এক্সপ্লোর

অসুস্থ পর্রীকর ভর্তি এইমসে, গোয়ায় সরকার গঠনের দাবিতে রাজ্যপালকে স্মারকলিপি কংগ্রেসের

পানাজি: মুখমন্ত্রী মনোহর পর্রীকর দিল্লির এইমস হাসপাতালে ভর্তি রয়েছেন। প্যাংক্রিয়াসের অসুখে ভোগা মুখ্যমন্ত্রী কবে নিজের দায়িত্বে ফিরবেন, তা নিয়ে অনিশ্চয়তা, সংশয়ের মধ্যেই সোমবার গোয়া কংগ্রেস রাজ্যপাল মৃদুলা সিনহাকে স্মারকলিপি পেশ করে তাদের বিকল্প সরকার গঠনের জন্য ডাকার দাবি জানাল। ৪০ সদস্যের গোয়া বিধানসভায় কংগ্রেসের ১৬ জন বিধায়ক। বিরোধী শিবিরের নেতা চন্দ্রকান্ত কাভলেকর বলেন, তাঁরা রাজ্যপালকে বলেছেন, বিধানসভা না ভেঙে দিয়ে বরং তাঁদের সরকার গঠনের সুযোগ দেওয়া হোক। গোয়া বিধানসভায় বিজেপির বিধায়ক ১৪। তাদের জোটসঙ্গী গোয়া ফরোয়ার্ড পার্টি ও এমজিপি উভয়েরই তিনজন করে এমএলএ। পাশাপাশি তিন নির্দল ও এক এনসিপি বিধায়কও বিজেপির সঙ্গে রয়েছেন। গোয়ার পরিস্থতি খতিয়ে দেখতে দলের তিন সিনিয়র নেতা রাম লাল, বি এল সন্তোষ ও বিনয় পুরানিককে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব পানাজি পাঠিয়েছেন। তাঁদের রাজ্যে দলীয় ও শরিক নেতাদের সঙ্গে কথা বলতে বলা হয়েছে। এই প্রেক্ষাপটেই কংগ্রেসের সব বিধায়ক আজ রাজ্যপালের সঙ্গে দেখা করতে যান, তবে তিনি গোয়ার বাইরে থাকায় তাঁর দেখা পাননি। কাভলেকর বলেন, শাসক জোটে ঘরোয়া কোন্দল, পর্রীকরের অসুস্থতার প্রেক্ষিতে বিধানসভা ভেঙে দেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দল রাজ্যপালকে তা না করার আবেদন করেছে। তাঁর দাবি, অন্য দলগুলির সমর্থনে রাজ্যপাল সুযোগ দিলে কংগ্রেস সরকার গড়তে পারবে। আমরা বিধানসভায় শক্তিপরীক্ষা দিতে তৈরি। যদিও বিজেপি নেতা রামলাল গোয়ায় পর্রীকর সরকার সম্পূর্ণ স্থিতিশীল, নেতৃত্ব বদলের কোনও দাবিই ওঠেনি বলে জানিয়ে দিয়েছেন। তিনি এদিন দলীয় বিধায়ক, প্রাক্তন জনপ্রতিনিধি ও কোর কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকের পর জানান, বিজেপির ২ জোট শরিক, নির্দল বিধায়করাও বৈঠকে বলেছেন যে, তারা সবাই বড় শরিকের যে কোনও রাজনৈতিক সিদ্ধান্তই মেনে নেবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget