এক্সপ্লোর

আজ বিজেপির নবান্ন অভিযান কর্মসূচি, চার জায়গা থেকে আসবে মিছিল, আটকাতে প্রস্তুতি পুলিশের, বন্ধ নবান্ন

আজ ও কাল স্যানিটাইজেনশনের জন্য নবান্ন বন্ধ থাকবে বলে জানিয়েছে রাজ্য সরকার...

কলকাতা: আজ বিজেপির নবান্ন অভিযান কর্মসূচি। কলকাতা ও হাওড়ার চারটি জায়গা থেকে আসবে মিছিল। বিভিন্ন পয়েন্টে মিছিল আটকাতে প্রস্তুতি পুলিশের।

এদিকে, আজ ও কাল স্যানিটাইজেনশনের জন্য নবান্ন বন্ধ থাকবে বলে জানিয়েছে রাজ্য সরকার। বিজেপির তরফে অবশ্য কর্মসূচির প্রস্তুতি সারা।

মোট চারটি পয়েন্ট থেকে নবান্নের দিকে মিছিল এগোবে। একটি মিছিল শুরু হবে রাজ্য বিজেপির সদর দফতর থেকে। নেতৃত্ব দেবেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

হেস্টিংস থেকে একটি মিছিলের নেতৃত্বে থাকবেন মুকুল রায় ও কৈলাস বিজয়বর্গীয়। তৃতীয় মিছিল শুরু হবে হাওড়ার সাঁতরাগাছি বাসস্ট্যান্ড থেকে। নেতৃত্বে রাজ্য বিজেপির সহ সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায় ও সাধারণ সম্পাদক সায়ন্তন বসু।

হাওড়া ময়দান থেকে চতুর্থ মিছিলে নেতৃত্ব দেবেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ এবং বিজেপি যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্য।

সবক’টি মিছিলই শুরু হওয়ার কথা বেলা বারোটায়। প্রথম মিছিলটি শুরু হবে রাজ্য বিজেপির সদর দফতর থেকে। সেন্ট্রাল অ্যাভিনিউ, মহাত্মা গান্ধী রোড হয়ে হাওড়া সেতু পেরিয়ে ফোরশোর রোড দিয়ে এই মিছিলের নবান্নে পৌঁছনোর কথা।

তবে পুলিশ সূত্রে দাবি, হাওড়া ব্রিজে ওঠার আগে বড়বাজারে এই মিছিল আটকে দেওয়া হবে। মিছিল হাওড়া ব্রিজ পেরিয়ে গেলে ওপারে তা আটকাতে ফোরশোর রোডে থাকবে ব্যারিকেড।

দ্বিতীয় মিছিলটির ক্ষেত্রে হেস্টিংস থেকে পুলিশ ট্রেনিং স্কুল হয়ে বিদ্যাসাগর সেতু পেরিয়ে নবান্নে পৌঁছনোর কথা। বিজেপির মিছিল আটকাতে, হেস্টিংস থেকে বিদ্যাসাগর সেতুমুখী রাস্তায় সবক’টি ব্রিজের মুখে ব্যারিকেড করে দিচ্ছে পুলিশ।

বিজেপির তৃতীয় মিছিলটি শুরু হবে হাওড়ার সাঁতরাগাছি বাসস্ট্যান্ড থেকে। তারপর কোণা এক্সপ্রেসওয়ে ধরে তা নবান্নে পৌঁছনোর কথা।

হাওড়া পুলিশ সূত্রে দাবি, সাঁতরাগাছি ব্রিজে ওঠার মুখে ব্যারিকেড করে এই মিছিলকে আটকানো হবে। ত্রিস্তরীয় ব্যারিকেড তৈরি করতে বুধবারই আনা হয়েছে গার্ডরেল।

বিজেপির চতুর্থ মিছিল শুরু হবে হাওড়া ময়দান থেকে। সেখান থেকে হাওড়া বঙ্গবাসী মোড়, জি টি রোড, হাওড়া পুলিশ লাইন, কাজিপাড়া মোড় হয়ে নবান্নে পৌঁছনোর কথা এই মিছিলের।

হাওড়া পুলিশ সূত্রে দাবি, বঙ্গবাসী মোড়ের কাছে এই মিছিল আটকানো হবে। রাখা হয়েছে লোহার ব্যারিকেড। প্রস্তুত র‍্যাফ, কমব্যাট ফোর্স। প্রয়োজনে জলকামান ব্যবহার হবে।

সব মিলিয়ে বিজেপির নবান্ন অভিযান কর্মসূচি ঘিরে উত্তেজনার পারদ চড়ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি

ভিডিও

Raja Sen Demise: ৭১ বছর বয়সে জীবনাবসান জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা সেনের
RG Kar Case:
Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget