এক্সপ্লোর

নোবেল পাওয়ায় গর্বিত, কিন্তু উনি বামপন্থী, কংগ্রেসের ন্যায় প্রকল্প সমর্থন করেছেন যা দেশবাসী খারিজ করেছে, অভিজিৎ বিনায়ককে আক্রমণ মোদি সরকারের মন্ত্রীর

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের বর্তমান সরকারের অর্থনীতি সামাল দেওয়া নিয়ে সমালোচনা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে গয়াল বলেন, আমি হতবাক যে মনমোহন সিংহের মতো বিরাট মাপের অর্থনীতিবিদও ২০১৪ সালে অর্থনীতির যে কী খারাপ হাল করে চলে গিয়েছিলেন, আর কীভাবে কেন্দ্র ও রাজ্য সরকারগুলি তার গতিমুখ ঘুরিয়ে দিয়েছে, সেটা বুঝতে পারছেন না।

নয়াদিল্লি: নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে ‘বামপন্থী’ তকমা দিয়ে কটাক্ষ কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গয়ালের। গয়াল বলেছেন, অভিজিৎ বিনায়ক নোবেল পাওয়ায় ভারতীয় হিসাবে তিনি গর্বিত, কিন্তু তিনি তাঁর দৃষ্টিভঙ্গির সঙ্গে সহমত নন। অভিজিৎ বিনায়কের চিন্তাভাবনা পুরোপুরি বাম-ঘেঁষা এবং তিনি কংগ্রেসের ন্যায় প্রকল্পকে সমর্থন করেছেন, যা দেশের মানুষ ২০১৯ এর লোকসভা নির্বাচনে সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছেন। প্রকাশ্যে সাংবাদিক বৈঠক করে এ কথা বলেছেন তিনি। তীব্র আলোড়ন হচ্ছে তাঁর মন্তব্যে। মহারাষ্ট্রে বিজেপি-শিবসেনা জোটের হয়ে প্রচার করতে পুণেতে এসেছেন গয়াল। সামনেই রাজ্যে বিধানসভা নির্বাচন। শহরের ব্যবসায়ীদের জিএসটি নিয়ে অভাব অভিযোগও শোনেন তিনি। দাবি করেছেন, বিজেপি-শিবসেনা জোট ২৮৮টি বিধানসভা আসনের ২২০টির বেশিই পাবে। বর্তমান নরেন্দ্র মোদি সরকারের অর্থনীতির হাল সামলানো নিয়ে প্রধানমন্ত্রী মনমোহন সিংহ ও অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের সমালোচনামূলক অভিমত সম্পর্কে প্রশ্ন করা হলে গয়াল তা খারিজ করে বলেন, অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় সম্প্রতি নোবেল পেয়েছেন, আমি তাঁকে অভিনন্দন জানাই। কিন্তু ওনার অর্থনীতি সম্পর্কে উপলব্ধি সবাই জানেন। ওঁর মতামত পুরোপুরি বামঘেঁষা। উনি ন্যায় (লোকসভা ভোটে কংগ্রেসের প্রতিশ্রুতি) সমর্থন করেছিলেন, কিন্তু ভারতবর্ষের জনতা পুরোপুরি ওঁর ভাবনাচিন্তা প্রত্যাখ্যান করেছেন। গয়াল আরও বলেন, আমি ওনার নোবেল পুরস্কার প্রাপ্তিতে গর্বিত, কিন্তু ওনার মতামতের সঙ্গে সহমত হতেই হবে, এমন বাধ্যবাধকতা নেই, বিশেষ করে যখন দেশের মানুষই তা খারিজ করেছেন। আমার মনে হয় না, ওঁনার মতামত গ্রহণ করার প্রয়োজন আছে। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের বর্তমান সরকারের অর্থনীতি সামাল দেওয়া নিয়ে সমালোচনা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে গয়াল বলেন, আমি হতবাক যে মনমোহন সিংহের মতো বিরাট মাপের অর্থনীতিবিদও ২০১৪ সালে অর্থনীতির যে কী খারাপ হাল করে চলে গিয়েছিলেন, আর কীভাবে কেন্দ্র ও রাজ্য সরকারগুলি তার গতিমুখ ঘুরিয়ে দিয়েছে, সেটা বুঝতে পারছেন না। মনমোহন জমানায় মহারাষ্ট্রে টেলিকম, কয়লা, জলসেচ কেলেঙ্কারির মতো দুর্নীতি হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।

সেরা শিরোনাম

Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?

ভিডিও

Mamata TMC News: বেআইনি কাজ বরদাস্তের জন্য এই সরকার প্রতিষ্ঠিত হয়নি: Debjit Sarkar | ABP Ananda
Congress News | শুরু থেকেই লোকসভার আসন পুনর্বিন্যাস বিলের বিরুদ্ধে কংগ্রেস | ABP ANANDA LIVE
TMC Bhawan Sealed in Kolkata | তপসিয়ায় মমতা তৃণমূল কংগ্রেসের নির্মীয়মাণ তৃণমূল ভবন সিল করে দিল পুলিশ
Weather Updates | আন্দামান সাগরে নতুন ঘূর্ণাবর্ত, কলকাতা-সহ রাজ্যে বাড়বে তাপমাত্রা | ফের বৃষ্টি?
Kolkata Road Rename | রাস্তার নাম মণীষীদের নামে হওয়া উচিত। প্রতিক্রিয়া পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget