এক্সপ্লোর

Afghanistan Taliban Crisis: ক্ষমতা দখল করেই স্বমূর্তিতে, ভারত থেকে আমদানি-রফতানি বন্ধ করল তালিবান

  ভারতের সঙ্গে সমস্ত আমদানি-রফতানি বন্ধের ফতোয়া জারি করল তারা।

নয়াদিল্লি: আফগানিস্তান দখলের পরেই স্বমূর্তিতে তালিবান। ভারত-আফগান বাণিজ্য সম্পর্ক ছিন্ন করল তালিবান।  ভারতের সঙ্গে সমস্ত আমদানি-রফতানি বন্ধের ফতোয়া জারি করল তারা। ‘পাকিস্তানের দিকে পণ্য পরিবহণে বাধা তালিবানের’, এমনই দাবি রফতানিকারক সংস্থাগুলির সংগঠনের।

গত রবিবার কাবুলে প্রবেশ করে আফগানিস্তান দখলের পর ভারতের সঙ্গে সমস্ত আমদানি-রফতানি বন্ধ করে দিয়েছে তালিবান। ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশন (এফআইইও) –এর ডিরেক্টর জেনারেল ড. অজয় সহাই জানিয়েছেন, বর্তমানে পাকিস্তানের মধ্য দিয়ে সমস্ত ট্রানজিট রুটে পণ্য পরিবহন বন্ধ করে দিয়েছে তালিবান।  ফলে আমদানি বন্ধ হয়ে গিয়েছে।

সহাই বলেছেন, আমরা আফগানিস্তানের পরিস্থিতির দিকে নজর রেখে চলেছি। সেখান থেকে পণ্য আমদানি হয় পাকিস্তানের মধ্য দিয়ে ট্রানজিট রুটে। তালিবান পাকিস্তানের দিকে পণ্য পরিবহণ বন্ধ করে দিয়েছে।ফলে আমদানি কার্যত বন্ধ হয়ে গিয়েছে।

ভারতের সঙ্গে আফগানিস্তানের দীর্ঘদিনের সম্পর্ক, বিশেষ করে বাণিজ্যে। আফগানিস্তানে ভারতের লগ্নির পরিমাণও অনেক। সহাই বলেছেন, আফগানিস্তানের সঙ্গে বাণিজ্যের অন্যতম বড় শরিক ভারত। আফগানিস্তানে ভারতের রফতানির পরিমাণ ২০২১-এ প্রায় ৮৩৫ মিলিয়ন ডলার।এই পর্বে আমদানির পরিমাণ প্রায় ৫১০ মিলিয়ন  ডলার। বাণিজ্যের বাইরে ভারতের আফগানিস্তানে প্রচুর লগ্নি রয়েছে। এই লগ্নির পরিমাণ প্রায় তিন বিলিয়ন মার্কিন ডলার। প্রায় ৪০০ প্রকল্পের কাজ সেদেশে চলছে। 

সহাই জানিয়েছেন,কিছু পণ্য যে আন্তর্জাতিক উত্তর-দক্ষিণ ট্রান্সপোর্ট করিডর দিয়ে হয়, তা ঠিক রয়েছে। দুবাই রুট দিয়ে যে পণ্য পরিবহণ হয়, তাও ঠিক রয়েছে। তিনি বলেছেন, আফগানিস্তানের সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ক ভালো। চিন, ওষুধ, জামাকাপড়, চা, কফি, মশলা, ট্রান্সমিশন টাওয়ারের মতো পণ্য ভারত আফগানিস্তানে রফতানি করে। আমদানি হয় মূলত শুকনো ফল। আফগানিস্তানে চলতি সংকটের পরও সেখানকার সঙ্গে বাণিজ্য়িক সম্পর্ক নিয়ে এফআইইও-র ডিজি আশাবাদী। 

তিনি বলেছেন, সময়ের সঙ্গে আফগানিস্তান বুঝতে পারবে যে, এগিয়ে যাওয়ার একমাত্র উপায় হল অর্থনৈতিক উন্নয়ন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget