এক্সপ্লোর

রণক্ষেত্র দমদম জেল, গুলিতে বিচারাধীন বন্দির মৃত্যুর অভিযোগ

গন্ডগোল চলাকালীন কয়েকজন বন্দি বাইরে বেরিয়ে আসার চেষ্টা করে বলে অভিযোগ। তা সামলাতে গেলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়।

আবীর দত্ত ও পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: দফায় দফায় সংঘর্ষ...ইটবৃষ্টি...। বন্দি-সংঘর্ষে রণক্ষেত্র দমদম জেল। মৃত্যু হল ৪ বন্দির। আহত আরও ২০ জন। বন্দিদের শান্ত করতে গিয়ে আক্রান্ত জেলার-সহ বেশ কয়েকজন পুলিশকর্মী। সকাল পৌনে এগারোটা। দমদম জেলের মধ্যে হঠাৎই সংঘর্ষে জড়িয়ে পড়ে বন্দিদের দুই গোষ্ঠী। জেলের কর্মীরা দু-পক্ষকে সরাতে গেলে তাঁদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। শুরু হয় ব্যাপক ইটবৃষ্টি। আগুন লাগিয়ে দেওয়া হয় জেলের একদিকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমদম থানার পুলিশ। এরই মধ্যে একদল বন্দি মেন গেট ও পাঁচিল ভেঙে পালানোর চেষ্টা করে বলে অভিযোগ। তাদের আটকায় পুলিশ। দমদম জেলে পৌঁছন ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ বর্মা। যান দমকলমন্ত্রীও। সেই সময় ফের পুলিশকে লক্ষ্য করে জেলের ভিতর থেকে ইট-পাথর ছোড়া হয়। পরে বেশ কিছুক্ষণের চেষ্টায় জেলের ভিতরের আগুন নেভানো হয়। এরপর বেশ কয়েকজন বন্দিকে রক্তাক্ত অবস্থায় বের করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আর জি কর হাসপাতালে চারজনকে মৃত বলে ঘোষণা করা হয়। মৃত বন্দির দাদার অভিযোগ, ‘ভাইকে পুলিশ গাঁজা কেসে গ্রেফতার করেছিল। এখন জেলের মধ্যে গুলি করে মেরেছে।’ অভিযোগ অস্বীকার করেছে জেল কর্তৃপক্ষ। এদিকে, দমদম জেলে অশান্তির দিনই বিকেলে উত্তেজনা ছড়ায় প্রেসিডেন্সি জেলে। বেজে ওঠে সাইরেন। তড়িঘড়ি প্রেসিডেন্সি জেলে পৌঁছয় আলিপুর ও হেস্টিংস থানার পুলিশ। যায় কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখা, ডিসি সাউথ নীরজ খালিদ। কারা কর্মী মারফত বোঝানোর পর শান্ত হন বন্দিরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, জোড়া বিল পাস
Kalighat TMC:২০জন NCPI সাংসদকে বরখাস্ত করার দাবিতে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে 'কালীঘাট-তৃণমূল'
BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, পুর-সংশোধনী জোড়া বিল পাস
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda Live
SSC News: এবার একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ করল SSC | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget