এক্সপ্লোর

করোনা আক্রান্তরা সুস্থ হওয়ার পর শরীরে অ্যান্টিবডি তৈরি হলেও, ২-৩ মাসের বেশি থাকে না, বলছে গবেষণা

নেচার মেডিসিন পত্রিকায় প্রকাশিত হওয়া অন্য একটি গবেষণাপত্র থেকে জানা গিয়েছে, কারও শরীরে সামান্য পরিমাণে অ্যান্টিবডি থাকলেও, সেটা করোনা ভাইরাস প্রতিরোধ করার জন্য যথেষ্ট।

বেঙ্গালুরু: করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিরা সুস্থ হয়ে ওঠার পর তাঁদের শরীরে অ্যান্টিবডি তৈরি হলেও, তা ২ থেকে ৩ মাসের বেশি স্থায়ী হয় না। এমনই জানা গিয়েছে নেচার মেডিসিন পত্রিকায় প্রকাশিত হওয়া একটি গবেষণায়। একইসঙ্গে অবশ্য এটাও বলা হয়েছে, অ্যান্টিবডি দীর্ঘদিন স্থায়ী না হলেও, সেরে ওঠা ব্যক্তিদের ফের করোনা হতে পারে, এমনটা বলা যায় না। করোনার প্রতিষেধক নিয়ে বিশ্বজুড়ে গবেষণা চলছে। তবে এখনও পর্যন্ত কোনও ফল পাওয়া যায়নি। এই গবেষণায় সাহায্য করতে পারে নেচার মেডিসিন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনটি। এই সীমিত গবেষণায় করোনা আক্রান্তদের সুস্থ হয়ে ওঠা, প্রতিষেধক ও আক্রান্তদের শারীরিক অবস্থার বিষয়ে ইঙ্গিত পাওয়া গিয়েছে। এই প্রথম জানা গেল, করোনা আক্রান্তদের শরীরে অ্যান্টিবডি কতদিন থাকে এবং তার চরিত্র কেমন। এর আগে জানা গিয়েছিল, কেউ করোনা আক্রান্ত হলে তাঁর শরীরে অ্যান্টিবডি তৈরি হয়। কিন্তু সংশ্লিষ্ট ব্যক্তির শরীরে অ্যান্টিবডি কতদিন থাকে, সেটা জানা যায়নি। এবার সেটা জানা গেল। নেচার মেডিসিন পত্রিকায় প্রকাশিত হওয়া অন্য একটি গবেষণাপত্র থেকে জানা গিয়েছে, কারও শরীরে সামান্য পরিমাণে অ্যান্টিবডি থাকলেও, সেটা করোনা ভাইরাস প্রতিরোধ করার জন্য যথেষ্ট। গবেষকরা জানিয়েছেন, চিনের ওয়ানঝাউ পিপল’স হসপিটালে করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসার পর কোয়ারেন্টিনে থাকা ৩৭ জন উপসর্গযুক্ত ব্যক্তি এবং ৩৭ জন উপসর্গহীন ব্যক্তির উপর গবেষণা চালানো হয়েছে। এই গবেষণায় দেখা গিয়েছে, যে ব্যক্তিদের শরীরে করোনার উপসর্গ ছিল, তাঁদের রোগ প্রতিরোধের ক্ষমতা উপসর্গহীনদের তুলনায় বেশি। উপসর্গহীনদের তুলনায় উপসর্গযুক্ত ব্যক্তিদের শরীরে অ্যান্টিবডি বেশিদিন স্থায়ী হচ্ছে। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার আট সপ্তাহ পরে দেখা গিয়েছে, উপসর্গযুক্ত ব্যক্তিদের শরীরে অ্যান্টিবডি কমে যাওয়ার পরিমাণ ১২.৯ শতাংশ। এটাই উপসর্গহীনদের ক্ষেত্রে ৪০ শতাংশ। গবেষকরা আরও জানিয়েছেন, চিকিৎসা চলাকালীনও দেখা গিয়েছে, উপসর্গহীন ব্যক্তিদের শরীরে অ্যান্টিবডি কম। তাঁরা উপসর্গযুক্ত ব্যক্তিদের তুলনায় বাতাসে বেশিদিন ধরে ভাইরাস ছড়াচ্ছেন। ফলে দেখা যাচ্ছে, উপসর্গহীন ব্যক্তিরাই বিপজ্জনক।

সেরা শিরোনাম

Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget