এক্সপ্লোর

ট্রেনে বোমা রেখে বিস্ফোরণের ছক আইএস-এর, হাই অ্যালার্ট বিহারের বেশ কিছু স্টেশনে

নজরে ভোজপুর, বক্সার, জহানাবাদ, নওয়াদা স্টেশন। গয়া, নালন্দা, লখীসরাই, বেগুসরাই, জামুই স্টেশনেও নজর।

বিহার: স্বাধীনতা দিবসের আগে ট্রেনে বোমা রেখে বিস্ফোরণ ঘটানোর ছক আইএস-এর। বিহারের বেশ কিছু স্টেশনে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। বুধবার রেলের উচ্চপদস্থ আধিকারিকদের কাছে গোপন চিঠি পৌঁছয়। তাতে ট্রেনে নিরাপত্তা বাড়াতে নির্দেশ দেওয়া হয়েছে। বিস্ফোরণের আশঙ্কায় বাড়তি নজর দেওয়া হয়েছে ভোজপুর, বক্সার, জহানাবাদ, নওয়াদা স্টেশন। গয়া, নালন্দা, লখীসরাই, বেগুসরাই, জামুই স্টেশনেও নজরদারি চলছে।

জানা গিয়েছে জঙ্গিদের হাতে থাকতে পারে টাইমার লাগানো বিস্ফোরক। উল্লেখ্য, কয়েক দিন আগে দ্বারভাঙা স্টেশনে বিস্ফোরণ হয়েছে। ১৫ অগাস্টের আগে ফের বিস্ফোরণের ছক কষতে পারে বলেই সন্দেহ গোয়েন্দাদের। 

গোয়েন্দা সূত্রে খবর, তাঁরা জানতে পেরেছেন উত্তর প্রদেশ, বিহার এবং পঞ্জাবের যেসব শ্রমিক স্পেশাল ট্রেনে পরিযায়ী শ্রমিকরা যাচ্ছেন সেই ট্রেনগুলিতে বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনায় রয়েছে জঙ্গিরা। তাতে মদত দিচ্ছে পাক গুপ্তচর সংস্থা।

পঞ্জাবের স্লিপার সেল গুলিকে ইতিমধ্যেই অ্যাক্টিভ করে তুলেছে তারা। গোয়েন্দাদের কাছে আরও খবর,  আইএসআই এই ট্রেনগুলিতে বিস্ফোরণ ঘটানোর জন্য  প্রশিক্ষণ দিয়েছে জঙ্গিদের। 

ইতিমধ্যেই পঞ্জাব এবং উত্তর প্রদেশ থেকে আসা ট্রেনগুলির উপর বিশেষ নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে রেল কর্তৃপক্ষকে। রেলস্টেশন গুলির সিসিটিভিতে বিশেষ নজরদারি চালাতে বলা হয়েছে। ইতিমধ্যেই রেল পুলিশ স্পেশাল চেকিং শুরু করেছে একাধিক স্টেশনে। ট্রেন গুলিতেও তল্লাশি চালানো হচ্ছে। বিপদসীমায় রয়েছে এমন স্টেশনগুলোতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, বুধবার জম্মুর আকাশে ফের ড্রোন-আতঙ্ক ছড়ায়। গতকাল রাতে আরনিয়া সেক্টরে আন্তর্জাতিক সীমানার কাছে আকাশে চলন্ত আলোকোজ্জ্বল বস্তু দেখতে পান বিএসএফ জওয়ানরা। গুলি চালানোর পর সেটি পাক সীমান্তের দিকে চলে যায়। 

এর আগেও তিনরাত জম্মুর আকাশে ড্রোন দেখা গিয়েছিল। গত ২৬ জুন গভীর রাতে ড্রোনের মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয় জম্মুর এয়ারফোর্স স্টেশনে। এয়ার ট্রাফিক সিগনাল বিল্ডিংয়ের পাশের একটি বাড়ির ছাদে এসে পড়ে বোমা। এই বিস্ফোরণে আহত হন দুই জওয়ান। তার ২৪ ঘণ্টার মধ্যে কালুচক সেনাঘাঁটির কাছে ড্রোন দেখা যায়। ড্রোন লক্ষ্য করে গুলিও চালানো হয়। পরের দিন সুঞ্জুয়ানে এক রাতে তিনবার আকাশে সন্দেহজনক ড্রোনের দেখা মেলে।

সেরা শিরোনাম

Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম

ভিডিও

Akhruzzaman |
Weather Update Today | শেষ বর্ষার বৃষ্টি, আজ ও কাল কলকাতা-সহ বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস
Kalyan Banerjee | CM Suvendu Adhikari-কে 'কুরুচিকর আক্রমণ', Kalyan Banerjee-এর বাড়ির সামনে বিক্ষোভ দেখাল BJP কর্মী-সমর্থকরা
Anubrata Mondal |
West Bengal New Syllabus Row | ভারতের 'দর্শন-গৌরব'কে তুলে ধরতে পাঠ্যক্রমে একাধিক বদল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget