এক্সপ্লোর

হেফাজতে নেওয়ার বদলে শুধু খবর দেওয়ার কথা বলা হয়, বিজয় মাল্যর লুকআউট নোটিশে ভুল ছিল, মানল সিবিআই

নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকারকে আরও অস্বস্তিতে ফেলে সিবিআই স্বীকার করে নিল, বিজয় মাল্যর লুকআউট নোটিশে ভুল করেছিল তারা। নোটিশে মাল্যকে হেফাজতে নেওয়ার বদলে স্রেফ তাঁর খবর দেওয়ার কথা বলা হয়। তদন্তকারী সংস্থাটি জানিয়েছে, ২০১৫-য় এই লুকআউট নোটিশে পরিবর্তন আনাটা বিচারের ভুল বা এরর অফ জাজমেন্ট ছিল। লুকআউট নোটিশে পরিবর্তন আনার ব্যাপারে সিবিআই বলেছে, সে সময় মাল্য তদন্তে সহযোগিতা করছিলেন, তাঁর বিরুদ্ধে ওয়ারেন্টও ছিল না। কিন্তু ২০১৫-র ১২ অক্টোবর প্রথম লুকআউট সার্কুলার যখন জারি করা হয় ততদিনে মাল্য চলে গিয়েছেন বিদেশে। এ নিয়ে ব্যুরো অফ ইমিগ্রেশন সিবিআইকে প্রশ্ন করে, লুকআউট সার্কুলারে যেমনটা বলা হয়েছে, তা মেনে কি মাল্যকে হোফাজতে নিতে হবে? জবাবে তারা জানায়, গ্রেফতার করা বা হেফাজতে নেওয়ার প্রয়োজন নেই কারণ তিনি একজন সাংসদ, তাঁর বিরুদ্ধে কোনও গ্রেফতারি পরোয়ানা নেই। তাদের শুধু মাল্য কোথায় কোথায় যাতায়াত করেন তার খবর চাই। সিবিআই সূত্রের খবর, মাল্যর বিরুদ্ধে তদন্ত তখন প্রাথমিক পর্যায়ে ছিল। তারা তখন ৯০০ কোটি টাকার ঋণ খেলাপি মামলায় আইডিবিআইয়ের কাগজপত্র জোগাড় করছিল। সে সময় ২০১৫-র শেষ দিকে মাল্যর বিরুদ্ধে একটি নয়া লুকআউট সার্কুলার জারি হয় যাতে বলা হয় দেশের সব বিমানবন্দর কর্তৃপক্ষকে মাল্যর আসা যাওয়ার খবর দিতে হবে। এই সার্কুলার জারি হওয়ার আগেই বাতিল হয়ে যায় মাল্যকে হেফাজতে নেওয়ার নির্দেশ দেওয়ার প্রথম সার্কুলার। এখন সার্কুলারে উল্লেখ না থাকলে ব্যুরো অফ ইমিগ্রেশন কোনও ব্যক্তিকে হেফাজতে নিতে পারে না বা পারে না বিমান ধরা থেকে তাঁকে রুখতে। জানা গিয়েছে, মাল্য সে বছর অক্টোবরে বিদেশ যাত্রা করেন ও নভেম্বরে ফিরে আসেন। ফের ডিসেম্বরের প্রথম ও শেষ সপ্তাহে দুবার ও ২০১৬-র জানুয়ারিতে ফের একবার বিদেশ যান। এই সময়ে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তিনবার লুকআউট সার্কুলার জারি করা হয়। একবার দিল্লি ও দুবার মুম্বইতে জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। সিবিআই বলেছে, তখন মাল্য তদন্তে সহযোগিতা করছিলেন, তাঁকে বিদেশ যাত্রা আটকে দেওয়ার কোনও কারণ ছিল না তাই হেফাজতের নির্দেশ থাকা লুকআউট সার্কুলার পরিবর্তন করে তারা। সেই সিদ্ধান্ত এরর অফ জাজমেন্ট ছিল। ২০১৬-র ২ মার্চ দেশ ছেড়ে চম্পট দেন বিজয় মাল্য। এখন তিনি ইংল্যান্ডে, ভারত সরকার তাঁর প্রত্যর্পণ চেয়ে মামলা লড়ছে।

সেরা শিরোনাম

Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget