এক্সপ্লোর

প্রাণখুলে হাসতে গিয়ে চোয়াল আটকে বিপত্তি মহিলার!

সুস্থ থাকতে হাসির ভূমিকা অস্বীকারের কোনও সুযোগ নেই। কারণ, প্রাণখোলা হাসি মন হাল্কা করে দেয়। জীবনে এমন অনেক পরিস্থিতি আসে যখন যখন হাসতে হাসতে পেট চেপে ধরতে হয়, চোয়ালও ব্যাথা হয়ে যায়। কিন্তু কে জানে, এমন অট্টহাসি অনেক সময় যন্ত্রণাদায়ক হয়ে উঠতে পারে!

  নয়াদিল্লি:  সুস্থ থাকতে হাসির ভূমিকা অস্বীকারের কোনও সুযোগ নেই। কারণ, প্রাণখোলা হাসি মন হাল্কা করে দেয়। জীবনে এমন অনেক পরিস্থিতি আসে যখন যখন হাসতে হাসতে পেট চেপে ধরতে হয়, চোয়ালও ব্যাথা হয়ে যায়। কিন্তু কে জানে, এমন অট্টহাসি অনেক সময় যন্ত্রণাদায়ক হয়ে উঠতে পারে! এমনই এক অদ্ভূত ঘটনা ঘটল চিনের এক মহিলার। প্রবল হাসির পর তাঁর মুখ হাঁ হয়ে গেল। চোয়াল সরে যাওয়ায় মুখ বন্ধ করতে পারছিলেন না তিনি। দক্ষিণ চিনের গুয়াংঝাউ ওই মহিলা যখন হাই-স্পিড ট্রেনে যাচ্ছিলেন, তখন এই ঘটনা ঘটে। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলিতে জানানো হয়েছে, অনেক যাত্রীরাই ওই মহিলাকে বেশ কয়েক মিনিট ধরে প্রবলভাবে হাসতে দেখেছিলেন। হাসি থামার পরই ওই মহিলা বুঝতে পারেন যে, তাঁর চোয়াল সরে গিয়েছে। মুখ হাঁ হয়ে গিয়ে আর বন্ধ করতে পারছেন না। সৌভাগ্যবশত ওই এক চিকিত্সক ওই বিপন্ন মহিলাকে সাহায্য করতে এগিয়ে আসেন। প্রতিবেদন অনুসারে, লিওয়ান হাসপাতালের ওই চিকিত্সক লুও ওয়েনশেং ট্রেনে ছিলেন। জরুরি চিকিত্সা সংক্রান্ত সহায়তার ঘোষণা হওয়ার পর তিনি ওই মহিলার সাহায্যে এগিয়ে আসেন। ওই দুর্ভাগ্যজনক ঘটনার কথা বলতে গিয়ে চিকিত্সক ওয়েনশেং বলেছেন, আমি ছুটে গিয়ে দেখলাম ওই মহিলা কথা বলতে বা মুখ বন্ধ করতে পারছেন না। তিনি কাঁপছিলেন। আমি ভাবছিলাম, তাঁর স্ট্রোক হয়েছে। আমি তাঁর রক্তের চাপ পরীক্ষা করি। এরপর ওই মহিলার চোয়াল আগের জায়গায় ফিরিয়ে আনতে সক্ষম হন। কিন্তু এর আগে তিনি বলেন, এ বিষয় সম্পর্কে তিনি বিশেষজ্ঞ নন। তাই ভুল কিছু হয়ে যেতে পারে। তবে এর পদ্ধতি তিনি জানতেন বলে জানিয়েছেন ওই চিকিত্সক। ওই মহিলা যাত্রী ওই চিকিত্সককে জানান, এবারই প্রথম নয়, এর আগে অন্তঃসত্ত্বা থাকার সময় বমি করতে গিয়ে এভাবে তাঁর চোয়াল আটকে গিয়েছিল। এ কথা শুনে ওয়েনশেং ওই মহিলাকে সতর্ক করে দিয়ে বলেন, তাহলে  খুব জোরে হাসি, হাই তোলা বা বেশি করে হাঁ করলে এমন হওয়ার আশঙ্কা রয়েছে। চিকিত্সক থাকায় ওই মহিলা আরোগ্যলাভ করলেও তাঁর ওই হাসির কারণ কী ছিল, তা কিন্তু জানা যায়নি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের
Sougata Roy: কালো পতাকা, চোর চোর স্লোগান, ফের বিজেপির বিক্ষোভের মুখে সৌগত রায়
BJP News : খাস কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget