এক্সপ্লোর

ব্যাট দিয়ে পেটানোর ঘটনায় আকাশ বিজয়বর্গীয়কে কারণ দর্শানোর নোটিশ বিজেপির

ইন্দোরের ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেছেন যে, কোনও অবস্থাতেই এ ধরনের ঘটনা বরদাস্ত করা হবে না। মোদির এই কড়া বার্তার পরই আকাশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে বিজেপি।

ইন্দোর: ব্যাট নিয়ে পুর আধিকারিকের ওপর চড়াও হওয়ার ঘটনায় আরও ফাঁপরে পড়লেন মধ্যপ্রদেশের বিজেপি বিধায়ক আকাশ বিজয়বর্গীয়। বিজেপির শৃঙ্খলারক্ষা কমিটির বৃহস্পতিবার ইন্দোরের বিধায়ককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। এর আগে মধ্যপ্রদেশ বিজেপির প্রধান রাকেশ সিংহ বিষয়টি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও দলের শীর্ষ নেতা রামলালের সঙ্গে আলোচনা করেন। ইন্দোরের ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেছেন যে, কোনও অবস্থাতেই এ ধরনের ঘটনা বরদাস্ত করা হবে না। মোদির এই কড়া বার্তার পরই আকাশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। উল্লেখ্য, আকাশ বিজেপির অন্যতম শীর্ষ নেতা কৈলাস বিজয়বর্গীয়র ছেলে। গত মঙ্গলবার দিল্লিতে বিজেপি সংসদীয় বোর্ডের বৈঠকে মোদি ওই ঘটনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন বলে জানা গিয়েছে। প্রধানমন্ত্রী বলেন, এ ধরনের লোকজনকে বরখাস্ত করা উচিত। এ ধরনের আচরণ বরদাস্ত করা যায় না। রাজনৈতিক নেতার সন্তান হওয়ার জন্য কেউ যা খুশি তাই করার অধিকার পেয়ে যায় না। এরপরই মধ্যপ্রদেশ বিজেপি আকাশের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেয়। সূত্রের খবর, আকাশের বিষয়টি নিয়ে দলের রাজ্য শাখা হাইকমান্ডের সঙ্গেও কথা বলে। আকাশকে সমর্থনের জন্য ইন্দোরের কিছু নেতার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হতে পারে। উল্লেখ্য, পুর আধিকারিককে মারধরের ঘটনায় জামিনে ছাড়া পাওয়ার পর আকাশকে স্বাগত জানাতে গিয়েছিলেন ইন্দোরের ওই নেতারা। সরকারি আধিকারিককে প্রকাশ্যে মারধরের ঘটনায় পুলিশ আকাশকে গ্রেফতার করেছিল। তাঁর ব্যাট হাতে চড়াও হওয়ার ছবি ক্যামেরায় ধরা পড়েছিল। জামিন পাওয়ার আগে বিজেপির এই তরুণ নেতাকে চারদিন জেলে থাকতে হয়। জেল থেকে বেরোনোর পরও ওই ঘটনার সাফাই দিতে গিয়ে আকাশ বলেছিলেন, ওই সময় তাঁর কাছে আর অন্য কোনও বিকল্প ছিল না। তিনি বলেন, হাতে ফের ব্যাট নিতে হয়, এমন ঘটনা যাতে না ঘটে সেজন্য তিনি প্রার্থনা করছেন।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি

ভিডিও

Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা
Chokh Bhanga 6ta |কীভাবে আবেদন Annapurna Yojona-তে? কতদিন চলবে আবেদন প্রক্রিয়া? জানালেন মুখ্যমন্ত্রী
Chokh Bhanga Chota | ছাদ থেকে পড়ে মৃত্যু হল পরিচালক অনীক দত্তের, শোকের ছায়া টলিউডে | Anik Dutta

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
West Bengal News Live: সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
Embed widget