এক্সপ্লোর

Viral News : ৫ দিনে ৫০০০ কিলোমিটার, ভারত থেকে সোজা জিম্বাবোয়ে, খুদে বাজদের কীর্তি দেখে বিস্মিত সকলে

Amur Falcons: তিনটি পাখি আমুর ফ্যালকন প্রজাতির, যারা বিশ্বের সবচেয়ে ছোট বাজপাখি। যে তিনটি পাখি এমন চমকে দেওয়ার মতো রেকর্ড গড়েছে, তাদের নাম আপাপাং, আলাং এবং আহু।

Viral News : তিনটি খুদে বাজপাখি। আর তাদের কীর্তিই এখন বিস্মিত করেছে গোটা বিশ্বকে। কারণ এই তিন পাখিই মাত্র ৫ দিনে পাড়ি দিয়েছে ৫০০০ কিলোমিটার। ভারতের মণিপুর থেকে জিম্বাবোয়ের হারারে- তে উড়ে গিয়েছে এই তিন পাখি। জানা গিয়েছে, এই তিনটি পাখি আমুর ফ্যালকন প্রজাতির, যারা বিশ্বের সবচেয়ে ছোট বাজপাখি। যে তিনটি পাখি এমন চমকে দেওয়ার মতো রেকর্ড গড়েছে, তাদের নাম আপাপাং, আলাং এবং আহু। স্যটেলাইট ট্যাগ পড়ানো ছিল এই তিন পাখির শরীরে।     

খুদে তিন পাখির এই দারুণ কীর্তির কথা এক্স মাধ্যমে শেয়ার করেছেন আইএএস অফিসার সুপ্রিয়া সাহু। 'লংগেস্ট রেকর্ডেড মাইগ্রেশন' রেকর্ড গড়ে ফেলেছে মণিপুরের এই তিনটি ছোট্ট বাজপাখি। ডিসেম্বর মাসেই মাত্র ৫ দিনের মধ্যে বহু মহাদেশ পেরিয়ে হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়েছে আপাপাং, আলাং এবং আহু। সারা বিশ্বে এখন এই তিন খুদে বাজপাখিকে নিয়েই চলছে ব্যাপক আলোচনা। তাদের কীর্তি দেখে বিস্মিত পক্ষী বিশারদরাও। ক্রমশ এই পাখিদের সংখ্যা কমছে বিশ্বে। আর তাই তাদের গতিপ্রকৃতি এখন স্যাটেলাইট ট্র্যাকিংয়ের মাধ্যমে নজরে রাখার চেষ্টা করা হচ্ছে। মূলত এই উদ্যোগ নেওয়া হয়েছে নাগাল্যান্ড এবং মণিপুরের বন দফতরের তরফে।     

আমুর ফ্যালকন, বিশ্বের বাজপাখিদের মধ্যে সবচেয়ে ক্ষুদ্র প্রজাতি। প্রত্যেক বছর প্রায় ২২ হাজার কিলোমিটার পথ পাড়ি দেয় এই বিশেষ বাজপাখিরা। আদতে এরা পরিযায়ী পাখি। মূলত সাইবেরিয়া থেকে দক্ষিণ আফ্রিকা পাড়ি দেয় এই পাখিরা। যে পথে এই পাখিরা পাড়ি দেয়, সেই পথেই ফিরে আসে। আর যাত্রাপথে ভারতের উত্তর-পূর্বের কিছু জায়গা যেমন মণিপুর, নাগাল্যান্ড, অসমের কয়েকটা অংশ কিছুদিন বিশ্রাম নেয় পরিযায়ী পাখি আমুর ফ্যালকনরা। আপাপাং, আলং এবং আহু - তিনটি আমুর ফ্যালকনেরই আলাদা আলাদা এমন কিছু রেকর্ড রয়েছে যা চমকে দিয়েছে সকলকে। এবার নতুন রেকর্ড গড়ে আবারও বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিয়েছে এই তিন খুদে পাখি।    

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: ফলতার 'পুষ্পা' জাহাঙ্গির খান ও তাঁর স্ত্রীর নামে মিলল অন্তত ৬০ টি সম্পত্তির হদিশ
ফলতার 'পুষ্পা' জাহাঙ্গির খান ও তাঁর স্ত্রীর নামে মিলল অন্তত ৬০ টি সম্পত্তির হদিশ
Bus Accident: ভয়ঙ্কর বাস দুর্ঘটনা, অন্তত ৮ জনের মৃত্যু, অধিকাংশ যাত্রী ছিলেন ঘুমন্ত অবস্থায়
ভয়ঙ্কর বাস দুর্ঘটনা, অন্তত ৮ জনের মৃত্যু, অধিকাংশ যাত্রী ছিলেন ঘুমন্ত অবস্থায়
Abhishek Banerjee: অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
Tamanna Khatun: তামান্না খুনের ঘটনায় তদন্তে জোর, ড্রোন ব্যবহার করে ঘটনাস্থলের ছবি তুলল পুলিশ
তামান্না খুনের ঘটনায় তদন্তে জোর, ড্রোন ব্যবহার করে ঘটনাস্থলের ছবি তুলল পুলিশ

ভিডিও

Sange Suman পর্ব ২(৩০.০৬.২৬): ডাক্তারের বদলে ছাত্রদের দিয়ে ডাক্তারি? অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে বিস্ফোরক অভিযোগ
Sange Suman পর্ব ১(৩০.০৬.২৬): গুন্ডাদমনে মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরদিনই NIA-র জালে অপরূপার স্বামী সাকির
TMC News: অপরূপার বাড়িতে প্রায় ৬ ঘণ্টা তল্লাশি অভিযানের পর সাকির আলিকে গ্রেফতার করে কলকাতায় নিয়ে এল NIA
Humayun Kabir News | 'এখন কিছু বলছি না, আমরা ঘরে বসে থাকার লোক না...' : হুমায়ুন কবীর | ABP ANANDA LIVE
Humayun Kabir News | হুমায়ুন-মন্তব্যে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই অ্যাকশন | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: মাটির ঘর, না খেয়ে কাটত রাত, পড়ার জন্য গয়না বিক্রি করেন মা, সেই ছেলেই আজ IAS অফিসার
মাটির ঘর, না খেয়ে কাটত রাত, পড়ার জন্য গয়না বিক্রি করেন মা, সেই ছেলেই আজ IAS অফিসার
Malda: নার্স নয়, স্যালাইনের চ্যানেল খোলার দায়িত্বে ওয়ার্ড বয়, সরকারি হাসপাতালে আঙুল কাটল শিশুর
নার্স নয়, স্যালাইনের চ্যানেল খোলার দায়িত্বে ওয়ার্ড বয়, সরকারি হাসপাতালে আঙুল কাটল শিশুর
PM Garib Kalyan Yojana: বিনামূল্যে আপনিও পেতে পারেন রেশন, সরকারের রয়েছে এই যোজনা, জানুন যোগ্যতা ও আবেদনের পদ্ধতি
বিনামূল্যে আপনিও পেতে পারেন রেশন, সরকারের রয়েছে এই যোজনা, জানুন যোগ্যতা ও আবেদনের পদ্ধতি
Ram Mandir Donation Row: রামমন্দিরে কোটি কোটি টাকা তছরুপে চম্পত রাইকে জিজ্ঞাসাবাদ, দূরত্ব বাড়াল বিশ্ব হিন্দু পরিষদ
রামমন্দিরে কোটি কোটি টাকা তছরুপে চম্পত রাইকে জিজ্ঞাসাবাদ, দূরত্ব বাড়াল বিশ্ব হিন্দু পরিষদ
Bollywood News: সন্তান চান নায়ক, মা হতে অনীহা নায়িকার, বিয়ে ভাঙছে তারকাদম্পতির
সন্তান চান নায়ক, মা হতে অনীহা নায়িকার, বিয়ে ভাঙছে তারকাদম্পতির
Pune News: ‘বিরলের মধ্যে বিরলতম’, তিন বছরের মেয়েকে ধর্ষণ করে খুন, ৬৫ বছরের অপরাধীকে তিন মৃত্যুদণ্ডের সাজা শোনাল আদালত
‘বিরলের মধ্যে বিরলতম’, তিন বছরের মেয়েকে ধর্ষণ করে খুন, ৬৫ বছরের অপরাধীকে তিন মৃত্যুদণ্ডের সাজা শোনাল আদালত
Shreyas Iyer: একটা সিরিজেই কি মোহভঙ্গ? ইংল্যান্ড সিরিজের পরই নেতৃত্ব হারাচ্ছেন শ্রেয়স?
একটা সিরিজেই কি মোহভঙ্গ? ইংল্যান্ড সিরিজের পরই নেতৃত্ব হারাচ্ছেন শ্রেয়স?
Cabinet Reshuffle News: মোদির মন্ত্রিসভায় রদবদলের জল্পনা, রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নরের নামও উঠে আসছে, বাদল অধিবেশনের আগে না পরে, এখনও স্পষ্ট নয়
মোদির মন্ত্রিসভায় রদবদলের জল্পনা, রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নরের নামও উঠে আসছে, বাদল অধিবেশনের আগে না পরে, এখনও স্পষ্ট নয়
Embed widget