এক্সপ্লোর

অগ্নিগ্রাসে অ্যামাজনের রেনফরেস্ট, উদ্বেগ প্রকাশ করে সাহায্যের আবেদন হৃতিক, অনুষ্কা-সহ বলিউড তারকাদের

লেডি গাগা, জেডেন স্মিথের মতো আন্তর্জাতিক সেলিব্রিটিরাও অগ্নিগ্রাসে থাকা অ্যামাজনকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন

  মুম্বই: বিধ্বংসী আগুনে জ্বলছে অ্যামাজনের রেনফরেস্ট। বিশ্বের মোট অক্সিজেনের ২০ শতাংশেরও বেশি জোগান দেয় যে সবুজ অরণ্য। যে ঘটনায় তোলপাড় পড়ে গিয়েছে সর্বত্র। বিশ্বের তাবড় সেলিব্রিটিরা উদ্বেগ প্রকাশ করছেন। প্রার্থনা করছেন অ্যামাজনের জন্য। পিছিয়ে নেই বলিউড। হৃতিক রোশন থেকে শুরু করে অনুষ্কা শর্মা, দিশা পাটানি – ব্রাজিলের রেনফরেস্টে বিধ্বংসী আগুন নিয়ে উৎকণ্ঠা প্রকাশ করেছেন অনেকেই। পাশে থাকার আর্জিও জানিয়েছেন।  হৃতিক টুইট করেছেন, ‘অ্যামাজনের রেনফরেস্ট ভয়াবহ আগুনে পুড়ছে। এবং দীর্ঘক্ষণ ধরে। জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে সামগ্রিক লড়াইয়ে এটা একটা বিরাট ধাক্কা।’ পরে আর একটি টুইট করে তিনি লেখেন, ‘সকলে এক মুহূর্ত সময় বার করে ভাবুন যে, পরিবেশ আমাদের কাছে কত গুরুত্বপূর্ণ। আমার এবং আপনাদের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ক্ষতি হচ্ছে। আমাদের জন্য এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশ রক্ষায় নিজেদের যা করণীয়, আসুল সকলে মিলে সেটাই করি।’ একইরকমভাবে উদ্বিগ্ন অনুষ্কাও। বিরাট কোহলির স্ত্রী তথা অভিনেত্রী টুইট করেছেন, ‘সপ্তাহের পর সপ্তাহ ধরে জ্বলছে অ্যামাজনের রেনফরেস্ট। কী ভয়াবহ খবর। বিধ্বস্ত পৃথিবীর ফুসফুস অ্যামাজনের এই অরণ্য। সেটাই এখন আগুনের গ্রাসে। আশা করছি সারা বিশ্বের সংবাদমাধ্যম এই ঘটনা নিয়ে আরও সচেতনতা গড়ে তুলবে। অ্যামাজনকে বাঁচান।’ অর্জুন কপূর টুইট করেছেন, ‘অ্যামাজন রেনফরেস্টে আগুন লাগার খবর ভয়াবহ। গোটা বিশ্বের পরিবেশে এর কী প্রভাব পড়তে চলেছে কল্পনা করতেও ভয় হচ্ছে। ভীষণ যন্ত্রণাদায়ক ঘটনা।’ দিশা পাটানি আবার হলিউডের অভিনেতা লিওনার্দো ডি ক্যাপ্রিওর একটি টুইট রিটুইট করেছেন। সঙ্গে লিখেছেন, ‘ভাবতে অবাক লাগে যে অ্যামাজন বিশ্বের সবচেয়ে বড় রেনফরেস্ট। বিশ্বের ২০ শতাংশেরও বেশি অক্সিজেন সরবরাহ করে। এবং পৃথিবীর এই ফুসফুস ১৬ দিন ধরে আগুনের গ্রাসে। যা নিয়ে সংবাদমাধ্যম নীরব। কেন?’ অভিনেত্রী দিয়া মির্জার টুইট, ‘যারা বিশ্বের জলবায়ু পরিবর্তনের কথা মানে না তাদের অস্বীকারের জন্যই অ্যামাজনের রেনফরেস্ট জ্বলছে। এ বছর ৭২ হাজারেরওে বেশিবার আগুন লেগেছে এই অরণ্যে। বিশ্বমিডিয়া কবে এতে বেশি নজর দেবে?’ লেডি গাগা, জেডেন স্মিথের মতো আন্তর্জাতিক সেলিব্রিটিরাও অগ্নিগ্রাসে থাকা অ্যামাজনকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন
Malda News | কার্তিক পুজোর অনুষ্ঠান ঘিরে বচসা, ধাক্কাধাক্কি, মৃত বিজেপি মণ্ডল সহ-সভাপতি
Agnimitra Paul | নাগরিক সমস্যা মেটাতে পুরমন্ত্রীর উদ্য়োগে শুরু নয়া কর্মসূচি | #abpananda
Kmc News | কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি সোমবার ?
Belur Math Jagadhatri Puja | বেলুড় মঠের সারদাপীঠে সাড়ম্বরে জগদ্ধাত্রীর আরাধনা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget