এক্সপ্লোর

পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর থেকে টাকা নিচ্ছে বিজেপি-বজরং দল, চাঞ্চল্যকর দাবি দ্বিগ্বিজয়ের, কটাক্ষ গেরুয়া শিবিরের

সম্প্রতি সতনা জেলা থেকে তিনজনকে গ্রেফতার করে মধ্যপ্রদেশ পুলিশের এটিএস (সন্ত্রাসদমন শাখা)।

ভিন্দ(মধ্যপ্রদেশ): পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই)-এর থেকে টাকা নিচ্ছে বিজেপি ও বজরং দল। এমনই চাঞ্চল্যকর দাবি করলেন প্রবীণ কংগ্রেস নেতা দ্বিগ্বিজয় সিংহ। তাঁর এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছে গেরুয়া শিবির। শনিবার মধ্যপ্রদেশের ভিন্দে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার ফাঁকে সাংবাদিকদের দ্বিগ্বিজয় বলেন, আইএসআই-এর থেকে টাকা নিচ্ছে বিজেপি ও বজরং দল। মন দিয়ে শুনুন। আইএসআই-এর হয়ে মুসলিমদের তুলনায় অ-মুসলিমরাই বেশি গুপ্তচরবৃত্তি করে চলেছে। মাথায় রাখবেন। রবিবার যদিও, প্রবীণ নেতা দাবি করেন, তাঁর মন্তব্যকে বিকৃত করে প্রকাশ করা হয়েছে। তিনি টুইটারে লেখেন, গোটা বক্তব্যই অসত্য। কয়েকটি সংবাদমাধ্যমে প্রচার করা হচ্ছে যে, আমি অভিযোগ করেছি যে আইএসআই-এর হয়ে গুপ্তচরবৃত্তি করছে বিজেপি। এই তথ্য সম্পূর্ণ অসত্য।

যদিও, নিজের আরেকটি মন্তব্যের স্বপক্ষে সওয়াল করেন দ্বিগ্বিজয়। তিনি টুইটারে লেখেন, টাকার পরিবর্তে পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি করার অভিযোগে বজরং দল ও বিজেপির আই-টি সেলের কয়েকজন সদস্যকে গ্রেফতার করেছে মধ্যপ্রদেশ পুলিশ। ফলত, আমি এই অভিযোগ করেছি এবং সেই দাবিতে অনড় রয়েছি। আমি সংবাদমাধ্যমকে বলছি, কেন তারা এই অভিযোগের প্রেক্ষিতে বিজেপিকে প্রশ্ন করছে না। প্রসঙ্গত, সম্প্রতি সতনা জেলা থেকে তিনজনকে গ্রেফতার করে মধ্যপ্রদেশ পুলিশের এটিএস (সন্ত্রাসদমন শাখা)। অভিযোগ, পাক নাগরিকদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও সীমান্তপার আর্থিক বিনিময় করত ওই তিনজন। কংগ্রেসের দাবি, ধৃতদের একজন বজরং দল সদস্য। ২০১৭ সালে বিজেপির আই-টি সেলের এক কর্মকর্তার সঙ্গে একইধরনের র‌্যাকেট চালানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছিল বজরং দলের ওই সদস্যকে। দ্বিগ্বিজয়ের এহেন দাবির তীব্র সমালোচনা করেছে বিজেপি। দলের অন্যতম শীর্ষ নেতা শিবরাজ সিংহ চৌহান জানান, বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছেন দ্বিগ্বিজয়। তাই তিনি ইচ্ছাকৃতভাবে বিতর্কিত মন্তব্য করে চলেছেন। তিনি বলেন, দেশপ্রেম নিয়ে কারও শংসাপত্রের প্রয়োজন নেই সংঘ পরিবার ও বিজেপির। দেশ ও বিশ্ব তা জানে। উনি (দ্বিগ্বিজয়) উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিতর্কিত মন্তব্য করে চলেছেন। উনি নিজের বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছেন। এদিন দ্বিগ্বিজয়কে একহাত নেন শিবরাজ। বলেন, উনি তো পাকিস্তানের ভাষা বলছেন। আইএসআই যা বলে, দ্বিগ্বিজয়ও তাই বলছেন। তিনি ওসামাকে (বিন লাদেন) ওসামাজি বলে উল্লেখ করে থাকেন।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget