এক্সপ্লোর
বিহারে ৪০টি আসনেই প্রার্থী দেবে বসপা

পটনা: আসন্ন লোকসভা নির্বাচনে বিহারে ৪০টি আসনেই লড়াই করবে বহুজন সমাজ পার্টি। আজ বিহারের দায়িত্বপ্রাপ্ত দলীয় নেতা লালজি মেধকর এই ঘোষণা করেছেন। তিনি আরও জানিয়েছেন, বৃহস্পতিবার নয়াদিল্লিতে দলের সব সম্ভাব্য প্রার্থী ও পদাধিকারীদের নিয়ে বৈঠক ডেকেছেন বসপা সুপ্রিমো মায়াবতী। তিনি দলীয় নেতাদের লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দেওয়ার নির্দেশ দিয়েছেন। রাষ্ট্রীয় জনতা দল, কংগ্রেস ও একাধিক বিজেপি-বিরোধী দল বিহারে একসঙ্গে লড়াই করার বিষয়ে আলোচনা চালাচ্ছে। সেই সময় বসপা-র এই সিদ্ধান্ত এনডিএ-বিরোধী জোটের পক্ষে বড় ধাক্কা। কী কারণে মায়াবতী বিহারে এককভাবে লড়াই করার সিদ্ধান্ত নিলেন, সে বিষয়ে কিছু বলতে চাননি মেধকর। তবে রাজনৈতিক মহলের ধারণা, কংগ্রেসের সঙ্গে জোট করতে নারাজ বলেই এই সিদ্ধান্ত নিয়েছেন বসপা সুপ্রিমো।
Before You Go
Delimitation Bill 2026 | "কংগ্রেস নিজেই মহিলা সংরক্ষণ বিরোধী", তোপ দাগলেন CM Suvendu Adhikari





















