এক্সপ্লোর

Winter Skin Care Tips: রুক্ষ-শুষ্ক ভাব এড়াতে শীতের শুরু থেকেই কীভাবে ত্বকের যত্ন নেবেন, রইল কিছু সহজ টিপস

Skin Care: প্রতিদিন নিজের জন্য ১০ থেকে ১৫ মিনিট সময় ব্যয় করলেই শীতেও উজ্জ্বল এবং মোলায়েম থাকবে আপনার ত্বক। জেনে নিন কী কী করবেন।

Winter SKin Care: সারাবছরই ত্বকের যত্ন নেওয়া প্রয়োজন। তবে শীতকালে (Winter Skin Care Tips) যত্নের প্রয়োজন একটু হলেও বাড়াতে হবে। সঠিক ভাবে ত্বকের যত্ন (Skin Care Tips) না নিলে শীতের শুরুতেই আপনার ত্বক রুক্ষ হয়ে পড়বে। আর সেই রুক্ষ এবং শুষ্ক ত্বককে সঠিক অবস্থায় ফিরিয়ে আনা কিন্তু বেশ কঠিন। এখনও জাঁকিয়ে শীত আসতে দেরি রয়েছে ঠিকই, তবে রাতের দিকে শিরশিরানি ভালই অনুভূত হয়। বাতাসও ক্রমশ শুষ্ক হচ্ছে। তার ফলে ত্বক রুক্ষ হওয়ার প্রবণতা বাড়বে। অতএব এখন থেকেই ত্বকের যত্ন নেওয়া শুরু করুন। প্রতিদিন নিজের জন্য ১০ থেকে ১৫ মিনিট সময় ব্যয় করলেই হাতেনাতে ফল পাবেন আপনি। উপকার হতে বাধ্য। রোজ বাড়িতে নিজের ত্বকের যত্ন নেওয়ার জন্য কী কী করবেন একঝলকে দেখে নিন।

ত্বক আর্দ্র রাখা- এর অর্থ হল ত্বক ময়শ্চারাইজড রাখা। তার জন্য নিয়মিত ভাবে ত্বকে ক্রিম ম্যাসাজ করা প্রয়োজন। শুধু মুখে ক্রিম লাগালেই হবে না। রুক্ষ ও শুষ্ক ভাবে সারা শরীরের ত্বকেই দেখা দেবে। অতএব ফেস ক্রিমের পাশাপাশি বডি লোশনও আপনার সঙ্গী হওয়া প্রয়োজন। নিয়ম করে স্নানের পরে এবং রাতে ঘুমোতে যাওয়ার আগে ক্রিম ম্যাসাজ করা প্রয়োজন। ত্বক খুব রুক্ষ এবং শুষ্ক হলে স্নানের আগে কিংবা পরে ব্যবহার করতে পারেন অলিভ অয়েল। সাবান যতটা সম্ভব এড়িয়ে চলুন। তার বদলে শাওয়ার জেল এবং ক্রিম বেসড ফেসওয়াশ ব্যবহার করলে ত্বক ভাল থাকবে। 

পরিমিত জল খাওয়া- ত্বক হাইড্রেটেড অর্থাৎ আর্দ্র রাখতে চাইলে এবং রুক্ষ ও শুষ্ক ভাবে দূর করতে হলে শুরু ক্রিম বা লোশন ম্যাসাজ করলেই হবে না। ভিতর থেকেও ত্বককে আর্দ্র রাখা প্রয়োজন। এজন্য আপনাকে বডি হাইড্রেটেড রাখতে হবে। আর তার জন্য সঠিক পরিমাণে জল খাওয়া প্রয়োজন। এমনিতেই শীতকালে জল একটু কম খাওয়া হয়। তাই বিশেষ করে এই জল খাওয়ার ব্যাপারে নজর দেওয়া প্রয়োজন।

শীতেও ব্যবহার করুন সানস্ক্রিন- শীতের রোদ গায়ে মাখতে ভালই লাগে। কিন্তু তাই বলে সানস্ক্রিন ছাড়া একেবারেই বাইরে যাবেন না। শীতের চড়া রোদে বলা ভাল এখন রোজ যেমন রোদ উঠছে তার প্রভাবে ত্বকে ট্যান পড়তে বেশি সময় লাগবে না। শুধু তাই নয় ত্বকে কালচে দাগছোপ হয়ে যাবে। তাই শীতকালেও অতি অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে হবে। সেই সঙ্গে বাড়ি থেকে বেরনোর সময় ব্যাগে রাখুন ছাতা এবং সানগ্লাস। চাইলে টুপি এবং স্কার্ফও ব্যবহার করতে পারেন। 

আরও পড়ুন- বয়স বাড়ছে, হাড়ের গঠন ভাল রাখতে কী কী করবেন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget