এক্সপ্লোর

Health Tips: আচমকা মাথা ঘুরছে? কী করবেন?

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, মাইগ্রেনের সমস্য়া, মদ্যপানের কারণে কিংবা কানের মধ্যে কোনও সমস্যা দেখা দিলে মাথা ঘুরতে পারে। এই সমস্যাগুলি মস্তিষ্কের ভারসাম্য নষ্ট করে দেয়।

কলকাতা: নানা কারণে অনেক সময়ই আমাদের মাথা ঘোরার (Dizziness) সমস্যা দেখা দেয়। বাড়ি হোক কিংবা রাস্তা, আচমকা মাথা ঘোরার সমস্যা থেকে অজ্ঞান পর্যন্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এই সমস্যা খুবই মারাত্মক। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, মাইগ্রেনের সমস্য়া, মদ্যপানের কারণে কিংবা কানের মধ্যে কোনও সমস্যা দেখা দিলে মাথা ঘুরতে পারে। এই সমস্যাগুলি মস্তিষ্কের ভারসাম্য নষ্ট করে দেয়। এছাড়াও, আরও বেশ কিছু কারণে মাথা ঘোরার সমস্যা দেখা দিতে পারে।

কী কারণে মাথা ঘোরে?

১. বিশেষজ্ঞদের মতে, আমাদের শরীরে যদি হঠাৎ রক্তচাপ কমে যায়, তাহলে মাথা ঘুরতে পারে।
২. উদ্বেগজনিত সমস্যার কারণেও মাথা ঘুরতে পারে।
৩. শরীরে যদি রক্তাল্পতা দেখা দেয়। অর্থাৎ, অ্যানিমিয়া রোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে মাথা ঘোরার সমস্যা দেখা দেয়। 
৪. আমাদের শরীরে যেমন রক্তে অতিরিক্ত শর্করা স্বাস্থ্যকর নয়, তেমনই খুব কম শর্করার মাত্রা থাকাও সঠিক নয়। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, রক্তে শর্করার মাত্র যদি আচমকা কমে যায়, তাহলেও মাথা ঘোরার সমস্যা দেখা দিতে পারে।
৫. এছাড়াও কানের মধ্যের অংশে যদি কোনও ইনফেকশন দেখা দেয়, তাহলে এই সমস্যা দেখা দেয়।
৬. শরীরে যদি জলীয়ভাগ অনেকটা কমে যায়, তাহলে ডিহাইড্রেশন হতে পারে। ডিহাইড্রেশন হলে মাথা ঘোরার সমস্যা দেখা দেয় বলে মত বিশেষজ্ঞদের।
৭. অনেকেরই উচ্চতায় মাথা ঘোরার সমস্যা দেখা দেয়। উঁচু কোনও জায়গা থেকে নিচের দিকে তাকালে অনেকের মাথা ঘোরে।
৮. রোগা হওয়ার জন্য কিংবা অতিরিক্ত মেদ ঝরানোর জন্য সারাদিন শরীরচর্চা করে চলেছেন? ফল হতে পারে মারাত্মক। অত্যধিক শরীরচর্চা করলে মাথা ঘুরতে পারে।

আরও পড়ুন - Cauliflower Benefits: ফুলকপি আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী নাকি ক্ষতিকর?

কীভাবে বুঝবেন মাথা ঘুরছে? (Symptoms Of Dizziness)
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, আচমকা যদি চোখের সামনে সমস্ত কিছু অন্ধকার দেখেন কিংবা শরীরের ভারসাম্য হারাতে থাকেন, তাহলে বুঝতে হবে এই সমস্যা দেখা দিয়েছে।

মাথা ঘোরার সমস্যায় কীভাবে চিকিৎসা করবেন?
১. বিশেষজ্ঞদের মতে, বেশ কিছু ঘরোয়া পদ্ধতিতে মাথা ঘোরার সমস্যার চিকিৎসা করা যায়। যদি কানের মধ্যে কোনও ইনফেকশনের সমস্যা দেখা দেয়, তাহলে তা ওষুধের মাধ্যমে সারিয়ে ফেলা যায়।
২. তাঁদের মতে, খাদ্যাভ্যাসে নজর দেওয়া খুবই জরুরি। খাবারে অত্যধিক নুনের ব্যবহার একেবারেই করা চলবে না।
৩. লাইফস্টাইলেও অনেক পরিবর্তন আনতে হবে বলে মত বিশেষজ্ঞদের। তাঁরা জানাচ্ছেন, নিয়মিত প্রাণায়াম অভ্যাস করলে মনঃসংযোগ সঠিক থাকে। মাথার যন্ত্রণা থেকে মাথা ঘোরার সমস্যা কাটিয়ে ফেলা যায়।
৪. উদ্বেগজনিত যদি সমস্যা থাকে, তাহলেও প্রাণায়াম কিংবা যোগাভ্যাস করতে পারেন। 
৫. মশলা দেওয়া খাবার খেলে শরীরে নানা সমস্যা দেখা দিতে পারে। মাথা ঘোরার সমস্যা প্রতিরোধ করতে নিয়মিত স্বাস্থ্যকর এবং হালকা খাবার খাওয়া দরকার। তার সঙ্গে দরকার পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া। 

বিশেষজ্ঞরা আরও পরামর্শ দিচ্ছেন, যদি আচমকা মাথা ঘোরার সমস্যা দেখা দেয়, তাহলে সঙ্গে সঙ্গে জল খাওয়া দরকার। এছাড়া, খাবারের আদার ব্যবহার করলে এই সমস্যা কমানো যেতে পারে বলে মত তাঁদের।

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
Cyclospora Outbreak : ভয়াবহ হারে ছড়াচ্ছে সাইক্লোস্পোরা ! আমেরিকায় ভরছে হাসপাতালের বেড, একাধিক মৃত্যু , কী থেকে সংক্রমণ?
ভয়াবহ হারে ছড়াচ্ছে সাইক্লোস্পোরা ! আমেরিকায় ভরছে হাসপাতালের বেড, একাধিক মৃত্যু , কী থেকে সংক্রমণ?
Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget