এক্সপ্লোর

নীরব মোদিকে গ্রেফতারের নির্দেশ ব্রিটিশ আদালতের

নয়াদিল্লি: নীরব মোদির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল লন্ডনের আদালত। তাঁর বিরুদ্ধে ২ বিলিয়ন মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় ১ লাখ ৩৭ হাজার কোটি টাকার বেশি) আর্থিক কেলেঙ্কারির অভিযোগ রয়েছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আবেদনের ভিত্তিতেই সোমবার পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক প্রতারণা কাণ্ডের নেপথ্য নায়ককে গারদে ভরার নির্দেশ দিল ব্রিটিশ আদালত।

পিটিআই প্রকাশিত খবর অনুযায়ী, নীরবকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে ব্রিটেনের ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট কোর্ট। সেখানকার পুলিশ খুব শীঘ্রই তাঁকে গ্রেফতার করবে। চলতি মাসের শুরুতেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটেরের তরফে জানানো হয়েছিল, নীরব ও পিএনবি প্রতারণা ইস্যুতে ভারতের বক্তব্য আদালতের সামনে তুলে ধরেছেন ব্রিটেনের স্বরাষ্ট্র সচিব সাজিদ জাবিদ। সেই অনুযায়ীই নীরবের বিরুদ্ধে যাবতীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছিল ইডি।

প্রসঙ্গত, দিন কয়েক আগেই ব্রিটেনের এক প্রথম সারির দৈনিক জানিয়েছিল ভারত থেকে পালিয়ে লন্ডনে বহাল তবিয়তেই আছেন নীরব। সেখানে একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টে থাকেন তিনি। শুধু তাই নয়, লন্ডনে তিনি হীরের ব্যবসা করছেন।  লন্ডন থেকে প্রকাশিত দ্য টেলিগ্রাফ তো আরও একধাপ এগিয়ে এও জানায়, লন্ডনে নীরব যে বাড়িতে থাকে তারা ভাড়া মাসে ১৭,০০০ পাউন্ড। ভারতীয় মুদ্রায় যা ১৫ লাখ টাকার বেশি।

উল্লেখ্য, নীরব মোদি ও তাঁর আত্মীয় মেহুল চোকসির বিরুদ্ধে তদন্ত করছে ইডি ও সিবিআই দুই কেন্দ্রীয় সংস্থাই। অবৈধ আর্থিক লেনদেন ও পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক প্রতারণা, এই দুই অভিযোগই রয়েছে তাদের বিরুদ্ধে। নীরবের বিরুদ্ধে অবৈধ আর্থিক লেনদেন রোধ আইনে মামলাও দায়ের করেছে ইডি। একই সঙ্গে ভারতে নীরবের ৪৮৯.৭৫ কোটি টাকার সম্পত্তিও বাজেয়াপ্ত করেছে তদন্তকারি অফিসাররা।

সেরা শিরোনাম

TMC Supports BJP: তৃণমূল জমানায় সবচেয়ে বেশি আসন পেয়েছিল বিজেপি, অবশেষে তৃণমূলের সমর্থনে পঞ্চায়েত তৈরি করল শাসকদল
তৃণমূল জমানায় সবচেয়ে বেশি আসন পেয়েছিল বিজেপি, অবশেষে তৃণমূলের সমর্থনে পঞ্চায়েত তৈরি করল শাসকদল
Nepal Flash Flood: খেলনার মতো ভেসে গেল বাড়ি, গাড়ি, ব্রিজ! নেপালের হড়পা বানে নিখোঁজ ১০০-র বেশি ভারতীয়
খেলনার মতো ভেসে গেল বাড়ি, গাড়ি, ব্রিজ! নেপালের হড়পা বানে নিখোঁজ ১০০-র বেশি ভারতীয়
Astro: প্রেম, বিবাহ থেকে কর্মজীবন ও ব্যবসা, জীবনের কোন কোন ক্ষেত্রে উন্নতি ? জানতে পড়ুন আজকের রাশিফল
প্রেম, বিবাহ থেকে কর্মজীবন ও ব্যবসা, জীবনের কোন কোন ক্ষেত্রে উন্নতি ? জানতে পড়ুন আজকের রাশিফল
Water Crisis: ভাত রাঁধতে পাঁচ-সাতবার চাল ধুচ্ছেন? কমানোর আর্জি, জল বাঁচাতে জোর প্রচার ব্রিটেনে, কী বলছেন বিশেষজ্ঞরা?
ভাত রাঁধতে পাঁচ-সাতবার চাল ধুচ্ছেন? কমানোর আর্জি, জল বাঁচাতে জোর প্রচার ব্রিটেনে, কী বলছেন বিশেষজ্ঞরা?

ভিডিও

ABVP-TMCP Clash : রাখিবন্ধন ঘিরে বারাসাত বিশ্ববিদ্যালয়ে ABVP-TMCP তুমুল সংঘর্ষ!
ABVP Protest News : যাদবপুরকাণ্ডের প্রতিবাদে আবার পথে নামল ABVP, 8B মোড়ে প্রতিবাদ কর্মসূচি
Howrah Fire: মির্জা গালিব স্ট্রিটের আতঙ্ক ফিরল আন্দুলে, বহুতলে আগুন, একজনের মৃত্যু
BJP News: সুকান্ত মজুমদারকে নিশানা, বিজেপি বিধায়ককে শোকজ
Sandeshkhali Arms Recover: সন্দেশখালিতে তৃণমূল নেতার পুকুর থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
TMC Supports BJP: তৃণমূল জমানায় সবচেয়ে বেশি আসন পেয়েছিল বিজেপি, অবশেষে তৃণমূলের সমর্থনে পঞ্চায়েত তৈরি করল শাসকদল
তৃণমূল জমানায় সবচেয়ে বেশি আসন পেয়েছিল বিজেপি, অবশেষে তৃণমূলের সমর্থনে পঞ্চায়েত তৈরি করল শাসকদল
Nepal Flash Flood: খেলনার মতো ভেসে গেল বাড়ি, গাড়ি, ব্রিজ! নেপালের হড়পা বানে নিখোঁজ ১০০-র বেশি ভারতীয়
খেলনার মতো ভেসে গেল বাড়ি, গাড়ি, ব্রিজ! নেপালের হড়পা বানে নিখোঁজ ১০০-র বেশি ভারতীয়
Astro: প্রেম, বিবাহ থেকে কর্মজীবন ও ব্যবসা, জীবনের কোন কোন ক্ষেত্রে উন্নতি ? জানতে পড়ুন আজকের রাশিফল
প্রেম, বিবাহ থেকে কর্মজীবন ও ব্যবসা, জীবনের কোন কোন ক্ষেত্রে উন্নতি ? জানতে পড়ুন আজকের রাশিফল
Water Crisis: ভাত রাঁধতে পাঁচ-সাতবার চাল ধুচ্ছেন? কমানোর আর্জি, জল বাঁচাতে জোর প্রচার ব্রিটেনে, কী বলছেন বিশেষজ্ঞরা?
ভাত রাঁধতে পাঁচ-সাতবার চাল ধুচ্ছেন? কমানোর আর্জি, জল বাঁচাতে জোর প্রচার ব্রিটেনে, কী বলছেন বিশেষজ্ঞরা?
Highest FD Rates :  এই ৬ ব্যাঙ্ক দিচ্ছে ৮ শতাংশের বেশি সুদ, সর্বোচ্চ কত পাবেন জানেন ?
এই ৬ ব্যাঙ্ক দিচ্ছে ৮ শতাংশের বেশি সুদ, সর্বোচ্চ কত পাবেন জানেন ?
Free Mobile Recharge : রাখিতে এক বছরের ফ্রি মোবাইল রিচার্জ পাবেন মহিলারা ! প্রধানমন্ত্রী মোদি করেছেন এই বড় ঘোষণা ?
রাখিতে এক বছরের ফ্রি মোবাইল রিচার্জ পাবেন মহিলারা ! প্রধানমন্ত্রী মোদি করেছেন এই বড় ঘোষণা ?
Price Hike : হু হু করে দাম বাড়ছে খাদ্যপণ্য সহ সবকিছুর ! বড় সতর্কতা জারি RBI-এর, কেন এই হাল ? কী ঘটতে চলেছে ?
হু হু করে দাম বাড়ছে খাদ্যপণ্য সহ সবকিছুর ! বড় সতর্কতা জারি RBI-এর, কেন এই হাল ? কী ঘটতে চলেছে ?
Education System: সাধারণ BA, BSc, BCom ডিগ্রির দাম নেই, চাকরি পাওয়া মুশকিল, বলছে নীতি আয়োগের রিপোর্ট
সাধারণ BA, BSc, BCom ডিগ্রির দাম নেই, চাকরি পাওয়া মুশকিল, বলছে নীতি আয়োগের রিপোর্ট
Embed widget