এক্সপ্লোর

কার মূর্তিতে ফুল দিলেন অমিত শাহ? বিরসা না সাঁওতাল শিকারীর? তুঙ্গে তরজা

'বিরসাকে শ্রদ্ধা জানাতে এসেছিলেন নাকি শিকারী ধরতে। বিরসা মুণ্ডাকে অবমাননা করা হয়েছে’

কলকাতা:  বাঁকুড়ায় কার মূর্তিতে ফুল দিলেন অমিত শাহ? মূর্তি কার? সাঁওতাল বিদ্রোহের মুখ বিরসার মুণ্ডা না অন্য কারও? মূর্তি-বিতর্ক নিয়েই এবার সরগরম বঙ্গ রাজনীতির আঙিনা। আদিবাসী সম্প্রদায়ের একাংশের দাবি, মূর্তিটি আদতে বিরসা মুণ্ডার নয়। এই অভিযোগ মাটিতে পড়তে দেয়নি তৃণমূল। এক কদম এগিয়ে তারা আবার শুক্রবার সেই  মূর্তি দুধ দিয়ে শুদ্ধকরণও করে ফেলে। বৃহস্পতিবার বাঁকুড়ার পুয়াবাগানে আদিবাসী প্রতিকৃতিতে ফুল দিয়ে সফর শুরু করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। প্রতিকৃতিটি স্বাধীনতা সংগ্রামী বিরসা মুণ্ডার বলে প্রথম থেকেই প্রচার করছিল বিজেপি। কিন্তু, স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের একাংশের দাবি, মূর্তিটি আদতে বিরসা মুণ্ডার নয়, একজন আদিবাসীর শিকারীর! একই সুরে সুর মেলায় তৃণমূল। তারা বলে, বিরসা মুণ্ডাকে অপমান করেছে বিজেপি।  শুক্রবার তৃণমূল ভবন থেকে রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায় বলেন, বিরসাকে শ্রদ্ধা জানাতে এসেছিলেন নাকি শিকারী ধরতে। বিরসা মুণ্ডাকে অবমাননা করা হয়েছে’ মূর্তিটি বিরসা মুণ্ডার নয় বলে মেনে নেয় জেলা বিজেপি নেতৃত্বও। তাদের দাবি, মূর্তির তলায় ছিল বিরসা মুণ্ডার ছবি। তাতেই ফুল দেন অমিত শাহ। যদিও বাঁকুড়ার বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ উল্টোটাই দাবি করছেন। এই ব্যাপারে অবশ্য বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের দাবি, তিনি ছোট থেকেই দেখছেন, মূর্তিটি বিরসা মুণ্ডার। ১৮৭৫ সালে ১৫ নভেম্বর । রাঁচিতে জন্মগ্রহণ করেন বিরসা মুণ্ডা। ব্রিটিশ শাসকদের অত্যাচার বিরুদ্ধে তিনি আদিবাসী মুণ্ডাদের সংগঠিত করে মুন্ডা বিদ্রোহের সূচনা করেছিলেন। বিদ্রোহীদের কাছে তিনি পরিচিত ছিলেন 'বিরসা ভগবান' নামে পরিচিত ছিলেন। তাঁর নেতৃত্বে ১৮৯৯-১৯০০ সালে 'মুণ্ডা বিদ্রোহ' সংগঠিত হয়। এই বিদ্রোহের মূল লক্ষ্য ছিল মুণ্ডারাজ ও স্বাধীনতা প্রতিষ্ঠা। এই বিদ্রোহের পরে বিরসা ও তাঁর শতাধিক সঙ্গী গ্রেফতার হন। বিচারে বিরসা সহ আরও দুজনের ফাঁসির হুকুম হয়। ফাঁসির ঠিক আগের দিন ১৯০০ সালের ৯ ই জুন রাঁচি জেলে তাঁর অস্বাভাবিক মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স ছিল মাত্র ২৫ বছর।

সেরা শিরোনাম

Success Story: মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
IND vs NZ: কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
Bollywood News: মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
Super Typhoon Champi : বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট

ভিডিও

Malda News | মালদার ইংরেজবাজার BJP কর্মী খুনের ঘটনায় গ্রেফতার আরও ২
Deganga News | রেস্তোরাঁর আড়ালে চলা মধুচক্র, পুলিশি অভিযানে আটক ২ মহিলা, ৬ পুরুষ
Dilip Ghosh: ইকো পার্কে প্রাতর্ভ্রমণ এসে বিজয়ার মিষ্টিমুখ করালেন দিলীপ ঘোষ। Eco Park
Dilip Ghosh on Madan Mitra | 'এতদিন অধার্মিক রাজনীতি করেছেন বলে এ-দিন দেখতে হচ্ছে'
Suvendu Adhikari | ঝাড়গ্রাম থেকে কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
IND vs NZ: কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
Bollywood News: মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
Super Typhoon Champi : বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
Tiger Shroff: টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
West Bengal Weather: সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
Anthropic Job Update: কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
Dasara procession Disaster : দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
Embed widget