এক্সপ্লোর

একমাসে ১০০ টাকা, ফের বাড়ছে রান্নার গ্যাসের দাম

ফেব্রুয়ারিতে পরপর ৩বার রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি। ফেব্রুয়ারিতেই ১০০ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম। কলকাতায় সিলিন্ডার পিছু এলপিজি ৮২০ টাকা ৫০ পয়সা। 

কলকাতা: ফের বাড়ছে রান্নার গ্যাসের দাম। আজ মধ্যরাতেই সিলিন্ডারে ২৫ টাকা মূল্যবৃদ্ধি। ফেব্রুয়ারিতে পরপর ৩বার রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি। ফেব্রুয়ারিতেই ১০০ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম। কলকাতায় সিলিন্ডার পিছু এলপিজি ৮২০ টাকা ৫০ পয়সা। 

আরও মহার্ঘ হল রান্নার গ্যাস। ফের রান্নার গ্যাসের দাম বৃদ্ধি হওয়ায় মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ। এদিকে মধ্যবিত্তের জন্য খুব একটা স্বস্তির খবর দেয়নি এবারের বাজেট। ব্যক্তিগত আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা না বাড়িয়ে, বয়স্কদের নামমাত্র স্বস্তি দিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।এই পরিস্থিতিতে কেন্দ্রের বাজেটে হতাশ মধ্যবিত্তর উদ্বেগ বাড়িয়েছে রান্নার গ্যাসের দাম।

ডিসেম্বর থেকে তিন দফায় বেড়ে চলতি মাসেই সিলিন্ডারপিছু ভর্তুকিহীন গ্যাসের দাম হয় ৭৪৫ টাকা ৫০ পয়সা। ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে ফলে ভর্তুকিহীন ১৪ কেজি ২০০ গ্রাম এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে হয় ৭৪৫ টাকা ৫০ পয়সা। আগে যার দাম ছিল ৭২০ টাকা ৫০ পয়সা। গত ১৪ ফেব্রুয়ারি সিলিন্ডার প্রতি ৫০ টাকা বাড়ে রান্নার গ্যাসের দাম। ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম হয় ৭৯৫ টাকা ৫০ পয়সা।

বারবার গ্যাসের দাম বাড়ায় মধ্যবিত্তের যখন কপালে ভাঁজ। একে করোনাকালে দেশের অর্থনীতি বেহাল। চাকরি হারিয়েছেন অনেকে। বেসরকারি সংস্থাগুলির কোথাও বেতনে কাটছাঁট হয়েছে, কোথাও বাড়েনি মাইনে। এই অবস্থায় সংসার চালাতে হিমসিম খাওয়া মধ্যবিত্তের কাছে গ্যাসের মূল্যবৃদ্ধি গোদের উপর বিষফোঁড়ার মতো অবস্থা। ভোটের মুখে পেট্রোপণ্যের লাগাতার দামবৃদ্ধিতে মূল্যবৃদ্ধির আশঙ্কায় যখন সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ, তখন রেহাই পেল না মধ্যবিত্তের হেঁশেলও। রান্নার গ্যাসের দাম যদি এভাবে লাফিয়ে বাড়ে তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? খাবে কী? এই প্রশ্ন তুলে কেন্দ্রকে বিঁধেছে বিরোধীরা।

সেরা শিরোনাম

Tapas Roy On Sudip Banerjee:
"আমার ভারী বয়েই গেছে..", সুদীপ বন্দ্য়োপাধ্য়ায় সম্পর্কে ফের মুখ খুললেন তাপস রায়
Kolkata Medical College: চুম্বক গিলে ফেলেছিল ৬ বছরের শিশু, ফেরাল একাধিক হাসপাতাল, অবশেষে লেদ কারখানা থেকে চুম্বক বানিয়ে অপারেশন, বড় সাফল্য কলকাতা মেডিক্যালের
চুম্বক গিলে ফেলেছিল ৬ বছরের শিশু, ফেরাল একাধিক হাসপাতাল, অবশেষে লেদ কারখানা থেকে চুম্বক বানিয়ে অপারেশন, বড় সাফল্য কলকাতা মেডিক্যালের
ABP Ananda Top 10,5 November 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,5 November 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
TMC Leader Arrested: গ্রেফতার করে নেওয়া হল রাজ্যের এই তৃণমূল নেতাকে, কী অভিযোগ তার বিরুদ্ধে ?
গ্রেফতার করে নেওয়া হল রাজ্যের এই তৃণমূল নেতাকে, কী অভিযোগ তার বিরুদ্ধে ?

ভিডিও

TMC News: তৃণমূল ছেড়ে BJP-তে, বাদুড়িয়ায় প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল
Samik Bhattacharya on Mamata | 'রাজ্য ছেড়ে কেন দিল্লিতে আন্দোলন? এখানে কেন নেই প্রতিবাদ?'
BJP News: জানুয়ারি থেকে রাজ্যে চালু হচ্ছে বেকার ভাতা ভরসা স্কিম
Humayun Kabir:
Indranil Sen Arrested:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Cristiano Ronaldo: মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
Srijla-Jeetu: 'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
Next Barack Obama: সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
Embed widget