এক্সপ্লোর

সাদা পতাকা হাতে এসে মৃত অনুপ্রবেশকারীদের দেহ নিয়ে যেতে পাকিস্তানকে বলল ভারতীয় সেনা

গতকাল শনিবার নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিম (ব্যাট)-এর অনুপ্রবেশের চেষ্টা ভেস্তে দিয়েছিলেন ভারতীয় জওয়ানরা।জম্মু ও কাশ্মীরের কেরান সেক্টরে ভারতীয় বাহিনীর গুলিতে নিহত হয়েছিল পাঁচ অনুপ্রবেশকারী। নিহত অনুপ্রবেশকারীদের দেহ ফিরিয়ে নেওয়ার জন্য পাক সেনাবাহিনীকে আজ প্রস্তাব দিয়েছে ভারতীয় সেনা।

নয়াদিল্লি: গতকাল শনিবার নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিম (ব্যাট)-এর অনুপ্রবেশের চেষ্টা ভেস্তে দিয়েছিলেন ভারতীয় জওয়ানরা।জম্মু ও কাশ্মীরের কেরান সেক্টরে ভারতীয় বাহিনীর গুলিতে নিহত হয়েছিল অন্তত পাঁচ অনুপ্রবেশকারী। নিহত অনুপ্রবেশকারীদের দেহ ফিরিয়ে নেওয়ার জন্য পাক সেনাবাহিনীকে আজ প্রস্তাব দিয়েছে ভারতীয় সেনা। প্রস্তাবে বলা হয়েছে, সাদা পতাকা দেখিয়ে শেষকৃত্যের জন্য অনুপ্রবেশকারীদের দেহ নিয়ে যেতে পারে পাকিস্তান।  পাক বাহিনী এখনও এই প্রস্তাবে সাড়া দেয়নি। পাক বর্ডার অ্যাকশন টিমের হামলার ছক বানচাল সেনার, কেরান সেক্টরে খতম অন্তত ৫ অনুপ্রবেশকারী ভারতীয় সেনা বলেছেন, 'আমরা পাক সেনাবাহিনীকে মৃতদেহগুলি (৫-৭ জন পাক ব্যাটের সদস্য/জঙ্গি) ফেরত নিয়ে যাওয়ার প্রস্তাব দিয়েছি। শেষকৃত্যের জন্য সাদা পতাকা দেখিয়ে ওই দেহগুলি নিয়ে যাওয়ার প্রস্তাব পাক সেনাবাহিনীকে দেওয়া হয়েছে। এ ব্যাপারে তাদের কাছ থেকে  এখনও সাড়া পাওয়া যায়নি'। শনিবার ভারতীয় সেনা জানিয়েছিল যে, নিয়ন্ত্রণ রেখা বরাবর কেরান সেক্টরে পাকিস্তানের ব্যাটের হামলার ছক ভেস্তে দেওয়া হয়েছে। কেরান সেক্টরে জঙ্গলের মধ্যে মাটিতে পড়ে থাকা ওই দেহগুলির ছবিও প্রকাশ করেছিল ভারত। সেনা সূত্রে বলা হয়, অনুপ্রবেশের সময় ব্যাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।নিয়ন্ত্রণ রেখায় ফরোয়ার্ড পোস্টের যেখানে দুই পক্ষের সংঘর্ষ হয়েছিল সেখানে কয়েকজনের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। তারা ব্যাটের ওই অনুপ্রবেশকারী দলে ছিল। সেনা জানিয়েছে, গত ৩৬ ঘন্টায় পাক সেনা জম্মু ও কাশ্মীরে জইশ ই মহম্মদ ও অন্যান্য সংগঠনের জঙ্গিদের ঢোকানোর বেশ কয়েকবার চেষ্টা করেছিল। সেনা আধিকারিকরা জানিয়েছেন, গত তিনদিন পাকিস্তান উপত্যকায় শান্তিভঙ্গ ও অমরনাথ যাত্রাকে নিশানা করার চেষ্টা চালায়। নিরাপত্তার কথা মাথায় রেখে জম্মু ও কাশ্মীর সরকার গত শুক্রবার নিরাপত্তা সংক্রান্ত অ্যাডভাইসারি জারি করে পর্যটক ও অমরনাথ তীর্থযাত্রীদের উপত্যকা ছেড়ে যাওয়ার আর্জি জানায়।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
Embed widget