এক্সপ্লোর

চিনের সঙ্গে সীমান্ত সংঘাতের মধ্যে ৩৩টি রুশ যুদ্ধবিমান সংগ্রহে জোর গতিতে এগচ্ছে বায়ুসেনা, দাম ৬০০০ কোটি টাকার ওপর

আগামী সপ্তাহে এক উচ্চ পর্যায়ের বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রকের চূড়ান্ত ছাড়পত্রের পাওয়ার জন্য নতুন বিমান কেনার প্রস্তাবটি তোলা হতে পারে। পুরো প্রস্তাবের অর্থমূল্য হতে পারে ৬০০০ কোটি টাকার ওপর।

নয়াদিল্লি: চিনের সঙ্গে গালওয়ান উপত্য়কায় সংঘাত, সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনা জওয়ানের মৃত্যুর প্রেক্ষাপটে ৩৩টি নতুন যুদ্ধবিমান কেনার প্রস্তাব ভারতীয় বায়ুসেনার। সরকারের কাছে এই প্রস্তাব পাঠানো হয়েছে। ৩৩টি নতুন সামরিক বিমানের মধ্যে রাশিয়া থেকে ২১টি মিগ-২৯ ও ১২টি সু-৩০এমকেআই কেনার দাবি রয়েছে। সরকারি সূত্রে সংবাদ সংস্থা এএনআইকে বলা হয়েছে, বিমানবাহিনী বেশ কিছুদিন ধরেই নতুন বিমান কেনার কথা বলছে। তবে সেই প্রক্রিয়ায় এবার গতি এসেছে। তারা এবার জোর তত্পরতা চালাচ্ছে। আগামী সপ্তাহে এক উচ্চ পর্যায়ের বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রকের চূড়ান্ত ছাড়পত্রের পাওয়ার জন্য নতুন বিমান কেনার প্রস্তাবটি তোলা হতে পারে। পুরো প্রস্তাবের অর্থমূল্য হতে পারে ৬০০০ কোটি টাকার ওপর। সূত্রটি জানিয়েছে, বিভিন্ন সময়ে দুর্ঘটনায় বায়ুসেনা যেসব বিমান হারিয়েছে, সেগুলির বদলি হিসাবেই ১২টি সু-৩০এমকেআই বিমান সংগ্রহের প্রস্তাব দেওয়া হয়েছে। গত ১০-১৫ বছরে ভারত বিভিন্ন ব্যাচে ২৭২টি সু-৩০ লড়াকু জেটবিমানের অর্ডার দিয়েছিল এবং সিনিয়র অফিসাররা মনে করছেন, এখনও পর্যন্ত যতগুলি বিমান জোগাড় হয়েছে, তাতে বায়ুসেনার হেভিওয়েট এয়ারক্র্যাফটের চাহিদা মিটতে পারে। বায়ুসেনা যে ২১টি মিগ-২৯ হাতে পাওয়ার পরিকল্পনা করছে, সেগুলি আসবে রাশিয়া থেকে। ভারতীয় বায়ুসেনার নতুন যুদ্ধবিমানের প্রয়োজন মেটাতে এই বিমানগুলি বিক্রির প্রস্তাব দিয়েছে রাশিয়া। এই মিগ-২৯ বিমানগুলির কাঠামো দীর্ঘমেয়াদে ব্যবহারের উপযোগী কিনা, সে ব্য়াপারে ইতিমধ্যেই সমীক্ষা চালিয়েছে বায়ুসেনা। দেখা গিয়েছে, সেগুলি একেবারে নতুন অবস্থায় আছে। মিগ-২৯ বিমানের সঙ্গে ভারতীয় বিমানবাহিনীর পাইলটরা পরিচিত, কিন্তু রাশিয়ার অফার করা বিমানগুলি তার থেকে আলাদা। ভারতীয় বায়ুসেনার মিগ-২৯ এর তিনটি স্কোয়াড্রন আছে। বিমানগুলির আয়ু, মেয়াদ বাড়ানোর নানা কলাকৌশল ব্যবহার করে চলেছে তারা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি

ভিডিও

Suvendu Adhikari | অ্যাপ ক্যাব পরিষেবা আরও বাড়াতে পদক্ষেপ রাজ্যের 'ভারত ট্যাক্সি'-র সঙ্গে জুড়ল 'যাত্রী সাথী' | ABP Ananda LIVE
Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীকে চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda LIVE
Canning News | যুবককে কি হত্যা করে বাজারের মধ্যে ফেলে যাওয়া হয়েছে? তদন্তে ক্যানিং থানা
Suvendu Adhikari | 'সরকারি কাজকর্মে বাংলা ভাষার প্রয়োগকে অগ্রাধিকার দিতে চিঠি', জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Firhad Hakim | ফিরহাদের মুখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget