এক্সপ্লোর

চেন্নাই থেকে সরল আইপিএল ফাইনাল, ম্যাচ হবে হায়দরাবাদে

চেন্নাইয়ের চিপক স্টেডিয়াম থেকে ফাইনাল ম্যাচ সরিয়ে নিয়ে ভেনু করা হল হায়দরাবাদের রাজীব গাঁধী আন্তর্জাতিক স্টেডিয়ামকে। কোটি কোটি টাকার লোকসান ঠেকাতেই ৫০ হাজারি মাঠ থেকে ফাইনালের স্থানান্তর করা হল ৫৫ হাজারি স্টেডিয়ামে।

নয়াদিল্লি: এমনিতে আইপিএলের নিয়ম অনুযায়ী চ্যাম্পিয়নদের হোম গ্রাউন্ডেই হয় টুর্নামেন্টের ‘গ্র্যান্ড ফিনালে’। সেই মতো এবার আইপিএল ফাইনাল হওয়ার কথা ছিল চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে। তবে এবার  নিজেদের তৈরি নিয়মেই রদবদল করল বিসিসিআই। চেন্নাইয়ের চিপক স্টেডিয়াম থেকে ফাইনাল ম্যাচ সরিয়ে নিয়ে ভেনু করা হল হায়দরাবাদের রাজীব গাঁধী আন্তর্জাতিক স্টেডিয়ামকে। কোটি কোটি টাকার লোকসান ঠেকাতেই ৫০ হাজারি মাঠ থেকে ফাইনালের স্থানান্তর করা হল ৫৫ হাজারি স্টেডিয়ামে।

সোমবার বিসিসিআইয়ের তরফে জানিয়ে দেওয়া হল, সময় দেওয়া হলেও শীর্ষ আদালতের কাছ থেকে বন্ধ হয়ে পড়ে থাকা ‘আই’, ‘জে’, ‘কে’-এই তিনটি স্ট্যান্ডের ছাড়পত্র আদায় করতে পারেনি তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন। এই স্ট্যান্ড তিনটি বন্ধ থাকার কারেণ অন্তত ১২ হাজার টিকিট বিক্রি করতে পারবে না বিসিসিআই। সেক্ষেত্রে অনেক টাকার ক্ষতির আশঙ্কা। সেই লোকসান লাঘব করতেই ফাইনালের ভেনু সরানোর সিদ্ধান্ত নিয়েছে কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটরস।

তবে ধোনিদের কাছে সুযোগ থাকছে ঘরের মাঠেই প্রথম কোয়ালিফায়ার খেলার। যদি লিগ ম্যাচগুলোর শেষে প্রথম দুইয়ের মধ্যে চেন্নাই থাকে তাহলে চিপকেই প্রথম কোয়ালিফায়ার খেলতে পারবে তাঁরা। তবে এলিমিনেটর (৮ মে) ও দ্বিতীয় কোয়ালিফায়ার (১০ মে) এই দুটি ম্যাচই বিশাখাপত্তনমে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। হায়দরাবাদে সে সময় ভোট চলবে, সে কারণেই কেবল ফাইনালটাই সেখানে স্থানান্তর করা গিয়েছে।

উল্লেখ্য, ২০১২ সাল থেকেই চিপকের ‘আই’, ‘জে’, ‘কে’-এই তিনটি স্ট্যান্ড বন্ধ রাখা হয়েছে। নির্মাণে ত্রুটি রয়েছে, সেই কারণেই এই তিনটি স্ট্যান্ড বন্ধ রেখেই খেলা পরিচালনার নির্দেশ দিয়েছিল সু্প্রিম কোর্ট। এরপর চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে টেস্ট (ভারত বনাম ইংল্যান্ড, ১৬-২০ ডিসেম্বর, ২০১৬), ওয়ানডে (ভারত বনাম অস্ট্রেলিয়া, ১৭ সেপ্টেম্বর, ২০১৭) ও টি-টোয়েন্টি (ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ, ১১ নভেম্বর, ২০১৮)  ম্যাচ অনুষ্ঠিত হলেও বন্ধই থেকেছে ওই স্ট্যান্ড তিনটি। বিসিসিআই চেয়েছিল, আইপিএল ফাইনালের আগে তামিলনাড়ুর ক্রিকেট অ্যাসোসিয়েশন সুপ্রিম কোর্ট থেকে সেই স্ট্যান্ড খুলে দেওয়ার অনুমতি নিয়ে আসুক। কিন্তু, সেটা নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও তারা তা আদায় করতে পারেনি। সে কারণেই এক প্রকার বাধ্য হয়েই চিপক থেকে আইপিএল ফাইনাল সরাতে বাধ্য হল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ

ভিডিও

BJP Government News | অশান্তির আঁচ পেলেই অভিযুক্তকে গ্রেফতার, রাজ্যে কার্যকর গুন্ডা দমন আইন
Arjun Singh | বেলতলা পরিবহণ দফতরে ঘুঘুর বাসা, পরিদর্শনে গিয়ে মন্তব্য পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
Newtown Money Recovery | সাইবার প্রতারণা মামলায় নিউটাউনের ফ্ল্যাটে তল্লাশি, উদ্ধার বিপুল পরিমাণ টাকা
Dilip Ghosh Jhalmuri Song | ঝালমুড়ি নিয়ে এবার গান রেকর্ডিং দিলীপ ঘোষের। ABP Ananda LIVE
Shravani Mela | শ্রাবণী মেলার আগেই তারকেশ্বরে 'মহাদেব এক্সপ্রেস', প্রতি সোমে জলযাত্রীদের জন্য় 'পুষ্পবৃষ্টি'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget