এক্সপ্লোর

Weight Loss Tips: উৎসবের মরসুমে ওজন কমাবেন? দেখুন এই রেসিপি, উপরি পাওনা ঝলমলে ত্বক

Fruit Smoothies: ফলের গুণে কমবে ওজন। স্বাদ বাড়াতে সঙ্গী হতে পারে দই।

কলকাতা: কাজের চাপ বাড়়ছে, দৌড়াদৌড়ি বাড়ছে। অফিসে অতিরিক্ত সময় দিতে হচ্ছে। আর ততই পাল্লা দিয়ে কমছে শরীরচর্চা। ভরসা বাড়ছে ফাস্টফুডের উপর। যার ফলে থাবা বসাচ্ছে ওবেসিটি। ইদানিং অতিরিক্ত ওজন সবচেয়ে বেশি চিন্তা কারণ। অনিয়ন্ত্রিত ওজনের হাত ধরে একাধিক রোগ হানা দেয়।

ওজন কমাতে গেলে ব্যায়ামের পাশাপাশি কড়া নজর দিতে হয় ডায়েটেও। এই নিয়ে বিশেষজ্ঞরা নানা পরামর্শ দিয়ে থাকেন। তাঁরা ফল এবং সব্জির উপরে জোর দিতে বলেন। ফল খাওয়ার পরিমাণ বাড়ালে ওজন যেমন নিয়ন্ত্রণ করা যাবে, তেমনই শরীরের পুষ্টিতেও কোনও ঘাটতি হবে না। কিন্তু তাতেও বাহার আনা দরকার। ফলের তৈরি এমন কিছু স্মুদি রয়েছে যা স্বাদেও ভাল, পাশাপাশি ছবি তোলার জন্য একেবারে ইনস্টা-রেডি।

১. ক্র্যানবেরি স্মুদি: বেরি হল স্মুদির জন্য জনপ্রিয় ফল, তার মধ্যে প্রয়োজনীয় স্ট্রবেরি এবং ব্লুবেরি। এছাড়াও রয়েছে পুষ্টিগুণে ভরপুর ক্র্যানবেরি। ক্র্যানবেরি স্মুদির এই রেসিপিটি সহজেই ভরাতে পারে পেট। শুকনো বা হিমায়িত ক্র্যানবেরির সঙ্গে ১টি মাঝারি আকারের লাল আপেল, ১টি মাঝারি আকারের নাশপাতি, ১টি পাকা কলা, ১ টেবিল চামচ লেবুর রস। এছাড়াও এক চিমটি লবণ, এক চিমটি দারচিনি গুঁড়ো, ১ কাপ নারকেলের দুধ এবং ২ টেবিল চামচ মধু প্রয়োজন।   

২. আপেল এবং চিয়া স্মুদি: এই ঠান্ডা এবং সুস্বাদু স্মুদি তৈরি করতে সময় লাগবে ঘড়ি ধরে ৫ মিনিট। প্রয়োজন তিনটি উপাদান। সকালে হোক বা সন্ধ্যায় যখনই খাওয়া হবে, তখনই পেট ভরবে সহজে। স্বাদও মন জুড়োবে। প্রয়োজন, ১টি আপেল, ১ কাপ দই, ১ চা চামচ, পিনাট বাটার এবং ১ চা চামচ চিয়া বীজ।

৩. বেরি এবং কলা স্মুদি: তাজা বেরি এবং কলার সঙ্গে মিশিয়ে তৈরি করা যায় এই স্মুদি। কমলালেবুর সঙ্গেও মেশানো যেতে পারে এই স্মুদি। ব্রেকফাস্টে এমন বিকল্প প্রায় আর নেই। পেট ভরাতেও এর বিকল্প প্রায় নেই। প্রয়োজন, ১ কাপ হিমায়িত মিশ্র বেরি, ১টি পাকা কলা, অর্ধেক কাপ দই, এক কাপের চার ভাগ কমলার রসষ সঙ্গে দেওয়া যেতে পারে ১ চা চামচ দারচিনি গুঁড়ো।

৪. তরমুজ, কলা সঙ্গে বাদাম: দই বা দুধ-ভিত্তিক খাবার এটি। পছন্দের ফলের সঙ্গে মিশিয়ে তৈরি করা যায়। ২ টুকরো তরমুজ, ১টি কলা, ১ গ্লাস দুধ, অর্ধেক বাটি দই, গোটা কয়েক ভেজানো বাদাম। স্বাদ আনতে পুদিনা পাতা দেওয়া যেতে পারে।

৫. তরমুজ ও স্ট্রবেরির যুগলবন্দি: এই দুই ফলের সঙ্গে ব্যবহার করা যায় চিয়া বীজ। সঙ্গে দই মেশানো যেতে পারে। অত্যন্ত স্বাস্থ্যকর এই স্মুদি। ১০০ গ্রাম স্ট্রবেরি, ১ টেবিল চামচ মধু, ১৫০ গ্রাম দই মিশিয়ে সহজেই তৈরি হবে এই স্মুদি।

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

আরও পড়ুন: সুস্থ থাকতে নজর থাকুক পেশিতে, ফিরবে সৌন্দর্যও

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(১৮.১১.২৬)|
Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget