এক্সপ্লোর

World's First Biryani Day: বিরিয়ানি দিবসে বাড়িতেই বানিয়ে ফেলুন এই সাত ধরনের বিরিয়ানি, রইল তালিকা

Biryani: বিরিয়ানি প্রেমীদের জন্য আজ দারুণ সুখবর। কারণ আজ ৩ জুলাই, ২০২২ বিশ্ব বিরিয়ানি দিবস। এই বিশেষ চেখে দেখুন কয়েকটি স্পেশ্যাল বিরিয়ানি।

World Biryani Day: বিরিয়ানি (‍‍Biryani) যে খাবারের নাম শুনলেই জিভে জল আসে, আজ তারই দিন। বিশ্বে জুড়ে আজ সাড়ম্বরে পালিত হচ্ছে বিরিয়ানি দিবস (World Biryani Day)। আর এমন দিনে একটু বিরিয়ানি চেখে দেখবেন না, তা আবার হয় নাকি। বাইরে রেস্তোরাঁয় যাওয়ার দরকার নেই। বাড়িতেই বানিয়ে নিতে পারবেন এমন কিছু বিরিয়ানির রেসিপি (Biryani Recipe) রইল আপনাদের জন্য। আপনি আমিষ প্রেমী হোন বা নিরামিষ প্রিয়, সব ধরনের বিরিয়ানির রেসিপিই রইল তালিকায়।

জেনে নিন সাত রকমের বিরিয়ানি তৈরির রেসিপি

কাশ্মীরি বিরিয়ানি- কাশ্মীরি স্টাইলের বিরিয়ানির মূল উপকরণ হল ঠিকঠাক মাটনের পিস আর ভাল মানের চাল। এর সঙ্গে কেসর এবং কেওড়া জল মিশিয়ে দিলেই সুগন্ধ ছড়িয়ে পড়বে সর্বত্র। এমনিতেই কাশ্মীরি রান্নার প্রশংসা সবসময়েই করে থাকেন ভোজনরসিকরা। আর সেই তালিকায় এই কাশ্মীরি স্টাইল বিরিয়ানি কিন্তু সবসময়েই থাকে শীর্ষে।

মাটন মান্ডি বিরিয়ানি- সাধারণ বিরিয়ানির প্রণালীতেই তৈরি হয় এই বিরিয়ানি। তবে এক্ষেত্রে ব্যবহার করা হয় মাটন স্টক। এর ফলে আরও সুস্বাদু খেতে হয় এই বিরিয়ানি।

কলকাতা চিকেন বিরিয়ানি- দুনিয়ার আর কোথাও বিরিয়ানিতে আলু না পেলেও কলকাতা স্টাইলের বিরিয়ানিতে আপনি অতি অবশ্যই পাবেন আলু। চিকেন এবং মাটন, দুইয়ের সহযোগেই তৈরি হয় এই স্পেশ্যাল এই বিরিয়ানি। অনেকে বলেন কলকাতার বিরিয়ানিতে নাকি ব্যবহার হয় দারুণ এক মশলা, যার টানেই বারবার এ বিরিয়ানি খাওয়া যায়।

হায়দ্রাবাদি দম বিরিয়ানি- বিরিয়ানি ভালবাসেন, অথচ হায়দ্রাবাদি দম বিরিয়ানি খাননি, এমন লোকের সংখ্যা নেহাতই হাতেগোনা। চিকেন এবং ভাতের লেয়ার বা স্তর সাজিয়ে এই বিরিয়ানি হাল্কা আঁচে দম দিয়ে তৈরি হয়।

মালাবার ফিশ বিরিয়ানি- যদি দক্ষিণী খাবার আপনার পছন্দ হয়, তাহলে একবার মালাবার স্টাইলের ফিশ বিরিয়ানি খেয়ে দেখতে পারেন। যাঁরা মাছ খেতে ভালবাসেন, তাঁদের এই বিরিয়ানি খেতে ভালই লাগবে। রায়তার সঙ্গে এই বিরিয়ানি খেতে বেশ ভালই লাগবে।

কাঁঠাল বিরিয়ানি- যাঁরা একেবারেই ননভেজ বা আমিষ খান না, তাঁদের জন্য এই বিরিয়ানি যথেষ্ট উপাদেয়। এই বিরিয়ানিতে চিকেন বা মাটনের পরিবর্তে দেওয়া হয় আসলে এঁচোড়। ভাল করে তেলমশলা দিয়ে রান্না করলে এই বিরিয়ানি খেতে ভালই লাগবে।

ভেজ দম বিরিয়ানি- নানা রকমের সবজি দিয়ে তৈরি করা যায় এই ভেজ বিরিয়ানি। আমিষ প্রেমীরা অবশ্য এই বিরিয়ানি নিয়ে বেজায় মশকরা করে থাকেন। তবে নিরামিষ যাঁদের পছন্দ তাঁদের এই বিরিয়ানি খেতে খারাপ লাগবে না।

আরও পড়ুন- আলুর খোসা ফেলে দিচ্ছেন? এগুলো জানলে আর ভুল করবেন না

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Dengue Vaccine : ডেঙ্গির ভ্যাকসিন কীভাবে কাজ করবে ? কত ডোজ নিতে হবে ? কতটা সুরক্ষিত ? জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা
ডেঙ্গির ভ্যাকসিন কীভাবে কাজ করবে ? কত ডোজ নিতে হবে ? কতটা সুরক্ষিত ? জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা
বিদেশ যেতে হবে কেন ! SSKM - এ চোখের চিকিৎসা করান, অভিষেকের আবেদনে 'না' হাইকোর্টের
বিদেশ যেতে হবে কেন ! SSKM - এ চোখের চিকিৎসা করান, অভিষেকের আবেদনে 'না' হাইকোর্টের

ভিডিও

NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর
Pahalgam Cloud Blast: পহেলগাঁওয়ের বাটকুটে মেঘ ভাঙা বৃষ্টি, ক্ষতিগ্রস্ত খানাবল-পহেলগাঁও রোড
Abhishek Banerjee | সুপ্রিম নির্দেশ, ৭ দিনের মধ্যে অভিষেকের মামলার শুনানি শেষ করতে চায় হাইকোর্ট
BJP Government : বিজেপির রাজ্য সভাপতি বলার ২ দিনের মধ্যেই 'ঘুরে গেল ডিমের অভিমুখ' | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget