এক্সপ্লোর

শুধু ২০১৯-ই নয়, আগামী ৫০ বছর দেশ শাসন করবে বিজেপি, দাবি অমিত শাহের

নয়াদিল্লি: ২০১৯ লোকসভা নির্বাচনে ক্ষমতা ধরে রাখাই শুধু নয়, আগামী ৫০ বছর দেশে শাসন করবে বিজেপি। এমনই দাবি করলেন অমিত শাহ। জাতীয় কর্মসমিতির বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতির মতে, পারফরম্যান্সের ওপর ভিত্তি করেই আগামী লোকসভা নির্বাচন জিতবে দল। এ-ও জানান, তাঁর এই মন্তব্য কোনও অহংকার বা দম্ভ নয়। অমিত শাহের দাবি, স্বাধীনতার পর কংগ্রেস ১৯৪৭ থেকে ১৯৬৭ পর্যন্ত ক্ষমতায় ছিল। বিজেপিও তা করে দেখাতে পারে। বৈঠকের নির্যাস সাংবাদিকদের সামনে পেশ করতে গিয়ে অমিত শাহকে উদ্ধৃত করে কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ জানান, ৯ কোটি কর্মী রয়েছে বিজেপির। অর্থাৎ, তাঁরা ৩৬-৪০ লক্ষ মানুষের সংস্পর্শে রয়েছেন। তিনি বলেন, আমাদের প্রয়োজন দেশের ২১ কোটি পরিবারের কাছে পৌঁছনো। যার অর্থ, ১১০ কোটির বেশি মানুষের কাছে আমরা পৌঁছতে সক্ষম। যা গোটা দেশের জনসংখ্যার সামিল।

রবিশংকর জানান, আগামী লোকসভা নির্বাচনে বিজেপির জয় নিয়ে দলীয় কর্মীদের আশ্বাস দিয়েছেন অমিত শাহ। এ-ও জানিয়েছেন, এর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কঠোর পরিশ্রম করছেন এবং কেন্দ্রীয় সরকার প্রচুর উন্নয়নমূলক কাজ করে চলেছ। বলেন, অমিত শাহ বৈঠকে কর্মীদের উদ্দেশ্যে জানিয়েছেন, নরেন্দ্র মোদীর কঠোর পরিশ্রমের জন্যই বিজেপি ২০১৯ লোকসভা নির্বাচন জিতবে এবং আগামী ৫০ বছর কেউ তাদের ক্ষমতাচ্যূত করতে পারবে না। কেন্দ্রীয় মন্ত্রী জানান, বৈঠকে শাহ বলেছেন, ২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকে মোদী ৩০০ লোকসভা কেন্দ্র পরিদর্শন করেছেন। আগামী লোকসভা নির্বাচনের আগে বাকি কেন্দ্রগুলিও ঘুরে ফেলবেন। কর্মসমিতির বৈঠকে অমিত শাহ দাবি করেন, ক্ষমতায় আসার পর থেকে এক মুহূর্ত সময় নষ্ট করেনি। ক্রমাগত কাজ-ভিত্তিক রাজনীতি করে চলেছে। অমিত শাহ বলেছেন, দেশের রাজনীতি এখন পারফরম্যান্স (কাজ) ও আশার লক্ষ্যে এগিয়ে চলেছে। এই প্রেক্ষিতে গুজরাতের প্রসঙ্গে উত্থাপন করেন তিনি। বলেন, ২০০১ সালে মোদীর গুজরাতের মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে তাঁর দল একবারের জন্য ক্ষমতা হারায়নি। এর কারণ হল কাজ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget