এক্সপ্লোর

কাশ্মীর ঘরোয়া বিষয়, ইইউ প্রতিনিধিদলকে সফর করতে দিয়ে ‘মহাপাপ’ করেছে সরকার! তোপ কংগ্রেসের

ইইউ প্রতিনিধিদলটি আজ সাংবাদিক বৈঠকে জানিয়েছে, ৩৭০ অনুচ্ছেদ বাতিল ভারতের ঘরোয়া বিষয়। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইকে পূর্ণ সমর্থন জানায় তারা। ইইউ প্রতিনিধিদলের সফরকে অপরিণত, ভুল পরামর্শে পরিচালিত, বিজেপি সরকারের কুঅভিপ্রায়ে চালানো জনসংযোগ কর্মসূচি প্রক্রিয়া বলেও কটাক্ষ করেন সুরজেওয়ালা।

নয়াদিল্লি: কাশ্মীর দেশের ঘরোয়া ব্যাপার, সময়ের পরীক্ষায় সফল ভারতের এই নীতি কেন্দ্রের সরকার লঙ্ঘন করেছে ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্ট প্রতিনিধিদলকে কাশ্মীর সফরের আমন্ত্রণ জানিয়ে। এটা মহাপাপ! বলল কংগ্রেস। কেন্দ্রের এনডিএ সরকারের বিদেশি দলটিকে শ্রীনগর যাত্রার অনুমতি দেওয়া নিয়ে প্রশ্ন তুলছে দেশের বিরোধী শিবির সহ নানা মহল। এটা ভারতের অভ্যন্তরীণ ব্যাপারে বিদেশি রাষ্ট্রের নাক গলানোর সুযোগ করে দিচ্ছে, বলছে তারা। ইইউ প্রতিনিধিদলটি আজ সাংবাদিক বৈঠকে জানিয়েছে, ৩৭০ অনুচ্ছেদ বাতিল ভারতের ঘরোয়া বিষয়। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইকে পূর্ণ সমর্থন জানায় তারা। কিন্তু কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে সুর চড়িয়ে আজ সাংবাদিক সম্মেলনে কংগ্রেস মুখপাত্র রণদীপ সিংহ সুরজেওয়ালা বলেন, কাশ্মীর আমাদের অভ্যন্তরীণ সমস্যা এবং আমরা সেখানে বাইরের কোনওরকম হস্তক্ষেপ বা সরকারি, অ-সরকারি লোকজন, সংগঠন বা ব্যক্তি, যে-ই হোক, তৃতীয় কোনও পক্ষের মধ্যস্থতাই মানব না, গত ৭২ বছর ধরেই এটাই ভারতের সময়ের পরীক্ষায় উত্তীর্ণ নীতি। মোদি সরকার গত তিনদিনে এর উল্টো রাস্তায় হেঁটে মহাপাপ করেছে। যেচে, ইচ্ছা করেই মোদি সরকার আমাদের কাশ্মীর সংক্রান্ত সময়ের কষ্টিপাথরে যাচাই হওয়া নীতি লঙ্ঘন করে কাশ্মীর ইস্যুকে আন্তর্জাতিক স্তরে নিয়ে গেল। কাশ্মীরে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ নিয়ে প্রশ্ন তুলে সুরজেওয়ালা বলেন, কাশ্মীরের বাস্তব পরিস্থিতি মূল্যায়নে তৃতীয় একটি পক্ষকে নিয়োজিত করে, তাও আবার একটি অজানা-অচেনা থিঙ্কট্যাঙ্কের মাধ্যমে, মোদি সরকার বিরাট অন্যায় করেছে। এভাবে জম্মু ও কাশ্মীরের ওপর ভারতের সার্বভৌম অধিকারের পরিপন্থী কাজ করেছে সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এসে ভারতের সার্বভৌমত্ব, জাতীয় সুরক্ষাকে চ্যালেঞ্জ করা ও ভারতের সংসদকে অপমানের মতো ইস্যু নিয়ে নিজের বক্তব্য জানান। একজন অপরিচিত ‘আন্তর্জাতিক বিজনেস ব্রোকার’ ইইউ সাংসদদের প্রতিনিধিদলটির ভারত সফরের আয়োজন করেছেন বলে জানিয়ে সরকারের জবাব দান সুরজেওয়ালা। বলেন, কূটনীতি সামলানোর ভার একজন আন্তর্জাতিক বিজনেস বোকারকে আউটসোর্স করে ভারতের কূটনীতির চমত্কার নমুনা দেখাল মোদি সরকার। প্রধানমন্ত্রী কি জানাবেন, কে এই ম্যাডি শর্মা? উইমেনস ইকনমিক অ্যান্ড সোস্যাল থিঙ্কট্যাঙ্ক ও ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর নন-অ্যালাইন্ড স্টাডিজের সঙ্গে বিজেপি কী সম্পর্ক? কেন এবং কোন অধিকারবলে ম্যাডি শর্মা ব্যক্তিগত সফরে আসা ইইউ সাংসদদের দলটির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাতের ব্যবস্থা করলেন? কেন ভারত সরকার এই সফরের সুযোগ দিল? ওঁদের পুরো সফরের খরচের অর্থ কোথা থেকে আসছে? বিদেশমন্ত্রককে কেন পুরোপুরি পাশে সরিয়ে রাখা হয়েছে? ইইউ প্রতিনিধিদলের সফরকে অপরিণত, ভুল পরামর্শে পরিচালিত, বিজেপি সরকারের কুঅভিপ্রায়ে চালানো জনসংযোগ কর্মসূচি প্রক্রিয়া বলেও কটাক্ষ করেন সুরজেওয়ালা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget