন। এতে হজম দ্রুত হয়। পাশাপাশি মেটাবলিক রেটও বেড়ে যায়। মেটাবলিক রেট বাড়লে শরীরে কিন্তু ফ্যাট জমতে পারে না। কারণ তেলেভাজার অতিরিক্ত কার্বোহাইড্রেট শরীর খরচ করে ফেলে ক্যালোরি হিসেবে। 

৫. পরের খাবার ফাইবার জাতীয় হোক - তেলেভাজা খাওয়ার পর পরবর্তী যে খাবারটি খাবেন, সেটি যেন ফাইবার জাতীয় হয়। না হলে হজমের সমস্যা হতে পারে। তাই পরবর্তী খাবারে ফাইবার বেশি করে রাখুন।

ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আরও পড়ুন - Viral News: পেটের ক্যানসারে বাবার মৃত্যু নাড়া দিয়েছিল, IT ছেড়ে জৈব চাষ করেই এখন ২ কোটির মালিক এই দম্পতি

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day: স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
Knee Pain : হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?

ভিডিও

Chok Bhanga 6ta: DCR জাল করে হাজার হাজার কোটির জালিয়াতি টুলুর, তল্লাশিতে পুলিশ
Mohua Moitra: কৃষ্ণনগরে সার্কিট হাউসে TMC সাংসদ মহুয়া মৈত্র, বাইরে বিক্ষোভ বিজেপি কর্মীদের
Kunal Ghosh: 'আমার দলের নাম করে পতাকা তোলা হচ্ছে, তাই আমি দাঁড়িয়ে গেছি', বললেন কুণাল ঘোষ
Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget