এক্সপ্লোর

Coronavirus Crisis:দেশে আগামী সপ্তাহেই শিখরে পৌঁছতে পারে করোনা সংক্রমণ, সতর্কবার্তা সরকারি পরামর্শদাতার

দেশে গত কয়েকদিন ধরেই দৈনিক আক্রান্তের সংখ্যা তিন লক্ষের বেশি রয়েছে। আজ সরকার যে পরিসংখ্যাণ জারি করেছে, তাতে দেখা যাচ্ছে দৈনিক আক্রান্তের সংখ্যা চার লক্ষে পৌঁছেছে। শুক্রবার দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৩.৮৬ লক্ষ।


নয়াদিল্লি: দেশে করোনাভাইরাস সংক্রমণের শিখরের কাছাকাছি পৌঁছে গিয়েছে। আগামী ৩-৫ মে-র মধ্যে সংক্রমণ বৃদ্ধির গ্রাফ সর্বোচ্চ শিখরে (পিক) পৌঁছে যেতে পারে। বিজ্ঞানীদের একটি দল গাণিতিক মডেলের বিশ্লেষণের ভিত্তিতে সরকারকে এই তথ্য জানিয়েছে। এর আগে  যে সময়সীমা জানানো হয়েছিল, তার কিছুটা আগেই সংক্রমণ চূড়োয় পৌঁছে যেতে পারে ভারত। কারণ, সংক্রমণ অনুমানের থেকে অনেক বেশি হারে ছড়াচ্ছে। 
দেশে গত কয়েকদিন ধরেই দৈনিক আক্রান্তের সংখ্যা তিন লক্ষের বেশি রয়েছে। আজ সরকার যে পরিসংখ্যাণ জারি করেছে, তাতে দেখা যাচ্ছে দৈনিক আক্রান্তের সংখ্যা চার লক্ষে পৌঁছেছে। শুক্রবার দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৩.৮৬ লক্ষ। করোনার এই দ্রুত সংক্রমণ দেশের জনস্বাস্থ্যের ক্ষেত্রে সংকট তৈরি করেছে। অক্সিজেন, ওষুধ ও অন্যান্য সামগ্রীর জন্য বিশ্বের বিভিন্ন  দেশের দ্বারস্থ হতে হয়েছে সরকারকে। 
সরকারের পক্ষ থেকে করোনা ভাইরাস সংক্রমণ সংক্রান্ত যে বিজ্ঞানীদের দল গঠন করা হয়েছে, তার প্রধান এম বিদ্যাসাগর সংবাদসংস্থা রয়টার্সকে জানিয়েছে যে, আমাদের অনুমান, আগামী সপ্তাহের মধ্য়েই দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা শিখরে পৌঁছে যাবে। 
এম বিদ্যাসাগর বলেছেন, এপ্রিলে গোষ্ঠী এক প্রেজেন্টেশনে সরকারের পদস্থ আধিকারিকদের জানিয়েছিল যে, দৈনিক আক্রান্তের সংখ্যা ৫ থেকে ১০ মে-র মধ্যে শিখরে পৌঁছে যাবে। 

 

বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে প্রস্তুতির প্রয়োজন


বিদ্যাসাগর বলেছেন, আমাদের প্রেজেন্টেশনে বলেছি যে, জুলাই বা অগাস্টে কাজে আসবে, এমন কোনও কাঠামো তৈরির প্রয়োজনীয়তা নেই। কারণ, ততদিনে এই ঢেউ শেষ হয়ে যাবে। এখন চেষ্টা করে দেখতে হবে যে, কীভাবে আগামনী চার থেকে ছয় সপ্তাহ করোনার মোকাবিলায় লড়াই করতে পারি। দীর্ঘকালীন সমাধানের জন্য বেশি সময় নষ্টের প্রয়োজনীয়তা নেই। কারণ, সমস্যা এখন ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। 

আক্রান্তর সংখ্যা পরিসংখ্যানের চেয়ে বেশি হতে পারে


বিদ্যাসাগর বলেছেন, ভারতে করোনা মহামারীর প্রথম ঢেউ গত বছরের সেপ্টেম্বরে দৈনিক ৯৭,৮৯৪ আক্রান্ত সহ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। দেশে এখন দৈনিক এর তিন গুণের বেশি সংক্রমণের ঘটনা সামনে আসছে।  

সবমিলিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শনিবারের পরিসংখ্যান অনুযায়ী, ভারতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১,৯১,৬৪,৯৬৯। সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ১,৫৬,৮৪,৪০৬ জন। মোট মৃতের সংখ্যা ২,১১,৮৫৩।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget