এক্সপ্লোর

ছুঁলেই লাগবে ইলেকট্রিকের ঝটকা, শ্লীলতাহানি থেকে মেয়েদের রক্ষায় ‘শকিং স্যান্ডেল’ তৈরি করল মধ্যপ্রদেশের একাদশ শ্রেণীর ছাত্রী

  ভোপাল: রাস্তাঘাটে মেয়েদের অনেক সময় দুষ্কৃতীদের শ্লীলতাহানির মতো ঘটনার মুখোমুখি হতে হয়। ওই উৎপাতের হাত থেকে মেয়েদের রক্ষা করতে মধ্যপ্রদেশের এক স্কুলছাত্রী এমন একটা ডিভাইস তৈরি করেছে, যার ব্যবহারে দুষ্কৃতীদের জোর ঝটকা লাগবে। খান্ডোয়া জেলার সরকারি বিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্রী এমনই একটি স্যান্ডেল তৈরি করেছে। খাণ্ডোয়ার গুড়ি গ্রামের সাক্ষী পটেল প্রতিদিন তিন কিলোমিটার রাস্তা পেরিয়ে স্কুলে যায়। রাস্তা প্রায়ই জনশূন্য থাকে। সে কারণে সাক্ষী ও তার সঙ্গীদের মনে সবসময়ই কোনও দুষ্কৃতীর অভব্য আচরণের আশঙ্কা থাকে। সেজন্য নিজেদের নিরাপত্তার জন্য সাক্ষী শকিং শু নামে একটা ডিভাইস তৈরি করেছে সে। এই ডিভাইস থাকলে শ্লীলতাহানি করতে এলেই কোনও দুষ্কৃতীর লাগবে কারেন্টের ঝটকা। এই ডিভাইস তৈরি করতে তার সময় লেগেছে তিন মাস। আসলে স্যান্ডেলে ব্যাটারি চালিত একটি ইউনিট লাগানো হয়েছে। স্যান্ডেলটি দেখতে একেবারেই সাধারণ। কিন্তু এর ভেতরেই লুকোনো রয়েছে ডিভাইস। সেই ডিভাইস সুইচ অন হলেই তা সক্রিয় হয়ে যাবে। যার পায়ে স্যান্ডেল থাকবে তাকে ছুঁলেই দুষ্কৃতীর লাগবে ইলেকট্রিক শক। এই ডিভাইস মোবাইলের চার্জারেও চার্জ করা যায়। সাক্ষীর কথায়, এখন এই স্যান্ডেল যদি সরকার মডেল হিসেবে ব্যবহার করে, তা মেয়েদের সুরক্ষায় খুব ভালো পদক্ষেপ হবে। সম্প্রতি একটি বিজ্ঞান প্রদর্শণীতে সাক্ষী এই স্যান্ডেল প্রদর্শন করেছে। সবাই তার এই উদ্ভাবনের প্রশংসা করেছে। এই স্যান্ডেল তৈরির ক্ষেত্রে সাক্ষীকে তার স্কুলের প্রিন্সিপাল ও অন্যান্য ছাত্রীরা সাহায্য করেছেন। এই ডিভাইসের মডেল জাতীয় স্তরেও মনোনীত হতে পারে। সাক্ষীর এক সহপাঠী বলেছে, রাস্তাঘাটে প্রায়ই তাকে অভব্য টিপ্পনির মুখোমুখি হতে হয়েছে। এর পাল্টা তারা কিছু করতে পারত না। তখন সাক্ষীর মাথায় এই ধরনের একটা ডিভাইস তৈরির ধারণা আসে। সেই ধারণা সফল করতে তারা সাক্ষীকে সব ধরনের সাহায্য করে। সাক্ষীর সহপাঠী আরও বলেছেন, এই মডেল নিয়ে তারা খুবই উত্সাহী। সরকার এ ব্যাপারে এগিয়ে এলে মেয়েদের সুরক্ষার জন্য তা খুব কার্যকরী হবে।

সেরা শিরোনাম

England vs India Live: সিরিজ়ে সমতায় ফেরার লক্ষ্যে তৃতীয় টি-২০-তে টস জিতে বোলিং করবে ভারত, দলে এক বদল
সিরিজ়ে সমতায় ফেরার লক্ষ্যে তৃতীয় টি-২০-তে টস জিতে বোলিং করবে ভারত, দলে এক বদল
Weather Update: কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Netaji Nagar Incident: নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”

ভিডিও

Baruipur Incident | যাঁরা দোষী তাঁদের শান্তি পেতে দেখতে চাই : Locket Chatterjee
Baruipur Incident :
Minakshi Mukherjee | পরপর পড়ল ডিম! শীতলকুচিতে গিয়ে হামলার মুখে মীনাক্ষী
Baruipur Incident | ২৪ ঘণ্টার মধ্য়ে গ্রেফতারি! আশ্বাস বার্তা দিলেন পুরমন্ত্রী Agnimitra Paul
Abhishek Banerjee | তদন্তে সহযোগিতার স্বার্থে রক্ষাকবচ! অভিষেককে 'নোটিস-স্মরণ' বিচারপতির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
England vs India Live: সিরিজ়ে সমতায় ফেরার লক্ষ্যে তৃতীয় টি-২০-তে টস জিতে বোলিং করবে ভারত, দলে এক বদল
সিরিজ়ে সমতায় ফেরার লক্ষ্যে তৃতীয় টি-২০-তে টস জিতে বোলিং করবে ভারত, দলে এক বদল
Weather Update: কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Netaji Nagar Incident: নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Birbhum News: আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
FIFA on MS Dhoni Birthday: ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Embed widget