এক্সপ্লোর

ছত্তিশগড়ে বিধানসভা ভোটের মুখে আত্মসমর্পণ ৬২ ‘কট্টর’ নকশালের, ‘বিরাট সাফল্য’, বললেন রাজনাথ, ট্যুইটে রমন সিংহকে অভিনন্দন

নয়াদিল্লি: ছত্তিশগড়ে বিধানসভা ভোটের মুখে নিরাপত্তাবাহিনীর কাছে আত্মসমর্পণ করল ৬২ জন ‘কট্টর’ নকশাল। মঙ্গলবার ধরা দেওয়া এই মাওবাদীদের মধ্যে ৫৫ জন অস্ত্রশস্ত্র জমা দিয়েছে। বস্তার পুলিশের ইনস্পেক্টর জেনারেল বিবেকানন্দ সিনহা জানিয়েছেন, নারায়ণপুরে এই আত্মসমর্পণ হয়েছে। এরা নিষিদ্ধ ঘোষিত মাওবাদী কমিউনিস্ট পার্টি কুতুল এরিয়া কমিটির অধীনে কাজ করছিল বলে জানিয়েছেন জনৈক শীর্ষ পুলিশকর্তা। ৯০ সদস্যের ছত্তিশগড় বিধানসভার ভোটগ্রহণ হবে দু দফায়। ১৮টি আসনে ১২ নভেম্বর, বাকি ৭২টিতে ২০ নভেম্বর। প্রথম দফায় ভোটগ্রহণ হতে চলা বেশিরভাগ কেন্দ্রই পড়ছে মাওবাদী কবলিত বস্তার এলাকায়। দিনকয়েক আগে ছত্তিশগড়ে বিধানসভা ভোটের প্রচার কভার করতে যাওয়া দূরদর্শন টিমের চিত্রসাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে মাওবাদী হামলায়। ভোটগ্রহণ পর্ব হিংসায় রক্তাক্ত, অশান্ত হয়ে ওঠার আশঙ্কার মধ্যেই আজ একসঙ্গে এত মাওবাদীর আত্মসমর্পণকে নিরাপত্তাবাহিনীর ‘বিরাট প্রাপ্তি’ বলে উল্লেখ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। তিনি ট্যুইট করেছেন, মুখ্যমন্ত্রী রমন সিংহ, ডিজিপি ও পুলিশ বাহিনীকে অভিনন্দন এই বিরাট সাফল্যের জন্য। সরকারের আত্মসমর্পণ নীতি সফল হয়েছে বলে চাপে পড়ে হিংসার রাস্তা পরিত্যাগ করছে নকশাল ক্যাডাররা, এমনই অভিমত জানিয়েছেন তিনি। বলেছেন, আশা করি, বাকি মাওবাদীরাও হিংসা ছেড়ে মূলস্রোতে ফিরবে। তিনি বলেছেন, এতে বোঝা যাচ্ছে, ছত্তিশগড় সরকার উগ্র বাম কর্মীদের সামলাতে যথাযথ ভাবে আত্মসমর্পণ ও পুনর্বাসন পলিসি কার্যকর করছে। এতে ফল দিচ্ছে, ছত্তিশগড়ের নিরাপত্তা পরিস্থিতিতে ইতিবাচক বদল আনতে সাহায্য করছে তা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget