এক্সপ্লোর

প্রতিবেশীদের বিদ্রুপ, আত্মঘাতী গণধর্ষণের শিকার নাবালিকা

আত্মহত্যা করল গণধর্ষণের শিকার ১৩ বছরের নাবালিকা। পুলিশ এ কথা জানিয়েছে। পরিবারের সদস্যদের দাবি, অভিযুক্তরা ধরা না পড়ায় হতাশায় ভুগছিল মেয়েটি। এর ওপর প্রতিবেশী কয়েকজন মহিলা ক্রমাগত বিদ্রুপ করছিল তাকে।

কানপুর: আত্মহত্যা করল গণধর্ষণের শিকার ১৩ বছরের নাবালিকা। পুলিশ এ কথা জানিয়েছে। পরিবারের সদস্যদের দাবি, অভিযুক্তরা ধরা না পড়ায় হতাশায় ভুগছিল মেয়েটি। এর ওপর প্রতিবেশী কয়েকজন মহিলার  বিদ্রুপের মুখেও পড়তে হয়েছিল  তাকে। উত্তরপ্রদেশের  কানপুর শহর (পূর্ব) পুলিশ সুপার রাজ কুমার অগ্রবাল বলেছেন, গত ১৩ জুলাই মেয়েটিকে প্রতিবেশী তিন কিশোর অপহরণ করে। এরপর তাকে ধর্ষণ করে ওই তিনজন। শুক্রবার রাতে বাড়িতে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। নাবালিকার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এক্ষেত্রে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি বলে জানিয়েছেন অগ্রবাল। নাবালিকার পরিবারের সদস্যদের অভিযোগ, ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তায় হতাশ হয়ে পড়েছিল সে। তার ওপর প্রতিবেশে কয়েকজন মহিলার বিদ্রুপ সহ্য করতে না পেরে মেয়েটি এভাবে আত্মহত্যা করল বলে তাঁরা অভিযোগ করেছেন। অগ্রবাল জানিয়েছেন, পুরো ঘটনা সম্পর্কে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং পুলিশের পদস্থ আধিকারিকরা নিহত নাবালিকার বাড়িতে গিয়েছেন। কর্তব্য গাফিলতির জন্য কুপারগঞ্জ থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক, হেড কনস্টেবল ও কনস্টেবলকে সাসপেন্ড করা হয়েছে। দুই মহিলা সহ তিন প্রতিবেশীর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছে। তাদের গ্রেফতারও করা হয়েছে বলে জানিয়েছেন অগ্রবাল। গত ১৩ জুলাই তিন প্রতিবেশী মেয়েটিকে অপহরণ করে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরের দিন বাড়িতে ফিরে পুরো ঘটনা সে তার বাবা-মাকে জানায়। তাঁরা প্রথমে রাই-পুরওয়া থানায় অভিযোগ দায়ের করার চেষ্টা করেন। শেষপর্যন্ত ২৭ জুলাই অভিযোগ দায়ের করা হলেও কাউকে গ্রেফতার করা হয়নি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget