এক্সপ্লোর

রাজনাথের কাশ্মীর সফরের আগে কুলগামে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে খতম ১ পাক নাগরিক সহ ৩ জঙ্গি, বিস্ফোরণে মৃত্যু ৬ নিরীহ ব্যক্তির

শ্রীনগর: নিরাপত্তাব্যবস্থা খতিয়ে দেখতে মঙ্গলবার জম্মু ও কাশ্মীরে যাওয়ার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের। তার আগে আজ নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে খতম হল তিন জঙ্গি। তাদের মধ্যে এক পাক নাগরিকও আছে বলে খবর। গুলির লড়াই শেষ হওয়ার পর বিস্ফোরণে ৬ জন নিরীহ ব্যক্তিরও মৃত্যু হয়েছে। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ‘জঙ্গিদের লুকিয়ে থাকার বিষয়ে নির্দিষ্ট খবর পেয়ে দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার লারু অঞ্চলে তল্লাশি অভিযান শুরু করেন নিরাপত্তারক্ষীরা। সেই সময় জঙ্গিরা গুলি চালায়। এরপরেই শুরু হয় গুলির লড়াই। নিরাপত্তারক্ষীদের গুলিতে তিন জঙ্গির মৃত্যু হয়। আমাদের অনুরোধ উপেক্ষা করে অভিযান শেষ হওয়ার পরেই সেখানে যান সাধারণ নাগরিকরা। সেই সময় বিস্ফোরণে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে আরও পাঁচ জনের মৃত্যু হয়। এই ঘটনার পরেই স্থানীয় যুবকদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের সংঘর্ষ শুরু হয়। বিক্ষোভ থামাতে বলপ্রয়োগ করেন নিরাপত্তারক্ষীরা। অন্তত ২৪ জন জখম হয়েছেন।’ নিরীহ ব্যক্তিদের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন কুলগামের সিপিএম বিধায়ক এম ওয়াই তারিগামি। তিনি এই ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি করেছেন। রাজ্যপালের উপদেষ্টা কে বিজয় কুমার ও ডিজিপি দিলবাগ সিংহও নিরীহ ব্যক্তিদের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিক ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-নেত্রী, পুলিশ নিরাপত্তা সংস্থাগুলির আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন রাজনাথ। তিনি উপত্যকা ও পাকিস্তান সীমান্তের নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রকের এক আধিকারিক।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ

ভিডিও

BJP Government News | অশান্তির আঁচ পেলেই অভিযুক্তকে গ্রেফতার, রাজ্যে কার্যকর গুন্ডা দমন আইন
Arjun Singh | বেলতলা পরিবহণ দফতরে ঘুঘুর বাসা, পরিদর্শনে গিয়ে মন্তব্য পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
Newtown Money Recovery | সাইবার প্রতারণা মামলায় নিউটাউনের ফ্ল্যাটে তল্লাশি, উদ্ধার বিপুল পরিমাণ টাকা
Dilip Ghosh Jhalmuri Song | ঝালমুড়ি নিয়ে এবার গান রেকর্ডিং দিলীপ ঘোষের। ABP Ananda LIVE
Shravani Mela | শ্রাবণী মেলার আগেই তারকেশ্বরে 'মহাদেব এক্সপ্রেস', প্রতি সোমে জলযাত্রীদের জন্য় 'পুষ্পবৃষ্টি'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget