এক্সপ্লোর

সুরাতের দুই ১৪ বছরের ছাত্রীর চমকপ্রদ আবিষ্কার, খুঁজে পেল পৃথিবীর দিকে ছুটে আসা গ্রহাণু

বৈদেহী জানিয়েছে, তার এই গ্রহাণুর নাম দেওয়ার খুব ইচ্ছে, বড় হয়ে সে মহাকাশচারী হতে চায়। রাধিকা আবার বলেছে, পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকার জন্য বাড়িতে টিভিও রাখতে দেয়নি সে।

সুরাত: একজন বৈদেহী ভেকারিয়া সঞ্জয়ভাই, অন্যজন রাধিকা লাখানি প্রফুলভাহাস। দুজনেরই বয়স ১৪, পড়ে দশম শ্রেণিতে। পৃথিবী লক্ষ্য করে ছুটে আসা একটি গ্রহাণু আবিষ্কার করেছে গুজরাতের সুরাতের এই দুই কিশোরী। জানা যাচ্ছে, প্রায় ১০ লাখবছর পর ওই গ্রহাণু পৃথিবীর কক্ষপথ পার হবে। বৈদেহী আর রাধিকা পড়াশোনা করে পিআর সাভানি চৈতন্য বিদ্যা সঙ্কুলে। বিজ্ঞান তাদের প্রিয় বিষয়, তারা প্রশিক্ষণ নিয়েছে স্পেস ইন্ডিয়া নামে একটি বেসরকারি সংস্থায়। ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রনমিক্যাল সার্চ কোলাবরেশন নামে একটি নাসার সঙ্গে সম্পর্কিত সিটিজেন সায়েন্টিস্ট গ্রুপের সহায়তায় স্পেস ইন্ডিয়া একটি ক্যাম্পেন করে, নাম দেয় অ্যাস্টরয়েড সার্চ ক্যাম্পেন। অংশগ্রহণকারীদের কাজ ছিল অত্যাধুনিক সফটওয়্যার ও প্রযুক্তির সাহায্যে হাওয়াই বিশ্ববিদ্যালয়ের প্যান-স্টার্স টেলিস্কোপের পাঠানো ছবির মধ্য থেকে গ্রহাণুর সন্ধান করা। এভাবেই ঘণ্টার পর ঘণ্টা খোঁজ করতে করতে ওই গ্রহাণুর খোঁজ পায় বৈদেহী ও রাধিকা। ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রনমিক্যাল সার্চ কোলাবরেশনের ডিরেক্টর জে প্যাট্রিক মিলার তাদের এই কৃতিত্বের কথা স্বীকার করে নিয়েছেন। নাসা এ ব্যাপারে কনফার্মেশন মেল করেছে তাদের। গ্রহাণুটির আপাতত নাম রাখা হয়েছে এইচএলভি২৫১৪, নাসা এর কক্ষপথ বুঝতে পারলেই পাকাপাকিভাবে নামকরণ হবে। এখন এটি রয়েছে মঙ্গলের কাছে, পৃথিবীর কক্ষপথ পার হতে আরও ১০ লক্ষ বছর। বৈদেহী জানিয়েছে, তার এই গ্রহাণুর নাম দেওয়ার খুব ইচ্ছে, বড় হয়ে সে মহাকাশচারী হতে চায়। রাধিকা আবার বলেছে, পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকার জন্য বাড়িতে টিভিও রাখতে দেয়নি সে। এখন শুধু মন দিয়ে পড়াশোনা করতে চায়।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা রাজ্য সরকারের, ফর্মপ্রকাশ কবে ?
অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা রাজ্য সরকারের, ফর্মপ্রকাশ কবে ?
Prasanta Barman: গ্রেফতারের পর জামিন অপসারিত BDO প্রশান্ত বর্মনের
গ্রেফতারের পর জামিন অপসারিত BDO প্রশান্ত বর্মনের
Bollywood News: প্রয়াত জনপ্রিয় অভিনেতা, কাজ করেছেন শাহরুখ খানের সঙ্গে, অসুস্থতা জানতে দেননি কাউকে
প্রয়াত জনপ্রিয় অভিনেতা, কাজ করেছেন শাহরুখ খানের সঙ্গে, অসুস্থতা জানতে দেননি কাউকে
Infiltration: মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই গ্রেফতার ১১ বাংলাদেশি, ধৃতদের পাঠানো হল হোল্ডিং সেন্টারে
মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই গ্রেফতার ১১ বাংলাদেশি, ধৃতদের পাঠানো হল হোল্ডিং সেন্টারে

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২৫.০৫.২০২৬)।'বন্দুক দেখিয়ে জমি দখল, তাও ফ্ল্যাট দেয়নি শান্তনু-কামদাররা',বিচার চাইতে মুখ্যমন্ত্রীর কাছে অসহায় অশীতিপর
ঘণ্টাখানেক সঙ্গে সুমন। পর্ব ১ (২৫.০৫.২০২৬)।বিধানসভা ভোটে ভরাডুবির পর তৃণমূল যেন 'তাসের ঘর'
Kamduni News: RG Kar-র পর এবার কি কামদুনি ফাইলস খোলার অপেক্ষা? বিজেপি রাজ্য সভাপতির বক্তব্যে মিলল তেমনই ইঙ্গিত
Chok Bhanga Chota | জনতার দরবারে উপচে পড়া ভিড়। চাকরিহারা তরুণ-তরুণী থেকে জীবন সায়াহ্নে পৌঁছন বৃদ্ধ, কেউ বাদ নেই | ABP Ananda LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ২:কলকাতা পুরসভায় নজিরবিহীন ঘটনা।সচিবের নির্দেশে অধিবেশন কক্ষে তালা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
West Bengal News Live: সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
Embed widget