এক্সপ্লোর

মালদা সীমান্তে ফেন্সিডিল পাচারের সময় গুলিতে হত বাংলাদেশী চোরাচালানকারী, জানাল বিএসএফ

বিএসএফ-এর পক্ষ থেকে আরও জানানো হয়েছে, মৃত বাংলাদেশীর দেহ স্থানীয় পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

কলকাতা: ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফ-এর গুলিতে এক বাংলাদেশী চোরাচালানকারীর মৃত্যু হল। গতকাল রাত ১০টা নাগাদ এই ঘটনা ঘটেছে মালদার গোপালনগর পোস্টের কাছে।  টহলদারি চালানোর সময় এক বিএসএফ জওয়ানকে আক্রমণ করে চোরাচালানকারীরা। ধারাল অস্ত্র দিয়ে তাঁর কানে আঘাত করা হয়। এরপরেই গুলি চালান জওয়ানরা। সেই গুলিতে মৃত্যু হয় এক বাংলাদেশীর। আজ বিএসএফ-এর পক্ষ থেকে এই খবর জানানো হয়েছে। বিএসএফ-এর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘ফেন্সিডিল চোরাচালানের চেষ্টা করার সময় ভারতীয় ভূখণ্ডে গুলিতে এক সন্দেহভাজন বাংলাদেশী চোরাচালানকারীর মৃত্যু হয়েছে। টহলদারির সময় জওয়ানরা দেখতে পান, ১০-১২ জন ভারতীয় ও বাংলাদেশী পাচারকারী সীমান্তের দু’পারে ঘোরাফেরা করছে। জওয়ানরা ছুটে যেতেই ভারতীয় পাচারকারীরা সীমান্তের বেষ্টনীর কাছে ফেন্সিডিলের বোতলভর্তি বাক্স ফেলে দিয়ে পালায়। বাংলাদেশীরা সেই বোতলগুলি সংগ্রহ করতে যায়। তাদের মধ্যে কয়েকজন বিএসএফ জওয়ানদের দেখতে পেয়ে ছুটে পালায়। কিন্তু তাদের মধ্যে একজন ধারাল অস্ত্র নিয়ে এক জওয়ানের উপর হামলা চালায়। ওই জওয়ানের প্রাণ বাঁচানোর লক্ষ্যেই গুলি চালায় বিএসএফ। ৭৫ বোতল ফেন্সিডিল ও একটি ধারাল অস্ত্র উদ্ধার করা হয়েছে।’ বিএসএফ-এর পক্ষ থেকে আরও জানানো হয়েছে, মৃত বাংলাদেশীর দেহ স্থানীয় পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ভারত-বাংলাদেশ সীমান্তে যাতে চোরাচালান পুরোপুরি বন্ধ করা যায়, সেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন জওয়ানরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Aditya Dhar : আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল

ভিডিও

Sonam Wangchuk Hunger Strike News: অনশনরত সোনম ওয়াংচুককে সরিয়ে হাসপাতালে নিয়ে গেল পুলিশ
BJP government in West Bengal: এবার আচমকা আর জি কর হাসপাতাল পরিদর্শনে গেলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee News: ‘অবৈধ সাংসদের অবৈধ অফিস ভাঙা হল’, অভিষেকের অফিসে বুলডোজার চলা প্রসঙ্গে বললেন অভিজিৎ দাস ববি
Abhishek Banerjee: 'গরু পাচারের অনেক তথ্য থাকতে পারে এই ল্যাপটপে', অভিষেকের অফিসের সামনে অভিযোগ এক স্থানীয়র
Amit Shah: সীমান্ত সুরক্ষায় জোর দিয়ে উত্তরকন্যায় সমন্বয় বৈঠক অমিত শাহের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Aditya Dhar : আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
Abhishek Banerjee: বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
Garbeta Murder : মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
Kalyan Banerjee: মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
Weather : শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
Embed widget