এক্সপ্লোর

টালা ব্রিজের সমস্যার কারণে এবার ২৩০ ও ২০২- জোড়া রুটে বন্ধ বাস

বন্ধ হয়ে গেল ২৩০ এবং ২০২ রুটের বাস।জোড়া রুটে বাস বন্ধের প্রত্যক্ষ ও পরোক্ষ কারণ, টালা ব্রিজে ভারী যান চলাচল বন্ধ হওয়া।২৩০ রুটের বাস মালিকদের অভিযোগ, ঘুরপথে যেতে অনেক সময় লাগছিল। বাড়ছিল লোকসানের বোঝা। তার উপর পুলিশি হয়রানি। তাই বন্ধ রাখা হল বাস।

কলকাতা: বন্ধ হয়ে গেল ২৩০ এবং ২০২ রুটের বাস।জোড়া রুটে বাস বন্ধের প্রত্যক্ষ ও পরোক্ষ কারণ, টালা ব্রিজে ভারী যান চলাচল বন্ধ হওয়া। ২৩০ রুটের বাস মালিকদের অভিযোগ, ঘুরপথে যেতে অনেক সময় লাগছিল।  বাড়ছিল লোকসানের বোঝা।  তার উপর পুলিশি হয়রানি। তাই বন্ধ রাখা হল বাস। ২০২ রুটের বাসকেও ঘুরপথে যেতে হচ্ছিল।  এই রুটের বাস মালিকদের অভিযোগ,  নতুন রুটে অটো চালকরা তাঁদের যাত্রী তুলতে বাধা দিচ্ছেন।  এই নিয়ে বৃহস্পতিবার সকালে হাঙ্গামাও হয়। প্রতিবাদে তাঁরাও বন্ধ করে দেন বাস পরিষেবা। ২৩০ নম্বর বাসের রুট ছিলমারহাটি থেকে টালা ব্রিজ হয়ে আলিপুর চিড়িয়াখানা। বাস মালিক সংগঠন সূত্রে খবর, টালা ব্রিজে বাস চলাচল বন্ধ হওয়ার পর ২৩০ নম্বর বাসের রুট পরিবর্তন করা হয়।  নতুন রুট হয়, কামারহাটি থেকে নাগেরবাজার, লেকটাউন, উল্টোডাঙা, ফুলবাগান, শিয়ালদা হয়ে চিড়িয়াখানা। ২৩০ বাস ইউনিয়নের দাবি,  রুট বদলের পর কামারহাটি থেকে আলিপুর চিড়িয়াখানা যেতে সময় লাগছে প্রায় ৭ ঘণ্টা। একটি বাস দিনে দু’বারের বেশি ট্রিপ করতে পারছে না। সম্প্রতি পরিবহণ দফতরের সঙ্গে বৈঠক হয় ২৩০ রুটের বাস ইউনিয়নের।  বাস ইউনিয়নের দাবি, রুট সংক্ষপ্তি করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছিল পরিবহণ দফতরের তরফে। শ্যামবাজার দিয়ে বাস চালানোর কথা বলা হয়েছিল। শ্যামবাজার ট্রাফিক গার্ডের পুলিশও মৌখিক অনুমতি দিয়েছিল বলে দাবি বাস ইউনিয়নের। কিন্তু বুধবার শ্যামবাজার দিয়ে বাস চালানোর সময় পুলিশ ৫টি বাস আটকায়। এরই প্রতিবাদে বুধবার রাতে তৃণমূল পরিচালিত বাস সংগঠন সিদ্ধান্ত নেয়, তারা রুটে বাস চালাবে না। ৬২টি বাস চলত ২৩০ রুটে। ৪০০ জন কর্মী। বাস বন্ধ হওয়ায় সমস্যায় এতজন কর্মী ও তাঁদের পরিবার। এই রুটে বাস বন্ধ হওয়ায় দুর্ভোগে পড়েছেন নিত্যযাত্রীরাও। টালা ব্রিজের সমস্যার কারণে এবার ২৩০ ও ২০২- জোড়া রুটে বন্ধ বাস ২০২ রুটের বাসের অন্য সমস্যা। এই বাসের রুট ছিল নাগেরবাজার থেকে সায়েন্স সিটি।বাসের চালক, কন্ডাক্টরদের অভিযোগ, রুট বদলের পর লেকটাউনে যাত্রী তুলতে বাধা দিচ্ছেন অটোচালকরা। বৃহস্পতিবার প্রতিবাদ করায় একটি বাসের চালক ও কন্ডাক্টরকে মারধর করা হয় বলে অভিযোগ।এর জেরে রুটে বাস চালানো বন্ধ করে দেয় সংশ্লিষ্ট ইউনিয়ন।দুর্ভোগে যাত্রীরা। একে টালা ব্রিজে বাস চলাচল বন্ধ হওয়ায় উত্তরের যাত্রীদের অনেকটা ঘুরে যাতায়াত করতে হচ্ছে। তার উপর ২টি রুটের বাস বন্ধ করে দেওয়ায় সমস্যায় পড়েছেন যাত্রীরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget