এক্সপ্লোর

বিরুদ্ধ মতামত দমন করতেই গ্রেফতার ৫ বামপন্থী বিদ্বজ্জনকে, বললেন চিদম্বরম

নয়াদিল্লি: মাওবাদী যোগসাজশের সন্দেহে ৫ বামপন্থী বিদ্বজ্জনকে গ্রেফতার করা বিরুদ্ধ মতামত দমন করার চেষ্টা বলে অভিমত জানিয়ে মহারাষ্ট্র সরকারের তীব্র সমালোচনা করলেন পি চিদম্বরম। শনিবার সাংবাদিক সম্মেলনে ইউপিএ জমানার কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেস নেতা বলেন, একটি স্বাধীন, উদার দেশে চরম বাম মতামতে বিশ্বাস করতে পারেন কেউ, কেউ বা দক্ষিণপন্থী মতামতও পোষণ করতে পারেন। স্বাধীনতার মূল্য, গুরুত্ব সেখানেই। একমাত্র যখন কেউ হিংসায় মদত বা উসকানি দেন বা তাকে সঠিক বলে যুক্তি দেখিয়ে সওয়াল করেন, তখনই সেটা অপরাধ, অন্যায়। যাঁরা গ্রেফতার হয়েছেন, তাঁরা মানবাধিকার, নাগরিক অধিকার কর্মী, আইনজীবী, লেখক, কবি। তাঁরা চরম বামপন্থী মতাদর্শে বিশ্বাসী। কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকারের সমালোচকদের মুখ বন্ধ করতেই বাম বিদ্বজ্জনের বিরুদ্ধে পুলিশি পদক্ষেপ করা হল বলে দাবি করেন চিদম্বরম। বলেন, ওঁদের গ্রেফতারি জনজীবনের বড় সমস্যাগুলি থেকে মানুষের নজর ঘোরানোর চেষ্টা বলে মনে হয়। বিরুদ্ধ মত দমন করে সরকারের নিন্দুক, সমালোচকদের ভীত, সন্ত্রস্ত করার এই চেষ্টার নিন্দা করছি আমরা। আদালত এ ব্যাপারে হস্তক্ষেপ করে ওঁদের কিছুটা হলেও রেহাই দেওয়ায় আমরা খুশি। গত ২৮ আগস্ট পুণে পুলিশ বেশ কয়েকটি রাজ্যে হানা দিয়ে পাঁচ বামপন্থী সমাজকর্মীকে মাওবাদী সংশ্রব রাখার অভিযোগে গ্রেফতার করে। আলোড়ন ওঠে সারা দেশে। যদিও সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, ওঁদের জেলে পোরা যাবে না, ৬ সেপ্টেম্বর পর্যন্ত ওঁদের বাড়িতই নজরবন্দি রাখতে হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget